
পাশে থাকবেই না যখন তখন সিঁদুর পরাতে কে দিব্যি দিয়েছিল তোমায়?
এমন কঠিন করে না দাগিয়ে দিলেও তো পারতে।
দখল করলেই হয় না
দখলদারিত্ব বজায় রাখতে হয়।
অন্তত একবার
এসে দেখে যাও কেমন আছি।
এসে দেখে যাও কতটা সুখে রেখেছো তুমি।
তোমার সাজানো বাগানের ফলবান বৃক্ষ আজ ফলবিহীন।
ফুল ফোটে পাখি গায় কিন্তু উপযুক্ততার অভাবে নিষিক্ত আর হয় না।
গভীরতাহীন ভালোবাসা মূল্যহীন।
সেই সাথে স্পর্শহীন ভালোবাসা টেকে কতদিন?
শুধু বিরহে দিন যায় না।
মিলনে পূর্ণতা চাই।
আর তাই
আজকাল মনটা বড্ড খালি খালি লাগে!
© রফিকুল ইসলাম ইসিয়াক
সর্বশেষ এডিট : ১৮ ই মে, ২০২৬ রাত ১১:০২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



