জন্মস্থান
আ. রহিম আকন
_________________
এই সেই ভূমি, যেথায় জন্মেছি আমি
মাটিঘ্রাণ, টুকরো সৃতি, ললিত ভূমি।
এখানেই আছড়ে পড়ছিল প্রথম কান্না
বাতাসে তার খেলছিল ঢেউ, লাগছিল সব নবান্ন।
অক্ষিদ্বয় খুলতেই দেখেছি মাতৃমুখ
সবুজ বৃক্ষ দেয়াল, মাতৃকোল পরম সুখ।
প্যাঁচা আর্তনাদ ভয়ে নির্জন মাতৃ আচলে
লুকায়েছি, বাহুতে মাথা রেখে আসতো ঘুম, খেতাম দোল।
এখানেই শুনেছি প্রথম বঙ্গবচন
এ ভূমিই ছিল মোর শীতল আসন।
নহরে যেতাম নাইতে, ঘোলাজল মাখিয়া গায়ে
ফিরতাম নানু নীড়ে, ছুটতাম অরণ্য ছায়ে।
৭ শ্রাবন, ১৪২২।
সর্বশেষ এডিট : ১৪ ই জুন, ২০১৬ সন্ধ্যা ৭:৪৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


