
১৫ই আগস্ট সুবহে সাদিকে থমকে দাঁড়ালো সময়,
স্বাধীনতার আতুড়ঘর তখন পুরোটাই রক্তময়।
যার তর্জনী এক ইশারায় ভেঙেছিল শৃঙ্খল,
সেই জনককেই হত্যা করলি, ওরে ছায়াবৃত্তের দল!
ধানমন্ডির সিঁড়ি বেয়ে নামে লাল শ্রাবণের ধারা,
শোকে স্তব্ধ বিমূঢ় বাঙালি স্তম্ভিত -বাক্যহারা।
শিশুর হাসিও থমকে গেল, নিশ্চুপ ভোরের পাখি,
‘পিতা’ হারানো এ শোক ও ব্যথা কি দিয়ে বলো ঢাকি?
পিতার দেহ নশ্বর হতে পারে, কীর্তি অবিনশ্বর,
পিতা আমার এই বাংলার জাগ্রত মনেশ্বর।
বুকে আমার দৃঢ় বিশ্বাস, চোখে প্রতিরোধ-আগুন,
তোমার সোনার বাংলায় পিতা, আবার আসবে ফাগুন।
রক্তে কেনা স্বাধীন মাটিতে দেব নাকো কোনো ছাড়,
ঘাতকের কালো ছায়াকে ছিঁড়ে আনব আলো আবার।
তুমি আছো পিতা প্রতিটি বিজয়ে, মুক্ত আলোর ভোরে,
যুগ যুগান্তরে চির অমলিন তুমি বাঙালির অন্তরে।
© রফিকুল ইসলাম ইসিয়াক
রচনাকালঃ ১৫ আগস্ট ২০২৬
সর্বশেষ এডিট : ১৫ ই আগস্ট, ২০২৬ সকাল ৯:৪০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



