somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আত্নহত্যা

১৬ ই মে, ২০১৬ রাত ২:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

"সুইসাইড নোট " উপন্যাসটি লিখার জন্য আমাকে অনেক অনেক তথ্য সংগ্রহ করতে হচ্ছে। অলরেডি অনেক গুলো তথ্য সংগ্রহ করেছি। এসব তথ্য সংগ্রহ করতে গিয়ে আমার গায়ের লোম দাড়িয়ে গেছে। ভালবাসায় প্রতারিত হয়ে, ব্যর্থ হয়ে কত মানুষ যে সুইসাইড করেছে তা দেখে অবাক হয়ে গেছি।এ তালিকায় দেশের নামকরা সব বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টদের নাম দেখে ভয়ে শিউরে ওঠেছি। গত তিন বছরে শুধু মাত্র পাবলিক বিশ্ববিদ্যালয়ের প্রায় ৩০ জন স্টুডেন্ট সুইসাইড করে রিলেশন ঘটিত কারনে।
এই তথ্যের বাইরেও বিশ্ববিদ্যালয়ের কত স্টুডেন্ট মরে গেছে তার কথা অনেকেই জানেনা। কতজন যে রিলেশন ঘটিত কারনে অন্ধকারে হাড়িয়ে গেছে,ডুবে আছে,মরার মত বেচে আছে তা ভাবতেই গায়ে কাটা দেয়। এ যদি হয় শিক্ষার সর্বোচ্চ প্রতিষ্ঠানের পরিসংখ্যান, তাহলে প্রাইভেট বিশ্ববিদ্যালয়,কলেজ, স্কুল গুলোর পরিসংখ্যান কতটা ভয়াবহ হতে পারে??.
|
পাবনা পাগলা গারদ,কিংবা বিভিন্ন মানষিক হাসপাতালে গেলেই বুঝা যাবে কত ভয়াবহ অবস্থা।।
পাবনা পাগলা গারদে বসে" বিজন "আজও কুমকুমের অপেক্ষা করছে।রিপন অপেক্ষা করছে নীলার।সুষ্মিতার অপেক্ষায় আজ পাগলা গারদের বসে গান গাইছে " ও আমার সুষ্মিতা তুমি দিয়েছ যে কথা, সে কথা কেন রাখনি,
একটাই প্রশ্ন আমার।" পাশ থেকেই কেউ একজন গাইছে " কথা ছিল সংগে নিব,সংগে আমায় নাহি নিল গো"।
এই পাবনা মানসিক হাসপাতালের আপুটাকে যদি জিজ্ঞেস করা হয়,
__"তাকে কতটা ভালবাসতে?"
__উত্তর দেয়, "এক কাপ চায়ের মত"
__এক কাপ চায়ের মত?
___"যেখানে দুধ,চিনি লিকার থাকে ঠিক সে ভাবেই ভালবাসতাম।"
|
এই পাবনা সরকারি পাগলা গারদে এ রকম কত জন আছে ভাবতেই অবাক লাগে।। তাহলে সারা বাংলাদেশে বিভিন্ন এনজিও,বিভিন্ন বেসরকারি পাগলা গারদের অধিনে এ রকম কত বিজন,রিপন, আপু আছে ? এ রকম কত জন মানুষ নিজ বাড়িতে পাগল হয়ে পড়ে আছে? কত জন হিরোইন,
গাজা, ইয়াবায় ডুবে আছে রিলেশন ঘটিত কারনে????
|
হায় আল্লাহ!!! মানুষ এতটা নির্মম কেন? বিজন, রিপনদের এ করুন পরিনতি দেখলে তো চোখ থেকে এমনিতেই জল ঝরে। জীবন তো একটাই। এই একটা জীবন এদের নষ্ট হয়ে গেছে। এরা তো আর কোনদিন সুযোগ পাবেনা আপনার মত স্বাভাবিক ভাবে তাদের কৈশোর,যৌবন উপভোগ করতে। এদের তো একটাই পরিচয় থাকবে কাউকে ভালবেসে পাগল হইছে। এদের নামের প্রথমে অথবা পরে যুক্ত হবে পাগলা রিপন, অথবা রিপন পাগলা।
|
আর কতদিন এ রকম হিংস্র জীবন মৃত্যুর খেলায় মেতে থাকবেন?? আপনি কি ভাবছেন এরা স্টুপিড,এরা বোকা?? দু একজন,চারজন একশজন হলে মেনে নিতাম এরা বোকা।। কিন্তু বাংলাদেশের এই এত্ত এত্ত পাগল গুলো কি সত্যিই বোকা ছিল?? তারা কি সত্যিই সুন্দর ভাবে বাচতে চাইছিল না? আপনি ভাল আছেন,তাই এই পাগল গুলোকে নিয়ে যা ইচ্চে তাই কমেন্ট করতে পারেন।এরা স্টুপিড,এরা বোকা আরো কত কি!নিজেকে খুব বুদ্ধিমান ভাবছেন এই রকম কমেন্ট করে?আপনি খুব বুদ্ধিমান নন বরং আপনি ভাগ্যবান।আল্লাহ আপনার মাঝে তার মত এত্ত গভির ভালবাসা দেয়নি।সে যাকে যতটা গভির থেকে ভালবাসত আপনি ততোটা ভালবাসতে পারেননি,আল্লাহ আপনাকে সে ক্ষমতা দেয়নি।আর এ জন্যেই আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন।
|
প্রে করবেন আমি যেন সত্য কাহিনী অবলম্বনে আমার ২য় উপন্যাস " সুইসাইড নোট" খুব তারাতারি শেষ করতে পারি।
___ রাহাত চৌধুরী ( দুঃখ বিলাসী কবি)
সর্বশেষ এডিট : ১৬ ই মে, ২০১৬ রাত ২:০৫
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাঁধনের কেন ফেমিকন লাগে !!!

লিখেছেন অপলক , ২৬ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:৩৪



বাঁধন এখন বন্ধন মুক্ত। মিডিয়া পাড়ায় সরব উপস্থিতি। উপর মহলের ডাকে সারা দিতে হয়। কাজেই ফেমিকন লাগতেই পারে। মানে ফেমিকনের এ্যাড করা লাগতেই পারে। মিডিয়া আইকন হিসেবে জনসচেতনাতা বাড়াতে... ...বাকিটুকু পড়ুন

ফিরে ফিরে আসো

লিখেছেন সেজুতি_শিপু, ২৬ শে আগস্ট, ২০২৬ বিকাল ৪:৪৬


সময়ের সাথে সাথে নিজেকে বদলে নিতে হয়,
তোমার শরীর জুড়ে যখন
অভিজ্ঞতার গল্প পাঠের আসর,
তখনও ছেলে ভোলানো ছড়ায়
নিজেকে ভোলালে চলে?

আঁজলা ভরে সময়ের যন্ত্রণাকে পান কর,
পান কর সত‍্যকে।
পান কর... ...বাকিটুকু পড়ুন

“উন্নয়নের দুর্ভিক্ষে বাংলাদেশ”

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২৬ শে আগস্ট, ২০২৬ বিকাল ৪:৫৮



বাং/লাদেশের মূর্খ জনগণ উন্নয়নের চেয়ে কথিত ফ্যাসিবাদকে বড় করে দেখেছে কিন্তু “উন্নয়নের দুর্ভিক্ষ” কি জিনিস তা দেখেনি।

দেখতে থাকুক….। আর ভাতের দুর্ভিক্ষ শুরু হলে বলে…..।

ফ্যাসিবাদ দূর করতে গিয়ে উন্নয়নই "নাই"... ...বাকিটুকু পড়ুন

মঞ্জুর চৌধুরীর ছোট গল্প "নভেম্বরের শেষ বৃষ্টি"

লিখেছেন মঞ্জুর চৌধুরী, ২৬ শে আগস্ট, ২০২৬ রাত ১০:১৩

নভেম্বরের শেষ বৃষ্টি
মঞ্জুর চৌধুরী

নীরা কথাটা বিশ্বাস করতে পারছে না। তাঁর স্বামী আরমানের আরেক মেয়ের সাথে সম্পর্ক ছিল? এই আরমান কিনা সবসময়ে আবৃত্তি করতো "এই হাত ছুঁয়েছে নীরার মুখ, আমি কি... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী

লিখেছেন ইসিয়াক, ২৭ শে আগস্ট, ২০২৬ রাত ১২:০৭



আমাদের সেই পুরনো ভিটেটার অস্তিত্ব  এখন আর নেই। তবে বুকের গহীনে ভিটেমাটির মায়াটুকু  ঠিক আগের মতোই রয়ে গেছে। কত স্মৃতি, কত গান, কত গল্প-কোলাহল,  মান- অভিমান ! চাইলেই... ...বাকিটুকু পড়ুন

×