somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কবিতাঃ অনুভব

২৪ শে মে, ২০২৩ সন্ধ্যা ৬:২৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



গম্ভীর নিস্তব্ধ রাত
ঝিলমিল নক্ষত্রের রূপালী প্রহর
অকস্মাৎ ঘুমান্তে চেয়ে দেখি সমুদ্র সফেন পান্ডুলিপি-
সমস্তটাই ধূসর পাতা
মনের আকাশ জুড়ে।

এতকালের চর্চিত অক্ষর সমূহ
হঠাৎ কোন এক মন্ত্র বলে উধাও!
এ কি করে সম্ভব?
চমকে উঠে আমি স্থির নিশ্চল
মুহুর্তে ভাবনা জগত বিক্ষিপ্ত
কি যেন হারিয়েছি- হারিয়েছে!

সন্তান হারা ব্যাথা বুকে নিয়ে
গ্রীবা ঠেলে উঠে আসে কান্না
হাহাকার সঙ্গী করে চেয়ে আছি নিশ্চল নিস্তব্ধ প্রহরে।

ঠিক তখনই জানালার ওপারে নিম গাছটার ডালে
রাত জাগা নাম না জানা কোন এক সুকণ্ঠী
সঙ্গী হবার বাসনায় ডেকে উঠে জানালো ভালোবাসার কথা।

তার বাণী যেন যাদু মন্ত্র
বেদনার নীল রঙ মুছে গেল মুহুর্তে
তারপর আলোকিত জোছনা প্রেমময়ী রূপে ধরা দিলো
আমার মানস পটে।

এরপর
ক্রমশ দৃশ্যমান হলো
আমার পরিচিত বলয়
দৃশ্যমান হলো চেনা অক্ষরেরা
গভীর প্রশান্তিতে ভরে গেল মন।
সঙ্গীহীন জীবন চিরকালই বেদনাময়
আরেকবার ফিরে এলো অনুভবে।
© রফিকুল ইসলাম ইসিয়াক
সর্বশেষ এডিট : ২৪ শে মে, ২০২৩ সন্ধ্যা ৬:২৭
১১টি মন্তব্য ১১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সেই কথিত “তৌহিদী জনতা আজ কোথায়?

লিখেছেন রাবব১৯৭১, ০৩ রা এপ্রিল, ২০২৬ সকাল ১১:৪৭

সেই কথিত “তৌহিদী জনতা আজ কোথায়?
--------------------------------------------
আজ বিশ্ব রাজনীতির মানচিত্রে উত্তেজনা ইরান বিভিন্ন আরব রাষ্ট্র, ইসরায়েল,মার্কিন সংঘাত নিয়ে আলোচনা চলছে। কিন্তু প্রশ্ন হলো, আমাদের দেশের সেই কথিত “তৌহিদী জনতা”, যারা সামান্য... ...বাকিটুকু পড়ুন

দায়বদ্ধতা ও সময়োচিত সিদ্ধান্ত: ২০০৬ থেকে বর্তমানের শিক্ষা

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৩ রা এপ্রিল, ২০২৬ দুপুর ২:২৫

Photo - আপলোড না হওয়ায় ইমেজ লিংক:

“দায়বদ্ধতা ও সময়োচিত সিদ্ধান্ত: ২০০৬ থেকে বর্তমানের শিক্ষা”

বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে ২০০৬ সালের তত্ত্বাবধায়ক সরকার সংকট একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। সে সময় রাষ্ট্রপতির নেতৃত্বে গঠিত উপদেষ্টা... ...বাকিটুকু পড়ুন

ইস্টার ফ্রাইডে এবং যিসাসের শেষ যাত্রা: জেরুজালেমের স্মৃতিবিজড়িত পথে

লিখেছেন সৈয়দ নাসের, ০৩ রা এপ্রিল, ২০২৬ বিকাল ৩:৪৪




দিলু নাসের
আমার এই তিনটি ছবির সঙ্গে পৃথিবীর খ্রিস্টান ধর্মাবলম্বীদের বেদনাবিধুর ইস্টার ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। প্রতিটি ছবিই যেন এক একটি অধ্যায়, একটি যাত্রার, যা শুরু হয়েছিল... ...বাকিটুকু পড়ুন

সব কিছু চলে গেছে নষ্টদের দখলে

লিখেছেন সৈয়দ কুতুব, ০৩ রা এপ্রিল, ২০২৬ রাত ১১:৫৭


সংসদ ভবনের লাল ইটের দেয়ালগুলো যদি কথা বলতে পারত, তবে হয়তো তারা লজ্জায় শিউরে উঠত অথবা স্রেফ অট্টহাসি হাসত। আমাদের রাজনীতির মঞ্চটা ইদানীং এক অদ্ভুত সার্কাসে পরিণত হয়েছে, যেখানে... ...বাকিটুকু পড়ুন

ইরান যুদ্ধ: স্বাধীনতা নাম দিয়ে শুরু, এখন লক্ষ্য ইরানকে প্রস্তরযুগে নিয়ে যাওয়া

লিখেছেন শ্রাবণধারা, ০৪ ঠা এপ্রিল, ২০২৬ সকাল ৮:২৩


আমার আট বছরের ছেলে ফোনে ফেসবুক পাতার দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, "বাবা, এটা কিসের ছবি"? আমি তার মনোযোগ অন্যদিকে সরানোর বৃথা চেষ্টা করে অবশেষে বললাম, এটা আমেরিকা- ইসরায়েলের ইরানের... ...বাকিটুকু পড়ুন

×