somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার পরিচয়

m.facebook.com/A.RahimAkonPoet

আমার পরিসংখ্যান

A. Rahim Akon
quote icon
m.facebook.com/A.RahimAkonPoet
আমার সকল পোস্ট (ক্রমানুসারে)

হারানো বিজ্ঞপ্তি

লিখেছেন A. Rahim Akon, ১৬ ই আগস্ট, ২০১৬ বিকাল ৫:০৬


আসসালামু আলাইকুম,
আমি MATS এ আবেদন
করেছিলাম এবং আমার
নাম্বারে এসএমএস
পাঠিয়ে ছিল, কিন্তু
দুর্ভাগ্যবসত এসএমএসটি
ডিলিট হয়ে যায়, তাই এখন
প্রবেশপত্র তুলতে
পারছিনা।
এসএমএস এ পিন নাম্বার ছিল,
এখন এই পিন নাম্বার
পাওয়ার অন্য কোন মাধ্যম
থাকলে জানাবেন। অনেক
উপকৃত হব। বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ১০৯ বার পঠিত     like!

ছড়াঃ ঈদ ঈদ

লিখেছেন A. Rahim Akon, ০৬ ই জুলাই, ২০১৬ রাত ৮:৩৯

ঈদ ঈদ
আ. রহিম আকন
_____________________

ঈদ ঈদ শুন গীত আনন্দের
খুশিখুশি তুল রব ছন্দের।

পশ্চিমে হাসিলেই বাকাচাঁদ
আনন্দের ছুটে যায় সব বাধ।
মেহেদী নকশা দু হাতে
কত মজা হবে রে প্রভাতে।
নব জামা পরে গায়
হাসি হাসি ঈদগায়।
খাবে স্বাদে ফিরনি কোরমাও পেটপুরে
সবেমিলে কোলাকুলি ভাসবে সুখসুরে।
কিন্তু ওরা কারা ওদের কী নেই ঈদ
সুন্দর জামা চাই এমন কি নাই জিদ?
বিবর্ণ বস্ত্র মলিন... বাকিটুকু পড়ুন

১ টি মন্তব্য      ৯১ বার পঠিত     like!

কবিতাঃ স্বাধীন

লিখেছেন A. Rahim Akon, ২০ শে জুন, ২০১৬ সন্ধ্যা ৬:৩৪

স্বাধীন
আ. রহিম আকন
_______________

মা, জান কি? তোমার খোকন সবার মানিক রতন
উঠব ফুঁড়ে অতল হতে, দুরন্ত এ পণ।
মানবো কি আর বারণ!
করবো দ্বিধা ধারণ?
লক্ষ্য উদ্দেশে এগিয়ে যাব, ফেলব চলার চরণ।
আমি যে নই আমার!
নব রূপে সুপথ চলায় হব যে তৈয়ার।

চাই অগ্নি রূপী বীর হতে, গগণ রূপী উদার।
বিষাদ হুংকার-বাধার দেয়াল, মানবো হার!
বিশ্বজগৎ আপন, দ্যাখবো... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ১০৬ বার পঠিত     like!

কবিতাঃ জন্মস্থান

লিখেছেন A. Rahim Akon, ১৪ ই জুন, ২০১৬ সন্ধ্যা ৭:৪৫

জন্মস্থান
আ. রহিম আকন
_________________

এই সেই ভূমি, যেথায় জন্মেছি আমি
মাটিঘ্রাণ, টুকরো সৃতি, ললিত ভূমি।
এখানেই আছড়ে পড়ছিল প্রথম কান্না
বাতাসে তার খেলছিল ঢেউ, লাগছিল সব নবান্ন।
অক্ষিদ্বয় খুলতেই দেখেছি মাতৃমুখ
সবুজ বৃক্ষ দেয়াল, মাতৃকোল পরম সুখ।
প্যাঁচা আর্তনাদ ভয়ে নির্জন মাতৃ আচলে
লুকায়েছি, বাহুতে মাথা রেখে আসতো ঘুম, খেতাম দোল।
এখানেই শুনেছি প্রথম বঙ্গবচন... বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ১১১ বার পঠিত     like!

কবিতাঃ আমরা কিশোর

লিখেছেন A. Rahim Akon, ১৪ ই জুন, ২০১৬ সকাল ১১:২০

আমরা কিশোর
আ. রহিম আকন
_____________________
আমরা কিশোর বাঁধার প্রাচীর ছিন্ন করে
সু সৎ বানী গাইবো এবার সমস্বরে।
আনব হাসি বিশ্ববাসী আলোর ছোঁয়ায়
ধন্য হবে গণ্য হবে। নব রবি হবে উদয়।
নিন্দিত নই নন্দিত এক প্রদীপ প্রতীক
বন্দী কেন? মুক্ত হতে ছিঁড়ব বদ্ধ শিক।
সাম্য কেতন সৎ চেতন জাগ্রত হোক
দূর হয়ে যাক হিংসা-কলহ মলিন্য শোক।
গগনমার্গে উঠব ছুটব অচীন... বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ৮৯ বার পঠিত     like!

কবিতাঃ মস্ত আশা

লিখেছেন A. Rahim Akon, ১৩ ই জুন, ২০১৬ রাত ১১:২৮

মস্ত আশা
আ. রহিম আকন
______________________
.
জগৎটা মোর অনেক প্রিয় নিটোল পরিপাটি
চিনতে হবে সকল অচিন, আনতে হীরে বাটি।
ধুলো-মাটিই শ্রেষ্ঠ আসন আসল বিছানা
ইচ্ছে যেদিক ছুটব হেসে, কিসের দ্বিধা-মানা?
কোথায় মরে কোন সে মানব অনাহারে?
খুঁজব তারে, মরণ ক্ষুধা দিব ঝেরে।
ব্যস্ত শহর বাঁকে বস্ত্রবিহীন শিশু
খাদ্য অভাবে কেউবা ডাকাত, কেউবা হচ্ছে দস্যু।
ওদের সহায় আমরা... বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ৯৩ বার পঠিত     like!

কবিতাঃ বুলবুল

লিখেছেন A. Rahim Akon, ১৩ ই জুন, ২০১৬ সন্ধ্যা ৬:১৬

বুলবুল
আ. রহিম আকন
___________________

বুলবুল বুলবুল
প্রভাতে তোর রবে হই মশগুল।
সবুজ পাতার আড়ে দুলিয়ে শির
জানাও কিসের আহব্বান হয়ে অধীর।
সবুজের বুকে তোর কুটির নীড়
নেই সেথা হিংসা জুলুমের ভীড়।
আছে সেথা সবুজের নিবিড় ছায়া
বাতাসের শাঁই শাঁই সন্ধি মায়া।
পুষ্পের মিতালি মাতোয়ারা ঘ্রাণ
আমায় নিবে কি সেথা? শুনাবে গান? বাকিটুকু পড়ুন

৫ টি মন্তব্য      ৯৪ বার পঠিত     like!

কবিতাঃ ছড়ার যাদু

লিখেছেন A. Rahim Akon, ১৩ ই জুন, ২০১৬ সকাল ৮:২০

ছড়ার যাদু
আ. রহিম আকন
*****************

এই যে সাধু, ছড়ার যাদু শুনবে নাকি বল
কি নিয়ে সব ব্যস্ত থাক করছ কেন ছল?
বনের ছায়া পাখির মায়া পেতে যদি চাও
নয়ন মেলে একটু হেলে ছড়া পানে তাকাও।
ছড়া সেতো ফুলের সুবাস নীল আকাশের রং
দস্যি ছেলের স্কুল পালানো ছোট্ট খুকির সং।
প্রভাতকালে ফুল কুড়ানো জোষ্ঠে পাকা আম
রাত্রি বেলা ভয় তাড়ানো,... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ১১১ বার পঠিত     like!

কবিতাঃ মানবতাহীন

লিখেছেন A. Rahim Akon, ১২ ই জুন, ২০১৬ রাত ১০:৫৮

মানবতাহীন
আ. রহিম আকন
_________________

কেন আজি হানাহানি কান্নার রোল?
কেন নারী লাঞ্চিত দুঃখ অতল?
ধর্ষিত কেন নারী পথ ও হাটে?
একটুর লাগি কেন ঝগড়া ঘটে?
মানুষ মানুষের আজি করে মানহানি,
মুছে ফেলে সাম্য সত্যের বানী।
পথশিশু কাঁদে পথে আহারের লাগি,
তাদের প্রতি হও সহায় উঠ তব জাগি।

কিশোরের হস্তে তুলে দিয়ে অস্ত্র
বলে দ্যায়–
কেড়ে নাও খাদ্য ও বস্ত্র।
শুনিবে কে দুঃখীদের নির্মম... বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ১০১ বার পঠিত     like!

কবিতাঃ এই তুলে নাও

লিখেছেন A. Rahim Akon, ১২ ই জুন, ২০১৬ বিকাল ৫:৫৪

এই তুলে নাও
আ. রহিম আকন
____________________

এই তুলে নাও ন্যায়ের মশাল
সরিয়ে ফেল ধুম্রজাল।
নকশা খুনের কুকৌশল
যাক মুছে মার ব্যাথার জল।
বোন না ফাসুক নিকষ জালে
আর না হারাক সতী কালে।
হোক অন্ধ কুনয়ন
কুকামে শয্যাশয়ন।
জাগুক বিবেক মানব প্রানের
হোক বন্ধন প্রীতি-টানের।
পরাধীনের বন্ধী শিকল যাক ছিঁড়ে
স্বাধীনতার শান্তি সঠিক পাক ফিরে।

... বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ১০০ বার পঠিত     like!

কবিতা : বিস্মিত হবনা

লিখেছেন A. Rahim Akon, ১২ ই জুন, ২০১৬ দুপুর ১২:৪৫

বিস্মিত হবনা
আ. রহিম আকন
___________________

পৃথিবীর শ্রেষ্ঠ অভিশাপ পতিত হোক
নেমে আসুক বিরল শোক।
মরে যাক মন
শিকড়ছিন্ন লতা যেমন,
স্রোতরুদ্ধ হ্রদ যেমন।
হৃদয়খেঁকো পোকা কুড়িয়ে খাক হৃদয়
বয়ে যাক নষ্টপ্রলয়।
বিস্মিত হবনা, না বারন
কোন এক অজানা কারন।
১০ ফাল্গুন, ১৪২২। বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ১৪৯ বার পঠিত     like!

দুর্ধর্ষ দুঃখ

লিখেছেন A. Rahim Akon, ১১ ই জুন, ২০১৬ রাত ১০:৪৬

আ. রহিম আকন
____________________

যার অন্তরে বাঁধে দুর্ধর্ষ দুঃখ,
সে কি কবু পায় নিস্তার?
দেখেছি তার ভঙ্গুর অন্তরেই
বহে দুঃখের তরঙ্গ,
ভেসে যায়, ছিনে নেয়, পুষে রাখা উজ্জ্বল স্বপ্নের রঙ্গ।

ঝরে অশ্রু, লোহিত নয়ন,
দুর্ধর্ষ দুঃখে উঠে শঙ্কিত কাঁপন।
সে দুঃখের চিরসাথী, দুঃখের বন্ধনে বন্দী।
নির্মম দুঃখ,
দুঃখীর অন্তরেই হানো আঘাত,
ব্যাথিত দুঃখে দহন মন, মন পুড়ে ছাই।
সন্ধান করে সুখ, দুঃখে... বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ৮৮ বার পঠিত     like!

মানব হবে কবে

লিখেছেন A. Rahim Akon, ১১ ই জুন, ২০১৬ রাত ৮:১৮

আ. রহিম আকন
____________________
আজবনীতি শঙ্কা- ভীতি
ডঙ্কা অঢেল দুঃখের
রক্তপিচাশ কুউল্লাশে ঘটায়
ক্ষরণ শোকের।
ক'জন জানে স্বজন ঝরে মরণ
অস্রাঘাতে
রক্তহারা আসাড় দেহ ধুলোয়
পড়া প্রাতে।
ধর্ষণী কুদৃষ্টি লোলুপ ধর্ষিত
নারী
নয়ন ফেটে অশ্রু নোনা
বেদন- আহাজারি।
পাকিস্তানী শোষণ নেই
শোষণ স্বদেশ ভাইয়ের
কোন জনমে পরিত্রাণ
পাবে মানব এর?
স্বাধীন স্বদেশ কিন্তু
স্বাধীন মানব হবে কবে
শান্তি নিশান উড়বে
হাওয়ায় ভুলবে বেদন সবে! বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ৯৬ বার পঠিত     like!

হব ঝড় :- আ. রহিম আকন

লিখেছেন A. Rahim Akon, ১১ ই জুন, ২০১৬ সন্ধ্যা ৭:১৩


হব ঝড় থরধর্
কাঁপিয়ে আত্না নষ্ট নর।
ভেঙ্গে দেয়াল বদ্ধ-বাধার
হব আজ হব পার।
না সাধু ভদ্রমুখোশ
বাহ্যিক ভালো অন্ত নিকষ।
আকাশচুম্বী যশ
চাইনা, যদি না থামাতে পারি মিথ্যা ধস!
অসভ্য ক্ষয় সত্য বিজয়
না হয় যদি উদয়।
২৮ ফাল্গুন, ১৪২২। বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ১৫২ বার পঠিত     like!

তবে কেন তুমি রবে

লিখেছেন A. Rahim Akon, ০৯ ই জুন, ২০১৬ সন্ধ্যা ৭:৩৬

আ. রহিম আকন
_____________________
ফুলকলি ফুটিয়া সুবাস ছড়ায়
প্রানে সুখ শান্তির নেশা ধরায়।
দেখ চেয়ে মৌমাছি আসে মধু আহরনে
ছুটে চলে সুবাসিত ফুল আছে যেখানে।
ঐ দেখ রবিটা উঠে রোজ প্রভাতে
ভরে দেয় পৃথিবী তার নব শোভাতে।
পাখি ডাকে কাননে কন্ঠ কী সুমধুর!
যায় ভেসে সে আওয়াজ ঐ দূর বহুদূর।
চন্দটা তিমিরে খিলখিল হাসে ঐ
কিরনের শিহরনে সব যেন ভাসে... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ১০৭ বার পঠিত     like!
আরো পোস্ট লোড করুন
ব্লগটি ২৫২৯ বার দেখা হয়েছে

আমার পোস্টে সাম্প্রতিক মন্তব্য

আমার করা সাম্প্রতিক মন্তব্য

আমার প্রিয় পোস্ট

আমার পোস্ট আর্কাইভ