কবিতাঃ প্রকৃতি ও প্রশ্ন
২৭ শে জুলাই, ২০২৬ রাত ১১:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ফুল পেলো বলো কোথা থেকে
এমন বাহারি রং?
প্রজাপ্রতিরই বা আসে কোথা থেকে
অমন বাহারি ঢং ?
পাখী কি করে গায় গান
কেমনে তোলে সুর?
মধুর নিক্কণে মোহিত হৃদয়
মুগ্ধ অচিনপুর ।
রক্ত কমল কি করে ফোটে
আবিল কালচে পঙ্কে?
নানা ব্যঞ্জণা সমষ্টি কতই
হিসাব মেলে না অঙ্কে।
শত বাহার শতেক সুর
উদাসী হাওয়া বয়।
অনুভবে হৃদয় জুড়ায়
মন উন্মন হয়।
খেজুর কাষ্ঠের নিঃসৃত রস
ফোটা ফোটা পড়ে ঝরে।
সেই রস অমৃত সদৃশ্য
হয় বল কি করে?
গুন গুন গুন মৌমাছিদের
তিলে তিলে গড়া স্বপ্ন
কি দারুন রসপূর্ণ মৌচাক
আমায় করেছে মগ্ন।
শুধুই প্রশ্ন উত্তরও আছে
আমার হয়তো নেই জানা।
বিজ্ঞানের কল্যাণে কোন
রহস্য থাকে না অজানা।
যুক্তি বিজ্ঞানের আলোকে
রহস্য দেয় পাড়ি।
জ্ঞানের পরিধি ক্রমশ বাড়ে
কুসংস্কারে আড়ি।
© রফিকুল ইসলাম ইসিয়াক
রচনাকালঃ ১১ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১০:৪৩
সর্বশেষ এডিট : ২৭ শে জুলাই, ২০২৬ রাত ১১:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
বয়ে চলে নদী দূর হতে দূরে,
অনন্তকালের শান্ত এক সুরে।
তার দুই কূলে রূপের মেলা,
সবুজ প্রকৃতির মিষ্টি খেলা।
হাওয়ায় দোলে ঘাস আর বন,
আকাশের সাথে মেলায় মন।
নদীর জলে আলোর ঝিলিক,
বাতাসে মেশে পাখির কিচিরমিচির।
গাছের ছায়ায়... ...বাকিটুকু পড়ুন
৩. নিষিদ্ধ স্বর্গ
পরদিন দুপুরবেলা। ইলির আকাশ আজ কিছুটা পরিষ্কার, মেঘের ফাঁক দিয়ে ফ্যাকাশে রোদ উঁকি দিচ্ছে।
ক্লারা তার ট্রাভেল এজেন্সির অফিসের ডেস্কে বসে কফি খাচ্ছিল। গতকাল ব্যাংকের সেই তরুণ এশীয় অফিসারটির... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
জুল ভার্ন, ২৬ শে জুলাই, ২০২৬ রাত ১০:৪৭
ফ্যাসিবাদের দোসর কোনো সাংবাদিককে এখনো আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে শাস্তি দিচ্ছে না কেন?
মানবাধিকার সংস্থা Odhikar আয়োজিত Human Rights Abuses and Access to Justice for Victims বিষয়ক সেমিনারে প্রধান অতিথি ছিলেন আইন... ...বাকিটুকু পড়ুন
প্রেরণা
সাইফুল ইসলাম সাঈফ
যখন জানতে পেরেছি
পড় তোমার প্রভুর নামে
যখন জানতে পেরেছি
যে জানে আর যে জানে না
তারা কখনো সমান না
উক্ত বাণীতে পাই অত্যন্ত প্রেরণা।
শুরু করি পড়াশোনা খুব
জাগে জ্ঞানের প্রতি অনুরাগ।
ইচ্ছে জাগে দর্শনের... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
জুল ভার্ন, ২৭ শে জুলাই, ২০২৬ বিকাল ৪:৪৬

একজন শ্রেষ্ঠ শিক্ষকের মর্যাদা কয়েক সেকেন্ডের একটি ভিডিওতে মাপা যায় না...
বিউটি রাণী পালঃ ২০২৬ সালে সিলেট জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হিসেবে স্বীকৃতি পেয়েছেন। একটি জেলার শ্রেষ্ঠ শিক্ষক হওয়া...
...বাকিটুকু পড়ুন