
কার ডাকেতে টগবগিয়ে উঠলো আমার দেশ?
কার ডাকেতে রক্ত দিয়ে মুক্ত হলো স্বদেশ?
কার ডাকেতে সমবেত দীপ্ত তরুণেরা?
কার ডাকেতে দ্বিধা ভূলে একত্রিত তারা?
কার ডাকেতে অসাম্প্রদায়িক ভোরের আলো ফোটায়?
কার ডাকেতে সোনার রবি তিমির আঁধার টুটায়?
কার ডাকেতে বুকের ভিতর রক্তে ধরে টান?
কার ডাকেতে তরুণেরা গায় শিকল ভাঙার গান?
কার ডাকেতে নবারুণ স্ব তেজে ছড়ায় আলো?
কার ডাকেতে বিভেদ ভুলে মন্দ হয় যে ভালো?
কার ডাকেতে রক্তে আগুন জ্বলেছে বারবার?
কার ডাকেতে পরাধীনতার শিকল ভেঙেছে দুর্বার?
কার ডাকেতে মুক্তি মিলল শোষণ বঞ্চনার?
কার ডাকেতে স্বাধীনতা হলো একান্ত আপনার?
সে আমাদের বঙ্গবন্ধু সে আমার জাতির নেতা,
সে আমাদের প্রাণাধিক প্রিয় আপন জাতির পিতা।
নেতা নেতা সবার নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান,
জাতি কখনো ভুলবে না তোমায় নিঃস্বার্থ এ অবদান।
নেতা তুমি শেখ মুজিব চিরঞ্জীবী সুমহান
শত ষড়যন্ত্রের জাল ছিন্ন করে আজও তুমি অম্লান।
তোমার আদর্শে ঘুচে যাক সকল বাঁধা বিদ্বেষ ।
একাত্তরের মূলমন্ত্রে বাঁচুক আমার বাংলাদেশ।
© রফিকুল ইসলাম ইসিয়াক
রচনাকালঃ ১২ ই মার্চ, ২০২০
সর্বশেষ এডিট : ০১ লা আগস্ট, ২০২৬ রাত ৯:৫৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



