কবিতাঃ নীল নির্জনে
২৩ শে এপ্রিল, ২০২৩ সকাল ৭:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
নির্জন দ্বীপে
কোন এক রোদ ঝলমল দিনে
স্নিগ্ধ স্নান শেষে তোমার ধ্যানে বসে
জপি তোমার নাম
বন্ধ চোখের তন্দ্রা ঘোরে
তুমি আসো
তুমি আসো
পাশে বসো
একটু হাসো
আমায় আবিষ্ট করো
জড়িয়ে ধরো
প্রেম তপস্যায় এত সুখ!
আহ!
পৃথিবীতে কত কোটি প্রেম হলো
কিন্তু
তালিকার শীর্ষে আমাদের প্রেমই রয়ে গেল।
শপথ তোমার নামে!
নয় বিন্দুমাত্র মিথ্যা।
তুমি আমি নীল জলে
ফের গা ধোবো বলে
বেধেছি নির্জনে বাসা
ভালোবাসায়
কল্পনায়
এখানে ক্ষুধায় চিন্তা নেই
দারিদ্র্যতা নেই
নেই নাগরিক জটিল চাওয়া পাওয়া
হিসাব নিকাশ
শুধু তুমি আমি
আর ভালোবাসাবাসি
প্রকৃতির সান্নিধ্যে এ যে সীমাহীন সুখ
কি হলো প্রিয়তমা?
ধরো তো হাত তাড়াতাড়ি
আমার তপস্যা শেষ হলো যে এই বেলা।
এই নীল নির্জনে
কাহাতক আর নিরামিষ ভালোবাসা ভালো লাগে
তুমি ই বল!
এসো না গো.......
© রফিকুল ইসলাম ইসিয়াক
সর্বশেষ এডিট : ২৩ শে এপ্রিল, ২০২৩ সকাল ৭:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

হুমায়ূন আহমেদের একটা গল্প ছিল তাদের মাকে নিয়ে। তাদের মেঝ ভাই জাফর ইকবাল তখন আমেরিকার নিউ ইয়র্ক শহরে থাকেন। তাদের মা ছেলের কাছে বেড়াতে গিয়েছেন। বিকেলে তিনি একা একা...
...বাকিটুকু পড়ুন
আদিতে ছিল প্রশ্ন
অন্ধকার আকাশের তলে দাঁড়িয়ে মানুষ
চেয়ে দেখেছিল নক্ষত্রের দিকে
মনে তার জেগেছিল বিস্ময়
কে জ্বালালো এই দীপ
কেন ঘোরে পৃথিবী, কেন নামে বৃষ্টি
কেন জন্ম, কেন মৃত্যু
কেন এই অনন্ত চলা?
উত্তর ছিল না হাতে
ছিল...
...বাকিটুকু পড়ুন
বাংলাদেশে যারা সোশ্যাল মিডিয়ায় লিখতে ভালোবাসেন, তারা সাধারণত খুব নিরীহ বিষয় পছন্দ করেন। এর একটা কারণও আছে। বেশিরভাগ মানুষই অপ্রয়োজনীয় বিতর্ক এড়িয়ে চলতে চান। এমন কোনো বিষয় নিয়ে লেখা...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
মাথা পাগলা, ০১ লা অক্টোবর, ২০২৬ দুপুর ২:৪৫

মিরপুর-১ রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগের ঘটনায় ফেরদৌসী আহমেদ মিষ্টিকে এমপি পদ থেকে পদত্যাগের নির্দেশ দেওয়া সরকারের একটি সময়োপযোগী ও প্রশংসনীয় পদক্ষেপ বলেই মনে করি। তবে পদত্যাগের নির্দেশের...
...বাকিটুকু পড়ুনবাংলা বর্ষপঞ্জীর ষষ্ঠ মাস, আশ্বিনের শুরু থেকেই দিনের ‘বিকেল বেলা’ টা আমাদের দৈনন্দিন জীবন থেকে হারিয়ে যেতে শুরু করে। আষাঢ়ের শেষ সপ্তাহ থেকে আহ্নিক পরিবর্তনের ফলে প্রতিদিনের দৈর্ঘ্য একটু একটু... ...বাকিটুকু পড়ুন