এই শুনো... হে তোমাকে বলছি,
দেখেছো, আজকের রোদটা কেমন
মিষ্টি মিষ্টি? বাতাসে বাতাসে আনন্দের
অনুরনন? পৃথিবীতে কেমন জানি
উৎসবের রঙ লেগেছে? দেখো, গাছপালার
সবুজে সতেজতা নতুনত্ব পেয়েছে...?
আচ্ছা বলোতো এত্বোসব আয়োজন কেন?
আমি বলছি শুনো, কারণ আজ তোমার জন্মদিন
মানে, মোনালিসার কীর্তি বিনাস দিবস আজ।
পৃথিবী এখন তোমাতে মূঢ়, মোহিত।
কবির কাব্য লিলায় এখন তোমার বিচরন।
শিল্পির মোহনীয় তুলিতে এখন তোমার
মায়াবী আঁখি, তোমার সুগন্ধে ভরা চুল।
তুমি? এক বিষ্ময়ে ভরপুর দুষ্ট নারী।
যাহাতে তোমার পরশ লাগে অপূর্ব হয়ে
ধরা দেয় তা সবার কাছে। তাইতো আজ
পৃথিবী তোমার জন্মদিন পালন করছে।
আয়োজন করছে স্বর্গীয় সাজে এক স্বর্গের
অপসরীর আগমনের আনন্দ উপভোগে.....

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




