আমরা কিশোর
আ. রহিম আকন
_____________________
আমরা কিশোর বাঁধার প্রাচীর ছিন্ন করে
সু সৎ বানী গাইবো এবার সমস্বরে।
আনব হাসি বিশ্ববাসী আলোর ছোঁয়ায়
ধন্য হবে গণ্য হবে। নব রবি হবে উদয়।
নিন্দিত নই নন্দিত এক প্রদীপ প্রতীক
বন্দী কেন? মুক্ত হতে ছিঁড়ব বদ্ধ শিক।
সাম্য কেতন সৎ চেতন জাগ্রত হোক
দূর হয়ে যাক হিংসা-কলহ মলিন্য শোক।
গগনমার্গে উঠব ছুটব অচীন দেশে
চিন করিব অচিনকে আজ আত্মবিশ্বাসে।
দুঃখী-অনাথ ফকির- আমির করব তো একজোট
সবাই সবার প্রিয় হবে রবেনা নির্বোধ।
সর্বশেষ এডিট : ১৪ ই জুন, ২০১৬ সকাল ১১:৩৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


