কবিতাঃ সাঁঝ বেলার গান
১৫ ই অক্টোবর, ২০২৪ দুপুর ২:২১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
সাঁঝবেলাতে দিগন্তরেখায়
অপার্থিব এক ছবি।
বেলা শেষের মুগ্ধতায়
কল্পলোকে কবি।
আকাশ পথে সারি সারি
বলাকারা যায় ছুটে
হাজার আলোর ঢেউ পিছু নেয়
মেঘ পাহাড় টুটে।
অলীক হতে স্বপ্নমায়া
জলস্পর্শে ভাসে
মোহমায়ায় ফুলকলি সব
খিলখিলিয়ে হাসে ।
ফুল সুবাসে আহ্লাদিত মেয়ে
দখিনা বাতাস।
চিরচেনা ছবি এঁকে যায়
প্রকৃতির ক্যানভাস।
গুন গুন গুন গুঞ্জরিছে
পথহারা অলি।
গোঠ ছাড়ছে ধেনু লয়ে
রাখালবালকগুলি।
আবির রাঙা মেঘপাহাড়
দেখতে সবিশেষ।
বাঁশবাগানে পাখির কু'জন
শুনতে লাগছে বেশ।
পাতার গানে ছন্দে ছন্দে
নাচে নদীর কুল।
সেই খুশিতে বাতাস করে
হাজার রকম ভুল।
স্বপ্নমায়ায় মুগ্ধ পাহাড়
মুুগ্ধ নীলাকাশ।
ঘরমুখো ক্রেকার ধ্বনির
সশব্দ প্রকাশ ।
কুল কুল কুল ছুটে চলেছে
পাহাড়িয়া ঝরনা।
পূব আকাশে উঁকি দিয়ে যায়
উতলা জােছনা ।
কি হয়েছে কি যে হলো
কোন সে খুশির কারণ?
কবির মন হারিয়েছে দিশা
বলা কিন্তু বারণ।
© রফিকুল ইসলাম ইসিয়াক
সর্বশেষ এডিট : ১৫ ই অক্টোবর, ২০২৪ দুপুর ২:২১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
রাজসোহান, ০৩ রা আগস্ট, ২০২৬ রাত ১১:২৪

ঢাকার পাইপলাইন গ্রাহকদের একটা বড় অংশ এই জুলাইয়ে জানিয়েছেন, দিনে এক থেকে দুই ঘণ্টার বেশি গ্যাস তাঁরা পান না। সেই এক-দুই ঘণ্টাও আসে গভীর রাতে কিংবা ভোরের আগে। ফলে...
...বাকিটুকু পড়ুন
বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি।
একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট : পর্ব- ১ভুমিকা ১.১ গবেষণার পটভূমি
একবিংশ শতাব্দীর...
...বাকিটুকু পড়ুন
রাতে রংপুর, সকালে জগন্নাথ। আজকে জগন্নাথে ছাত্রদলের হামলার শিকার একযোগে সব বিরোধী দল। এসব কি ছাত্রদলের কাজ? নাকি ছাত্রদলের ভেতর ছাত্রলীগ প্রবেশ করেছে? জকসু জিএসের জীবন আশংকাজনক। দেশে যখন...
...বাকিটুকু পড়ুন
বাংলাদেশে এখন সবচেয়ে বড় সমস্যা কী, এই প্রশ্ন করলে সবাই একবাক্যে বলবেন গ্যাস সংকটের কথা। বিদ্যুৎ উৎপাদন কমে গেছে, ফলে লোডশেডিং বেড়েছে বহুগুণ। কলকারখানা হোক বা বাসাবাড়ি, মানুষ...
...বাকিটুকু পড়ুন