আ. রহিম আকন
____________________
যার অন্তরে বাঁধে দুর্ধর্ষ দুঃখ,
সে কি কবু পায় নিস্তার?
দেখেছি তার ভঙ্গুর অন্তরেই
বহে দুঃখের তরঙ্গ,
ভেসে যায়, ছিনে নেয়, পুষে রাখা উজ্জ্বল স্বপ্নের রঙ্গ।
ঝরে অশ্রু, লোহিত নয়ন,
দুর্ধর্ষ দুঃখে উঠে শঙ্কিত কাঁপন।
সে দুঃখের চিরসাথী, দুঃখের বন্ধনে বন্দী।
নির্মম দুঃখ,
দুঃখীর অন্তরেই হানো আঘাত,
ব্যাথিত দুঃখে দহন মন, মন পুড়ে ছাই।
সন্ধান করে সুখ, দুঃখে বর্ধিত বুক,
অঙ্কুরিত হবে কি কবু অন্তরে চিরসুখ?
১৮ চৈত্র, ১৪২০।
সর্বশেষ এডিট : ১১ ই জুন, ২০১৬ রাত ১০:৪৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


