মানবতাহীন
আ. রহিম আকন
_________________
কেন আজি হানাহানি কান্নার রোল?
কেন নারী লাঞ্চিত দুঃখ অতল?
ধর্ষিত কেন নারী পথ ও হাটে?
একটুর লাগি কেন ঝগড়া ঘটে?
মানুষ মানুষের আজি করে মানহানি,
মুছে ফেলে সাম্য সত্যের বানী।
পথশিশু কাঁদে পথে আহারের লাগি,
তাদের প্রতি হও সহায় উঠ তব জাগি।
কিশোরের হস্তে তুলে দিয়ে অস্ত্র
বলে দ্যায়–
কেড়ে নাও খাদ্য ও বস্ত্র।
শুনিবে কে দুঃখীদের নির্মম হাহাকার?
ভাবিলে সে কথা, চলে আসে অশ্রু নয়নে বারবার।
সর্বশেষ এডিট : ১২ ই জুন, ২০১৬ রাত ১০:৫৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


