মোবাইল ফোনের সিম রেজিস্ট্রেশন
০৯ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:৪৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
মোবাইল ফোনের সিম রেজিস্ট্রেশন নিশ্চিত করার পদক্ষেপ ব্যর্থ হয়েছে বারবার। অপারেটরদের মাধ্যমে করতে গেলে এবারও সফল হবে না এই উদ্যোগ। যদিও আমাদের সবারই নিরাপত্তার জন্য এটি অতি জরুরি।
তাই বলছিলাম, ব্যাংকের মাধ্যমে সফল করা যেতে পারে মোবাইল ফোনের সিম রেজিস্ট্রেশন। অর্থাৎ কেবল ব্যাংক একাউন্ট এর বিপুরিতে ইস্যু করতে হবে সিম। যাদের ব্যাংক একাউন্ট নেই তারা নিজের নামে একাউন্ট খুলে সেই একাউন্ট এর তথ্য দিয়ে তুলতে পারবে পছন্দের অপারেটরের সিম। এতে নিশ্চিত হবে সকল সিমের সঠিক রেজিস্ট্রেশন।
এখনতো মাত্র ১০ টাকা দিয়েই ব্যাংকে যেকেউ (ছাত্ররাও) একাউন্ট খুলতে পারে। এটি করা হলে সিম রেজি এর সাথে অনেক গুন বৃদ্ধি পাবে ব্যাংক একাউন্ট। বৃদ্ধি পাবে ব্যাংকের তারুল্য। তৈরি হবে ব্যাংকিং এর মাধ্যমে আমাদের সঞ্চয় প্রবনতা। সরকারি বেসরকারি প্রাইভেট সকল ব্যাংককেই বাধ্য করতে হবে এই কাজে। মোবাইল ফোন অপারেটরদেরকেও বাধ্য করতে হবে এই নিয়ম মানতে।
সামান্য সারভিস চার্জের বিনিময়ে প্রাথমিক ভাবে নতুন সিম ইস্যু ও পুরাতন সিম রেজি করার কাজটি তাদের ক্লাইন্টদের জন্য ব্যাংক নিজে করলে খুবই ভালো হয়। তা না হলে ব্যাংক তাদের একাউন্ট হোল্ডারদের তথ্য অনলাইনে বা কাগজে লিখে দিয়ে অপারেটরদেরকে সহায়তা করতে পারে; অপারেটর যাতে নিশ্চিত হতে পারে, যার নামে সিম ইস্যু / রেজি করা হচ্ছে তার বিস্তারিত ডাটা কোন ব্যাংকে কীভাবে আছে।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
চারাগাছ, ১৬ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:৩১

বাংলা ব্লগের জগতে সহব্লগাররা যারা আমাকে অনেকদিন ধরে চেনেন, তারা জানেন—আমার একটা রাশিয়ান শৈশব ছিল।
শুনতে একটু অদ্ভুত লাগে, তাই না?
রাশিয়ায় আমি কোনোদিন যাইনি।
তবু আমার একটা রাশিয়ান শৈশব ছিল।
আমার সেই...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
ভুয়া মফিজ, ১৬ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৪৫

বাংলাদেশে একটার পর একটা বিষয়বস্তু সামনে আসে, আর সবাই সেটা নিয়ে ঝাপায়ে পড়ে। দেখে বিমলানন্দ অনুভবস করি। ''অনুভবস'' বললাম, কারন ছাত্রাবস্থায় আমরা বন্ধুরা কোন বিষয়ে ওভার-ক্যাজুয়ালি ফানি আলাপ করলে...
...বাকিটুকু পড়ুন
মন পিঞ্জরে করবো বন্দি, পালাবি আর পাখি?
জানিস কী তুই তোকে নিত্য, নজরবন্দি রাখি!
স্বাধীন ডানায় উড়িস ঘুরিস, আমায় দূরে ফেলে,
আমারও তো ইচ্ছে লাগে, উড়ি ডানা মেলে!
মনের ভিতর ঘূর্ণি তুফান, বেসুরো সুর...
...বাকিটুকু পড়ুন
রাজা কোথায়?
রাজমুকুট আজ জাদুঘরের কাঁচে
রাজদণ্ড ইতিহাসের ধুলোমাখা পৃষ্ঠায়
বহু দেশেই রাজতন্ত্রের সিংহাসন বহু আগেই
নেমে গেছে মানুষের নির্মিত প্রজাতন্ত্রের পথে
তবু আমরা বলি রাজনীতি।
কেন বলি?
শব্দটি এত পরিচিত
যে পরিচয়ের আড়ালে প্রশ্নটি হারিয়ে...
...বাকিটুকু পড়ুন
আপনি জানেন কী?ব্রিটিশরা প্রশাসনের সুবিধার জন্য ১৮৩৭ সালে ফারসি ভাষা বাদ দিয়ে আঞ্চলিক ভাষা ও উর্দুকে নিচ তলার দাপ্তরিক কাজে চালু করে।কারণ মুঘল আমল থেকেই প্রচলিত প্রশাসনিক কর্মীদের কাজ...
...বাকিটুকু পড়ুন