
বিক্ষোভের অনলে সারাদেশ জ্বলুক ।
শেষ থেকে শুরু হোক না আবার,
নতুন করে তো কিছু নেই হারাবার!
পুনরায় বিনাশিব তিমির রাত
আঁধার কেটে জাগবে প্রভাত।
দিকে দিকে সংগঠিত হও নব তরুণের দল
ভাঙতে হবে, হবেই হবে -পরাধীনতার শৃঙ্খল।
আবার ফিরবে নয়া সকাল—
নয়া সকাল, নয়া সকাল!
দিকে দিকে ওই বাজিছে দামামা, ওরে তরুণের দল—
আর কত অপমানের পর ঘুম ভাঙবে তোদের বল?
যুগে যুগে দাসত্বের দালালেরা নানা ছদ্মবেশ ধরে
নতুন নতুন ন্যারেটিভের মোড়কে স্বাধীনতার সার্বভৌমত্ত্ব কাড়ে।
শত্রু সে তো শত্রুই হয়- বন্ধু কখনো নয়,
ছলনার মোড়কে ছদ্মবেশে করে সে অভিনয়।
নীতি-নৈতিকতার মিথ্যা মোড়কে কলোনিয়াল দালাল,
ধর্মের নামে অধর্ম বেচে ভাই-রূপী বাচাল।
চিহ্নিত করো, মরণপণ লড়ো, মুক্তি আসবেই—
পূনর্গঠিত হবে সোনার বাংলা, বাংলাদেশ হাসবেই।
মুছে যাক সব দৈন্য দশা, ঘুচে যাক ভীরুতা- ভয়,
দাবি আদায়ে অটল থাকলে, হবে না তো পরাজয়।
কৃপণতাহীন লড়াকু মন আজ সে নির্ভয় —
সবার উপর মানুষ সত্য মানবতারই হবে জয়।
© রফিকুল ইসলাম ইসিয়াক

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


