কবিতাঃ খোকার কৌতুহল
১৪ ই আগস্ট, ২০২৬ সকাল ১১:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কাশবন দুলছে যেমন
সাদা মেঘের ভেলা।
দূর আকাশে উড়ছে পাখি
করছে কি এক খেলা।
খোকার চোখে বাতাস সেতো
অদৃশ্য কার ছোঁয়া।
মেঘগুলো সব কিভাবে দেখায়
অমন ধোঁয়াশা ধোঁয়া?
ফুলেরা সব ছড়ায় আলো
লতার সবুজ ছায়া।
প্রজাপতি কিভাবে ছড়ায়
অমন নান্দনিক মায়া!
দূর দিগন্তে কি আছে এত
খোকা কেবল ভাবে!
অস্তপারের রবি তবে
এখন কোথায় হারাবে?
আবার ঠিকই সকালবেলা
সে যে ফিরে আসে,
জলের উপর পদ্মপাতা
কোন প্রক্রিয়ায় ভাসে?
প্রশ্ন অনেক উত্তর চাই
জানার অনেক বাকি।
মা বলেছে জানবে সব
পড়ায় দিও না ফাঁকি।
খোকা তাই পাঠে দেয় মন
করে পরিশ্রম,
বিদ্যাবুদ্ধি দূর করে দেয়
অন্ধবিশ্বাস ভ্রম।
© রফিকুল ইসলাম ইসিয়াক
রচনাকালঃ ১৪ অগাস্ট ২০২৬
সর্বশেষ এডিট : ১৪ ই আগস্ট, ২০২৬ সকাল ১১:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাংলাদেশে ২০০৯- ২০২৪ সালের মধ্যে কোন শিক্ষামন্ত্রীর আমলে সবচেয়ে বেশি প্রশ্নফাঁস হয়েছে? ছাত্রসমাজ একবাক্যে বলবে, সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। এর জন্য তাকে কি কোনো জবাবদিহির আওতায় আনা হয়েছে,...
...বাকিটুকু পড়ুন
টিভির চ্যানেলে চোখ রাখলে , সংবাদপত্রের পতার উপর দিয়ে হেটে গেলে ,ইন্টার নেটের পাতায় ফেবু কিংবা ই্উটিবে বিচরণ করলে দেখা যায় সারা দেশ জুরে এদের ওদের লাগানো আগুনের...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাবব১৯৭১, ২২ শে নভেম্বর, ২০২৬ সকাল ৯:১৭
নড়াইলের কালিয়ায় এই বর্বরতা কোন সভ্য রাষ্ট্রের চিত্র?
নড়াইলের কালিয়ায় যেভাবে তাণ্ডব, লুটপাট ও ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে, তা কল্পনার সীমাকেও ছাড়িয়ে গেছে। অভিযোগ অনুযায়ী, দুই শতাধিক বাড়িঘরে প্রথমে লুটপাট চালানো হয়েছে,... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
রাবব১৯৭১, ২২ শে নভেম্বর, ২০২৬ সকাল ১০:২৫
বাংলাদেশ কি গৃহযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে?
দেশের বর্তমান পরিস্থিতি দেখে গভীর উদ্বেগ তৈরি হচ্ছে। নিজ দেশের ভিন্নমতাবলম্বীদের প্রথমে রাজনৈতিকভাবে নিষিদ্ধ করা, এরপর তাদের বাড়িঘরে হামলা, লুটপাট, অগ্নিসংযোগ এবং বুলডোজার দিয়ে বসতবাড়ি... ...বাকিটুকু পড়ুন
ফেসবুকের সাম্প্রতিক সময়ের ভাইরাল গল্পগুলি যে এআই দিয়ে, অথবা প্রচণ্ডরকম এআই এর সাহায্য নিয়ে তৈরি, এই কথাটা বলে হুইসেলব্লোয়ারের ভূমিকা মনে হয় আমিই পালন করেছি। শুরুতে একটা হুক। এমন এক... ...বাকিটুকু পড়ুন