somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এশিয়া কাপ, বিপিএল বিলাস ও বিদ্যুৎ বিভ্রাট!

২০ শে মার্চ, ২০১২ রাত ১০:৪৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শুরু হয়েছে চৈত্র মাস। সামনে আসছে কাঠ ফাটা রোদ নিয়ে গ্রীষ্ম। যদিও ইতোমধ্যেই রাজধানীবাসী কালবৈশাখীর স্বাদ একবার আস্বাদন করে ফেলেছেন। তথাপি তা এই নাগরিক জীবনে শান্তির শীতল পরশ বুলিয়ে যেতে পারেনি। নগরবাসী গ্রীষ্মের আগমনী বার্তার সঙ্গে সঙ্গে গরমের উষ্ণ হলকার সাথেও মোলাকাত করা শুরু করেছেন।

যাই হোক দেশবাসী অবশ্য এখন আরো একটি উষ্ণতায় পুড়ছে। তা হল এশিয়া কাপ জ্বর। কিছুদিন আগে ভুগেছিল বিপিএল জ্বরে। ভুগেছিল বলছি কারণ এই দুটি ক্রিকেট উৎসব ঢাকাবাসী বিশেষ করে মিরপুরবাসীকে ভোগাচ্ছে। দুটি সিরিজেই দিবা-রাত্রির ম্যাচ হচ্ছে। খেলা শেষ হতে হতে বাজে প্রায় রাত ১০টা। তাই ফ্লাড লাইটের বাতি নিভতে বাজে কমপক্ষে সাড়ে ১১টা। দিবা-রাত্রির খেলা হওয়ার কারণে ফ্লাড লাইটের আলো জ্বলে যায় ৬টা বাজতে না বাজতে। ফ্লাড লাইট জ্বালাতে কী পরিমাণ বিদ্যুৎ প্রয়োজন তা নিশ্চয় যে কারো দ্বারা সহজেই অনুমেয়।

রাত প্রায় সাড়ে ১১টা ব্যাপী ফ্লাড লাইট জ্বালানোর কারণে গোবেচারা শহরবাসীদের ভুগতে হচ্ছে বিদ্যুৎ বিভ্রাটের যন্ত্রণায়। যে দেশে বিদ্যুতের এতো অভাব। যেখানে এখনো নতুন কোন কল-কারখানা বা বাড়ি বানাতে গেলে সরকার চাহিদা মতো বিদ্যুৎ সরবরাহ করাতো দূরের কথা, বিদ্যুৎ সংযোগ প্রদানই বন্ধ রেখেছে; সে দেশের মানুষকে দিবা-রাত্রির ক্রিকেট খেলা দেখিয়ে ঘণ্টার পর ঘণ্টা লোড শেডিংয়ে ভুগিয়ে লাভ কী? কোথাও কোথাও ঘণ্টায় নিয়মিতই একাধিক বারও বিদ্যুৎ বিভ্রাট হয়।

সাধারণ মানুষের কথা বাদ দিয়ে যদি শুধু জরুরি প্রয়োজনের কথাই ধরি (হাসপাতালের রোগী, পরীক্ষার্থী ইত্যাদি) তা হলেও দেখা যাবে ক্ষতিগ্রস্থের সংখ্যা একদম কম হবে না। কর্তৃপক্ষ সেখানে কোন বিবেচনায় দিবা-রাত্রির খেলা আয়োজন করেন তা এই অধমের বোধগম্য নয়। কারও বিনোদনের জন্য অন্য কারও জীবন সংকটাপন্ন হতে দেয়া নিশ্চয় কোন সুস্থ বোধ সম্পন্ন মানুষের কাজ নয়।

পুনশ্চঃ জানিনা মত প্রকাশের জন্য নতুন কোন যন্ত্রণায় পড়ি।
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দক্ষিণের বিল

লিখেছেন কালো যাদুকর, ২২ শে জুন, ২০২৬ ভোর ৫:১৮

আরেকটি উত্তপ্ত বিকেল এলো,
লাউয়ের মাচা থেকে সাদা ফুল গুলো ঝুলে ছিল
দক্ষিণের বিল থেকে গরম বাতাস চোখ রাঙ্গাল ।

তখন তুমি সদ্য স্নান সেরে অশান্ত চুল মেলে,
সারাদিনের কাজ সেরে,
একটু বসেছ... ...বাকিটুকু পড়ুন

প্রিয় সামু ব্লগারদের কাছে খোলা চিঠি.....

লিখেছেন জুল ভার্ন, ২২ শে জুন, ২০২৬ সকাল ৮:৫০

প্রিয় সামু ব্লগারদের কাছে খোলা চিঠি.....

প্রিয় সহব্লগার,
একসময় সামু ছিল আমাদের ছোট্ট এক মহাবিশ্ব।
দৈনিক গড়ে তিন-চারশ' ব্লগার অনলাইনে থাকতেন। প্রতি মিনিটেই নতুন নতুন পোস্ট আসত। কেউ গল্প লিখছেন, কেউ কবিতা, কেউ... ...বাকিটুকু পড়ুন

অন্য ধর্মের অনুসারীদের সাথে সদয় আচরণ করলে আল্লাহর ভালোবাসা পাবেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২২ শে জুন, ২০২৬ সকাল ১০:২৭

১) "দ্বীনের ব্যাপারে যারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করেনি এবং তোমাদেরকে নিজ দেশ থেকে বের করে দেয়নি, তাদের প্রতি সদয় আচরণ ও ন্যায়বিচার করতে আল্লাহ তোমাদের নিষেধ করেননি। নিশ্চয়ই আল্লাহ ন্যায়পরায়ণদের... ...বাকিটুকু পড়ুন

দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল

লিখেছেন রোকসানা লেইস, ২২ শে জুন, ২০২৬ দুপুর ১২:০৭



বাংলাদেশে শেষ কবে সিনেমা হলে গিয়ে মুভি দেখেছিলাম মনে নাই। গতকাল সন্ধ্যায় আমন্ত্রিত হয়ে গিয়েছিলাম, স্টার সিনেপ্লেক্স মুভি থিয়েটারে। এখন আর আগের মতন সিনেমা হল নেই। অনেক কিছু বদলে... ...বাকিটুকু পড়ুন

ব্লগে প্রথম ১০০০০০ মন্তব্যপ্রাপ্ত রাজীব নুর'কে অভিনন্দন ও শুভেচ্ছা!!

লিখেছেন বিজন রয়, ২২ শে জুন, ২০২৬ বিকাল ৪:৪০



প্রাপ্ত মন্তব্য ১,০০,০০০!!
ঐতিহাসিক!

এই ব্লগের ইতিহাসে রাজীব নুর আপনি সর্বপ্রথম ১০০০০০ মন্তব্য পেয়ে দৃষ্টান্ত সৃষ্টি করলেন!

আপনাকে অভিনন্দন আর শুভেচ্ছা প্রাণঢালা।

আপনি আবার এই ব্লগে সর্বপ্রথম ১০০০০০ মন্তব্যকারীও বটে!
সেটা নিয়ে আমি এই... ...বাকিটুকু পড়ুন

×