ভালো যদি বাসতে হয়, নিজের
স্ত্রী কে বাস, পরস্ত্রী কে নয়।
ঘৃণা যদি করতে হয়, পাপ কে কর,পাপী কে নয়।
যুদ্ধ যদি করতে হয়, নিজের বিবেকের সাথে কর, মানুষের সাথে নয়।
খরচ যদি করতে হয়, গরীবদের জন্য কর, পার্টিতে নয়।
যাকাত যদি দিতে হয়, হিসাব করে দাও,, পাতলা শাড়িতে নয়।
এবাদত যদি করতে হয়, একগ্রতার সাথে কর,
বহু চিন্তায় নয়।
সম্মান যদি করতে হয়, জ্ঞানী কে কর, মূর্খ কে নয় , Sorry, don't
mind all.
দান যদি করতে হয়, গোপনে কর, প্রকাশ্যে নয়।
স্বপ্ন যদি দেখতে হয়, জাগরণে দেখ,ঘুমিয়ে নয়।
সংকল্প যদি করতে দৃঢ় চিত্তে কর,দুর্বল মনে নয়।
বিশ্বাস যদি করতে হয়, কর্মতে কর,শুধু ভাগ্যে নয়।
আশা যদি করতে হয়, বড় করে কর,,ক্ষুদ্র করে নয়।
মূল্য যদি দিতে হয়, সময় কে দাও,অলস্য কে নয়।
অশ্রু যদি দিতে হয়, আল্লাহর জন্য দাও, প্রেমিকার জন্যে নয়।
ক্ষমা যদি করতে হয়, ক্ষমা প্রার্থী কে কর, অহংকারী কে নয়।
বিদ্যা যদি শিখতে হয়, বাস্তবতা থেকে শেখ, শুধু বই পত্রে নয়........
সর্বশেষ এডিট : ০৮ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ১:৩৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



