আমরা কারা?
০৫ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৩:১৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
কিছুদিন ধরে মনের ঘরে
বিষন্ন ভাব শক্ত ভিতে
বেঁধেছে আপন বাসা।
ভাল লাগেনা কোন কিছুই
একলা বসে তাই আমি
রচি শত আশা।
বদ্ধ ঘরের জানালা খুলে
আকাশ পানে মেলে আঁখি
উড়ছে সেথায় পাখি
মনটা আমার চাইলো খুব,
উড়তে তথায় পাখির মতো,
কেমনে তারে বাঁধি
দেহ পিঞ্জর ভাঙ্গবে বলে
মন করেছে কঠোর পণ,
ভাঙ্গা তবু যায় না।
মনরে মোর শত প্রলোভন,
বিলাস বাসনা আর বাধাঁয়,
বশ মানানো যায় না।
এত দামী দালান বাড়ী,
প্রাসাদ এত উচু উচু,
উঠবে কেন গরীব দেশে?
নষ্টামী সব এসেছে হেথায়
বিনাশিবে বলে সত্য ভাবনা,
উশৃঙ্খল ভূমি বেশে
এ দেশেতে থাকতে নারি ,
নোংরামী ও ভ্রষ্টতার বিষাক্ত টানে
ছাড়তে নারী দেশপ্রেমে
৫২ ও ৭১ আরও কতো,
রক্তে লাল ইতিহাস মোরা,
ধরে রেখেছি স্মৃতির ফ্রেমে।
বার আউলয়িা মুজিব-জিয়া
কোটি মানুষের আবাস ভূমি
কেমনে তাদের ভুলি?
কেমনে বাঁধিবে অমানুষেরা হেথায়
তাদের প্রাসাদ ও মিথ্যা বুলি
সত্যকে দিয়ে তুলি
খুন খারাবী ঘুষ ও চুরি
বেড়েই চলেছে সোনার দেশে
মত্ত ঘোড়ার বেগে।
ঘন আধাঁর নেমেছে ফের
সত্য রবি ডুবছে ক্রমশ
আযাব আসছে নামি
আমরা কারা? কাদের উত্তরসূরী?
কী আমাদের মনের বাসনা
সবই গেছি ভুলি।
তাইতো আজ আমাদেরই দোষে,
নিরপরাধ মানব ও নিষ্পাপ শিশু,
নির্বচিারে হচ্ছে বলি।
হে তরূণ বাঙালী বীর,
কোথায় তোমার র্শৌয র্বীয,
হরিয়েছিস কি সব?
তোদের দেখে আজ কেন,
কাঁপেনা শত্রু থর থর,
পিপীলিকাও করে রব।
জাগবি কবে কোন প্রভাতে?
কিসের আশায় এখনও তোদের,
চোখে ঘুমের নেশা?
উঠে দেখ চারপাশে তোর,
লোহার বেড়ী ও ঘন আধাঁরের,
কুচকুচে সামিয়ানায় ঘেরা।...
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
জুল ভার্ন, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৪৫

মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!
২০১৮ সালে গুম উত্তর ফ্যাসিস্ট সরকারের দেওয়া চারটি ডিজিটাল নিরাপত্তা আইন মামলায় কারাবরণ, অমানবিক নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছি। দীর্ঘ প্রতীক্ষা, যন্ত্রণা আর আইনি লড়াইয়ের...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
শেরজা তপন, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৯

-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
অপলক , ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৯

শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:
১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া...
...বাকিটুকু পড়ুন
প্রযুক্তিগত উৎকর্ষার সাথে সাথে বিগত তিন দশকে কম্পিউটিং প্রযুক্তির যে পরিবর্তনের সাক্ষী আমরা হয়েছি এবং হচ্ছি তা মাঝে মাঝে আমাকে বেশ অবাক করে। এমনিতে এসব নিয়ে ততটা একাকী বসে ভাবার...
...বাকিটুকু পড়ুন
আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই...
...বাকিটুকু পড়ুন