স্মৃতিটা ঝাপসা ঝাপসা
হয়ে পড়েছে, নতুবা স্মৃতির অবয়বে
মরীচা পড়েছে হয়তো? বড় ক্লান্ত সে;
আর কতইবা বয়ে বেড়াবে পাগলের
বোঝা সে? দিনক্ষন কিছুই ঠিক মনে পড়ছে না।
কত সময় গড়ালো তাও ঠিক ধরতে পারছি না।
তবে মনে আছে শুধু এইটুকু,
তোমাকেই খুঁজার জন্যে বেরিয়েছিলাম আমি
এবং আমার পাগলাটে বন্ধু।
আজ হয়তো হাজার বছর নতুবা যুগের
কাছাকাছি গিয়ে কালের ঘড়ি বকছে আমায়
“অদ্ভুদ এই পাগলটার হলোটা কী?
কতো বিদগ্ধ দুপুরে পুড়ে খাক
হয়েছি তোমার অন্বেষণের নেশায়?
কিন্তু কোথাও খূঁজে পাইনি কো তোমায়।
এমন অনেক দিন গেছে,
প্রখর সূর্য়ের তাপ সয়তে না পেরে
পিচঢালা পথ চৌচির হয়েছে ফেটে; অথচ
আমি সামান্য কষ্ট অনুভব করিনি। কারণ
আমার অনুভূতির রাজ্যে একা
তুমিই করছিলে বিচরণ।
আমার পাগলাটে সুহৃদ? সে হয়তো
অনুভব করেছিল, কিন্তু প্রকাশ
করেনি আমায় ভালবাসে বলে...
কখনো দেখেছি পথ-ঘাট সব
অথৈ পানির নিচে বিলীন হয়েছে।
সেখানে দু’জনে মিলে সাঁতরে সাঁতরে
খুঁজেছি শুধু তোমায়। কিন্তু
তোমায় পাওয়া হলো না...
এখন তোমাকে আর স্বপ্নেও দেখা হয় না!
আাগে, অনেক আগে; তুমি
প্রতিদিন আমায় স্বপ্নে এসে
জড়িয়ে ধরে বলতে, এতো
উষ্ণ কেন তোমার বাহু? আমি
হেসে উড়িয়ে দিতাম সেই অনুযোগ
এই বলে, তোমার উষ্ণ আদরে...
আজো আমি এবং
আমার পাগলাটে বন্ধু তোমায়
খুঁজছি হন্যে হয়ে।
দেখো, আমাদের পায়ের তলা
ঝাঝরা হয়ে গেছে; আমি কেমন কচি বাঁশের
ফালির মতো দেখতে হয়েছি। আর আমার বন্ধু?
সে তার এতসব ক্লান্তি, দুঃখ ভুলে গেছে
আমার ভালবাসার ঐশ্বর্য দেখে। অথচ,
তোমার হলো না আজো আমায় বুঝা?
কবে বুঝবে তুমি আমায়?
আমার এই অদ্ভুদ পাগলামি?
হয়তো তুমি বুঝে উঠার আগেই আমি....

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




