মস্ত আশা
আ. রহিম আকন
______________________
.
জগৎটা মোর অনেক প্রিয় নিটোল পরিপাটি
চিনতে হবে সকল অচিন, আনতে হীরে বাটি।
ধুলো-মাটিই শ্রেষ্ঠ আসন আসল বিছানা
ইচ্ছে যেদিক ছুটব হেসে, কিসের দ্বিধা-মানা?
কোথায় মরে কোন সে মানব অনাহারে?
খুঁজব তারে, মরণ ক্ষুধা দিব ঝেরে।
ব্যস্ত শহর বাঁকে বস্ত্রবিহীন শিশু
খাদ্য অভাবে কেউবা ডাকাত, কেউবা হচ্ছে দস্যু।
ওদের সহায় আমরা যদি করতে পারি সবাই
খুন হবেনা তোমার স্বজন, জেনে রেখ ভাই।
যার সাধনায় গভীর শ্রমে আসে নব বিজয়
সেইতো মোদের জোগায় সাহস ভুলায় সকল ভয়।
১ পৌষ, ১৪২২।
সর্বশেষ এডিট : ১৩ ই জুন, ২০১৬ রাত ১১:২৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


