একুশে'র কবিতাঃ বিনম্র শ্রদ্ধা
২১ শে ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৪:১৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
ভায়ের রক্তে পেলাম ভাষা
মায়ের শপথে মুক্তি।
বোনের সম্ভ্রমে স্বাধীনতা এলো
একুশ আমার শক্তি।
মনের কথা মনের মতো
করবে বলে প্রকাশ।
বুকের তাজা রক্তে এলো
ছাত্র জনতার ইতিহাস।
সেই ইতিহাসের ধারাবাহিকতায়
ফুল সহযোগে গাই শোক গীতি।
নয়কো করুণা নয়তো দয়া
এটাই শ্রদ্ধা জানাবার রীতি।
একুশ আমার রক্তে রন্ধ্রে
ফেব্রুয়ারী অমর গান।
একুশ আমার চেতনায়
সদা জাগ্রত দীপ্ত প্রাণ।
ভাষা শহীদেরা আমার ভাই ,
ছিলো মায়ের স্নেহের ধন।
ভাষার তরে কোল খালি হলো
পাথর চাপা মায়ের প্রাণ।
বিনিময় মূল্য চায়নি তারা
চায়নি তো কোনো নাম খ্যাতি
ছিলো নিঃস্বার্থ দেশপ্রেমিক তারা
রইলো বিনম্র শ্রদ্ধা তাদের প্রতি।
© রফিকুল ইসলাম ইসিয়াক
রচনাকালঃ ১৮ই ফেব্রুয়ারী ২০২১
রিপোস্ট
সর্বশেষ এডিট : ২১ শে ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৪:১৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
শেহজাদ আমান, ২২ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৩৯

লেখক মহিউদ্দিন মোহাম্মদের এইসব কথার সাথে একটু দ্বিমত আছে। কারণটা বলছি..
২০১৯ থেকে আমার যে বিপুল সংখ্যক নারীদের সাথে সুন্দর, নির্ভেজাল ও পরিচ্ছন্ন বন্ধুত্ব হয়েছে, এর ৬০%-ই হচ্ছে জেন জি...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
সৈয়দ কুতুব, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:৪৪

সরকারের মনোভাব সাধারণ মানুষের পক্ষে বোঝা কঠিন। ফ্যাসিস্ট আমলের বিতর্কিত 'সর্বজনীন পেনশন' প্রকল্পটি বাতিল না করে বর্তমান সরকার উল্টো নতুন নতুন স্কিম চালু করছে এবং এর সুযোগ-সুবিধা দিন দিন...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
শ্রাবণধারা, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:৫৪

পাকিস্তানের জঙ্গি গোষ্ঠী লস্কর-ই-তৈয়বার সহযোগী সংগঠন জামাত-উদ-দাওয়ার কয়েকজন নেতা দাবি করেন, হাসিনাকে ক্ষমতাচ্যুত করার পেছনে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। এই জঙ্গি সংগঠনটির নেতা সাইফুল্লাহ কাসুরি বলেন, তারা ১৯৭১ সালে...
...বাকিটুকু পড়ুনঅচেনা মাটিই আমার শেষ ঠিকানা !

পাথর বা গ্রানাইটে বেঁধো না তো আমার শেষ শয্যা,নাম খোদাই করে রেখো না আমায়, দিতে একা থাকার লজ্জা।
চাই না উপাধি, চাই না তারিখ, ধূসর...
...বাকিটুকু পড়ুনকাতুর সাথে কুতু দিয়ে হচ্ছো পগারপাড়,
ফের যদি আসো কাছে বলবো- 'খবরদার!'
একটু হেসে, কাছে এসে, দিচ্ছো বুঝি কাশি,
ঝুলিয়ে দাড়ি, যাচ্ছো বাড়ি, যেথায় আছেন মাসি।
তোমার সাথে, দুধে-ভাতে, গপ্প করছি কত,
তবু কেন, ঘন... ...বাকিটুকু পড়ুন