বুলবুল
আ. রহিম আকন
___________________
বুলবুল বুলবুল
প্রভাতে তোর রবে হই মশগুল।
সবুজ পাতার আড়ে দুলিয়ে শির
জানাও কিসের আহব্বান হয়ে অধীর।
সবুজের বুকে তোর কুটির নীড়
নেই সেথা হিংসা জুলুমের ভীড়।
আছে সেথা সবুজের নিবিড় ছায়া
বাতাসের শাঁই শাঁই সন্ধি মায়া।
পুষ্পের মিতালি মাতোয়ারা ঘ্রাণ
আমায় নিবে কি সেথা? শুনাবে গান?
সর্বশেষ এডিট : ১৩ ই জুন, ২০১৬ সন্ধ্যা ৬:১৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


