মানুষ চাপা খেলে মারা যায়
পদার্থ বিদ্যা
তাই বলে ।
প্রথম যখন আমার উপর দিয়ে
আস্ত ট্রাক
চলে গেলো
আমি বহাল তবিওতে বেঁচে যাই
এরপর দিন গেলো
মুহূর্ত গেলো পলকহীন
পরে দেখা টি এস সির মোড়ে
আস্ত টয়োটা
চাপা দিয়ে গেলো
তবুও বেচে যাই বহাল তবিয়তে...
ভাবলাম কদাচিৎ এমন ঘটে
এরপর দিন গেলো
মুহূর্ত গেলো
সূর্য নিভে গেলো ,রাত জেগে উঠলো
আমি ভয় পাইনি
চাপা খেয়ে
খানিটা হয়তো চেপে গেছি
তাতে কি ?
মা বলল ,শুকিয়ে গেছি
বন বলল ,বুড়িয়ে গেছি
বন্ধুরা , ভাবলেশহীন ।
ভাবলাম কদাচিৎ এমন ঘটে_
এরপর_
এরপর মুখমুখি ১২ ই ফাল্গুন
চেষ্টা চরিত করে পাওয়া ফোন নাম্বার
কয়েক রাতের জেগে থাকা
বিফলে গেলো _।
জানি ,
ইতিহাসে আমার নাম লেখা থাকবে না
থাকবে না কোন মুরাল
অথবা সড়কের নাম
কোন চিরসবুজ বৃক্ষের উদ্যান
বুকের উপর চাকার দাগ
ঠিক থেকে যাবে
অনেকটা জীবন্ত অনেকটা গাড় ।
সর্বশেষ এডিট : ২৫ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:০৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




