somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ছন্দের প্রয়োগ

১৪ ই আগস্ট, ২০১৪ রাত ১১:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ছন্দের প্রয়োগ
মো. রহমত উল্লাহ্ (রানা ইশতিয়াক)
স্বরবৃত্ত ছন্দ
১.১. এই ছন্দে মুক্তাক্ষর/মুক্তস্বর এবং বদ্ধাক্ষর/বদ্ধস্বর উভয়কেই ১ মাত্রা ধরা হয়। যেমন: কু, খো, ধা, পা, নি, সা, সে ইত্যাদি মুক্তাক্ষর/মুক্তস্বর ১ মাত্রা এবং আজ, কাল, মন, ক্ষণ, ঋণ ইত্যাদি বদ্ধাক্ষর /বদ্ধস্বরও ১ মাত্রা । [ লক্ষণীয়- যে সকল অক্ষরের স্বর উন্মুক্ত, সে সকল অক্ষরকেই মুক্তাক্ষর বলা হয় এবং যে সকল অক্ষর/শব্দের ধ্বণি উন্মুক্ত নয়, সে সকল অক্ষর/শব্দকেই বদ্ধাক্ষর বলা হয়।] অর্থাৎ, স্বরবৃত্ত ছন্দে মুক্তস্বর ও বদ্ধস্বর উয়ভকেই এক মাত্রা ধরা হয়।
২. পূর্ণ বা মূল পর্ব সাধারনত ৪ মাত্রার হয়। তবে ২/৩/৫ মাত্রারও হতে পারে। অপূর্ণ পর্ব ১/২/৩ মাত্রার হয়।
৩. প্রতি পর্বের আদি অক্ষরে প্রবল শ্বাসাঘাত পড়ে।
৪. লয় দ্রুত।
৫. অতি পর্বের ব্যবহার হতে পারে।
৬. গানে ও ছড়ায় এই ছন্দের ব্যবহার উত্তম হয়।
৭. চলতি বা কথ্য ভাষা এই ছন্দের জন্য অধিক উপযোগী।
৮. চরণ সাধারণত মিত্রাক্ষর যুক্ত বা অন্তমিল হয়ে থাকে।
৯. একই গানের / ছড়ার / কবিতার বিভিন্ন চরণে পর্ব সংখ্যা কম/বেশি হতে পারে। তবে একই স্তবকের চরণসমূহের পর্বে মাত্রা সমান হবে।

মাত্রাবৃত্ত ছন্দ
১. মুক্তাক্ষর/মুক্তস্বর ১ মাত্রা ধরা হয় এবং বদ্ধাক্ষর/বদ্ধস্বর ২ মাত্রা ধরা হয়।
২. পূর্ণ পর্ব সাধারণত ৪/৫/৬/৭ মাত্রার হয়ে থাকে। তবে ৮ এর বেশি হয় না।
৩. লয় মধ্যম।
৪. পর্বসমূহে মাত্রা সংখ্যার সমতা থাকে।

অক্ষরবৃত্ত ছন্দ
১. মুক্তাক্ষর ১ মাত্রা ধরা হয়। তবে বদ্ধাক্ষর শব্দের প্রথমে ও মধ্যে থাকলে ১ মাত্রা এবং শেষে থাকলে ২ মাত্রা ধরা হয়। একটি শব্দে যদি ১ টি মাত্র বদ্ধাক্ষর/বদ্ধস্বর থাকে তবে তাকে দুই মাত্রা ধরা হয়। [ যেমন: ফুল, এক, হাত, দুই, ক্ষণ ইত্যাদি।]
২. লয় ধীর।
৩. পূর্ণ পর্ব সাধারনত ৮/১০ মাত্রার হয়। অপূর্ণ পর্ব ৬ মাত্রার হয়। কমও হতে পারে।
৪. গুরু গম্ভির বক্তব্য/ভাব প্রকাশে এই ছন্দের ব্যবহার সফল হয়।
৫. অধুনিক কবিতায় প্রত্যেক পংতিতে/লাইনে পর্ব সংখ্যা সমান নাও হতে পারে। // (সংক্ষেপিত)
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কোথায় পাই পাগলের শ্বশুর

লিখেছেন আলমগীর সরকার লিটন, ০৩ রা নভেম্বর, ২০২৬ সকাল ১১:৪৮


পাগলের পাতা ছাগলে খায়,
দাঁতের দোষটা হাতেই যে কয়;
দেয় রে দোষটা দেয় চোখের,
মনটা যে ধোয়া তুলসীপাতা,
কেউ দেখে না রে মুখের।

মুখের কথা ঠোঁটে কয়,
ছাগল ডাকে রে ভাই, ব্যাঁ-ব্যাঁ;
পাগলের কাজ পাগল করে সই,
সাধু... ...বাকিটুকু পড়ুন

পরিস্থিতি কি জটিল?

লিখেছেন শেরজা তপন, ০৩ রা নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫৯

বাইরে যাওয়ার প্রস্তুতি নিয়ে বসে আছি, অথচ বাইরে পুলিশের সাউন্ড গ্রেনেড আর টিয়ার গ্যাসের শব্দে চারদিক প্রকম্পিত! মিরপুরে আমার বাসার কাছেই মেট্রো রেলের নিচে আগুন দেওয়া হয়েছে; কিছুক্ষণের জন্য মেট্রো... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ২০৩

লিখেছেন রাজীব নুর, ০৩ রা নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৫৯



খাওয়া দাওয়া করাটা আজকাল বিরক্তকর লাগে।
কিন্তু মানুষের বেঁচে থাকতে হলে- খেতে হবে। না খেলে শরীর দুর্বল হয়ে যাবে। প্রিয় খাবার গুলোও খেতে ইচ্ছা করে না। ভালো লাগে... ...বাকিটুকু পড়ুন

আজ আমেরিকার মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ?

লিখেছেন শ্রাবণধারা, ০৩ রা নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৬


এই লেখাটি যখন লিখছি, তখন এই গুজবটি ছড়িয়ে পড়েছে যে, ইসরায়েল ট্রাম্পকে রাজি করিয়েছে, যাতে মধ্যবর্তী নির্বাচনের পরপরই আমেরিকা ইরানে পারমাণবিক বোমা হামলা করে। বিগত বছরগুলোতে ইসরাইল সারা বিশ্বের... ...বাকিটুকু পড়ুন

Haze দমনে সিঙ্গাপুরের কুটনৈতিক দক্ষতা

লিখেছেন ঢাবিয়ান, ০৩ রা নভেম্বর, ২০২৬ বিকাল ৪:৩১

সিঙ্গাপুর সাম্প্রতিককালে স্মরনকালের ভয়াবহ Haze (ধোঁয়াশা ও বায়ুদূষণ) এর কবলে পড়ে। সেপ্টেম্বরের শুরুতেই সারা শহর ঘন ধোয়ার আবরনে ঢেকে যায়। জানালা দিয়ে বাইরে তাকালে মনে... ...বাকিটুকু পড়ুন

×