
সুবহানা খুব ছোট্ট হলেও, দারুণ মিষ্টি দেখতে,
চটপটে, বেজায় সাহসী , কেউ পারে না রুখতে।
স্কুল থেকে ফেরার পথে একদিন দুপুরবেলা
অনাথ দুটি শিশু বসে করছিল কি এক খেলা।
হঠাৎ দুটো কুকুর এসে তাদের ভয় দেখালো
আতঙ্কে খোকা-খুকু বিকট চিৎকার দিলো।
অমনি সুবহানা ছুটে গিয়ে কুকুর দু'টো তাড়ায়
এমন সাহসিকতায় বাচ্চা দু'টির ধড়ে প্রাণ পায়।
অনেকেই বাহাবা দেয় সুবহাবার সাহসিকতায়
বাকিরা এমন ঘটনায় দারুণ অবাক হয়।
© রফিকুল ইসলাম ইসিয়াক
সর্বশেষ এডিট : ১৪ ই জুন, ২০২৬ সকাল ৭:৩২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



