
একটা সোনার ছোট্ট ছেলে জন্ম নিলো এই দিনে,
স্বভাবগুনে স্থান পায় সে কোটি জনতার মনে।
সেই ছেলেটি জন্মেছিল টুঙ্গিপাড়া গ্রামে।
মুক্তিরই এক বার্তা নিয়ে এলো ধরাধামে।
অন্তরটি তাঁর বিশাল বড়ো,বুক ভর্তি মায়া,
সব মায়ের চোখেই দেখত সে নিজ মায়েরই ছায়া।
দেশের মানুষ মুক্তি চায় ,পায় না'কো কোন দিশা।
ক্রমান্বয়ে তাঁর নির্দেশনায় কাটলো অমানিশা।
বজ্র কণ্ঠের যাদু সেতো হ্যামিলনের বাঁশি,
তাঁর স্পর্শে দুঃখী বাঙালির, ফুটলো মুখে হাসি।
ছেলে তো নয় হিরের টুকরো দেশবাসী তা জানে।
তাকে সবাই বঙ্গবন্ধু ডাকে, জাতির পিতা মানে ।
হাজার বছর অম্লান রবে তাঁর মৃত্যুহীন প্রাণ,
তিনি আমাদের প্রিয় নেতা শেখ মুজিবুর রহমান।
© রফিকুল ইসলাম ইসিয়াক
রচনাকালঃ ১৭ই মার্চ ২০২০
সর্বশেষ এডিট : ১৪ ই আগস্ট, ২০২৬ রাত ১০:৪১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


