somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আপনিই জিতেছেন। হেরেছে মানবতা,হেরেছে সমগ্র জাতি।

৩০ শে জুলাই, ২০২৪ বিকাল ৪:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমি রাজনীতি বুঝি না।
মুক্তিযুদ্ধের প্রতি গভীর মমত্ববোধ থাকলেও আমি বেনিয়া নই তাই চেতনার রাজনীতিতে বিশ্বাস রাখি না।

বরাবর চেয়েছি স্বাধীনতার পতাকা, মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত থাকুক।
ব্যাস ওটুকুই।

যুগ যুগ ধরে আরোপিত বিভেদ নীতি বাঙালির জন্য অভিশাপ।
এত ঘৃণা পুষে বাঁচা দুষ্কর।
আমি মানুষ।
মানবিকতার চর্চায় বিশ্বাস রাখি
ঘৃণা চাষ না করি
ঘৃণা কি বয়ে বেড়াবার বস্তু প্রজন্ম থেকে প্রজন্মান্তরে?
একের পাপ দিয়ে অন্যকে বিচার করা কি ন্যায় বিচার?

পৃথিবীতে ধর্ম আর জাতীয়তার দোহাই এ শত বিভেদ নীতি।
এ এক জটিল আবর্ত।
জাতি আজ এমনই এক জটিল আবর্তে বিভ্রান্ত।
ধর্ম জাতীয়তা দোহাই এ অযাচিত বিভেদ নীতি সমগ্র বিশ্বকে করেছে রক্তাক্ত লাঞ্ছিত।
শাসকেরা এ সুযোগে সুকৌশলে লুটেছে শোষকের মান, সম্ভ্রম মৌলিক অধিকার ও সম্পদ।
নিজেদের হীন উদ্দেশ্য চারিতার্থে নির্বিচারে হত্যা করেছে আবাল বৃদ্ধ বণিতা।
শেষ কোথায়?
এই দুষ্টু চক্রের ফাঁদে আমিও এক শিকার!
আমার কষ্ট হচ্ছে কিন্তু কান্না পাচ্ছে না।
বুকের মধ্যে জমছে অনন্ত ক্রোধ।
ধ্বংসের প্রলয় কাপন তুলতে চাইছে অশক্ত শরীর।
এত রক্ত, নিষ্ঠুর নির্মম হত্যা ।
রাজপথে ক্ষত বিক্ষত শিশু।
পিতার কোলে বুলেট বিদ্ধ সন্তানের লাশ।
সত্যি দুঃসহ!
আমি আর নিজেকে ধরে রাখতে পারছি না।
আজকের শিশুরা আগামীর ভবিষ্যৎ
কোথায় চলেছে আমাদের ভবিষ্যতের যাত্রীরা।
কোথায় সমাধান।
যে শিশু এখনও বুদ্ধি জ্ঞান প্রজ্ঞায় তেমন পরিপক্ব নয়
তারুণ্যের ধর্মে কিছুটা বুঝে কিছুটা বা বুঝে এসেছিল প্রতিবাদ মিছিলে।
তাই বলে সুচতুর রাজনৈতিক কৌশলে বিভাজনের ধোঁয়া তুলে রক্তগঙ্গা বইয়ে দিতে হবে?
ধিক!
ওরা আমাদের সন্তান
বাংলার জননীর নাড়ী ছেড়া ধন
একটি সন্তান কত যতনে লালিত হয়, আপনি তো জানেন।
আপনিও তো এক মা।
বোঝেন না?
শুরুতে নিভতো যে আগুন
আজ তাই দাবানল।
এত কিছুর পর আপনি ভাবছেন আপনি জিতেছেন।
হ্যাঁ আপনি জয়যুক্ত হয়েছেন।
অভিনন্দন আপনাকে।
কিন্তু....
হেরেছে মানবতা। হেরেছে সমগ্র বাঙালি জাতি।
© রফিকুল ইসলাম ইসিয়াক।
সর্বশেষ এডিট : ৩০ শে জুলাই, ২০২৪ সন্ধ্যা ৬:০৫
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমরা কি রাজধানী ঢাকাকে মেরে ফেলছি ?

লিখেছেন এ.টি.এম.মোস্তফা কামাল, ২৬ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:৫৯

ঢাকাকে সব কিছুর কেন্দ্র বানিয়ে ঢাকার মাথায় আমরা যে দুর্বহ বোঝা তুলে দিচ্ছি তার ভার কি ঢাকা বইতে পারবে? আমরা যদি খুব চেনা কিছু দেশের দিকে তাকাই তাহলে দেখবো রাজধানী... ...বাকিটুকু পড়ুন

হোয়াইট হাউজে বঙ্গবন্ধু - "I want to survive"

লিখেছেন মাথা পাগলা, ২৭ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১:২৬




জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন শেষ করে অক্টোবরের ১ তারিখে ওয়াশিংটনের হোয়াইট হাউজে এলেন বঙ্গবন্ধু... ...বাকিটুকু পড়ুন

দেশে তরুন সমাজের মাঝে মাদকের ভয়াবহ বিস্তার : অশনী সংকেত

লিখেছেন ডঃ এম এ আলী, ২৭ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৫:৫১


২০২৬ সালের ২৫ জুন স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য।
তিনি বলেন, বাংলাদেশে প্রায় ৮২ লাখ মানুষ অবৈধ মাদক গ্রহণে আসক্ত/জড়িত, এবং এই সংখ্যা একটি গবেষণার
ভিত্তিতে উল্লেখ করেন। তিনি নতুন synthetic ও semi-synthetic... ...বাকিটুকু পড়ুন

বিএনপির মূল্যায়নে বঙ্গবন্ধু কিংবা আওয়ামিলীগের অবদান শূণ্য। মুক্তিযুদ্ধে সবচেয়ে বেশি অবদান জামাতের॥

লিখেছেন ক্লোন রাফা, ২৭ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৭:০৬



বিএনপি করার পূর্ব শর্ত কি? ইতিহাস বিচারে দেখা যায়, পার্ক মার্কিন প্রেসক্রিপশনে সর্বোচ্চ পর্যায়ের মিথ্যুক হতে হবে। আর সাথে রাজাকার পারিবারিক ব্যাকগ্রাউন্ড হলে তো কথাই নাই,... ...বাকিটুকু পড়ুন

গণতন্ত্রের অধিকার : ২৫ কিমি: মধ্যে ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ২৭ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৭:২১

গণতন্ত্রের অধিকার : ২৫ কিমি: মধ্যে ?



জাতিসংঘে বিশ্বের সকল দেশের অংশগ্রহনের মাধ্যমে অনুষ্ঠান হয়ে গেল ।
সেখানে শাসক, স্বৈর-শাসক ও গনতন্ত্রর বক্ততারা এক হয়েছিলেন । কিন্ত কোন ভালো সিদ্বান্ত
নিতে পেরেছে... ...বাকিটুকু পড়ুন

×