somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

গায়েন রইসউদ্দিন
আমি রইসউদ্দিন গায়েন। পুরনো দুটি অ্যাকাউন্ট উদ্ধার করতে না পারার জন্য আমি একই ব্লগার গায়েন রইসউদ্দিন নামে প্রকাশ করতে বাধ্য হয়েছি এবং আগের লেখাগুলি এখানে সকলের দৃষ্টি আকর্ষণ করার জন্য আবার প্রকাশ করছি।

স্মৃতির পথ ধ’রে আন্দামানে (শেষ পর্ব) [ এরপর ধারাবাহিকভাবে প্রকাশিত হবে—‘আন্দামান থেকে বলছি’]

২১ শে এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:২২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


এভাবে আরও অবর্ণনীয় ঘটনার কথা আমি সব জেনেও প্রকাশ করতে চাইছি না, অহিংসা নীতির ওপর আস্থা রেখে । শুধু এটুকুই বলতে পারি, নিদারুণ দুঃসময়ে দ্বীপপুঞ্জ’র মানুষের যখন বাঁচার শেষ চেষ্টা, তখন দেখি সভ্য মানুষের হিংস্র আচরণ । মানবতার দোহাই দেওয়া এমন নির্লজ্জতার ঘটনা পৃথিবীর ইতিহাসে নেই।
‘সুনামি’ সভ্য মানুষের প্রায়শ্চিত্ত’র সুযোগ দিয়েছে, আর ফিরে পেতে চেয়েছে প্রকৃতি তার নিজস্বতাকে । এই ফিরে পাওয়া তার প্রাকৃতিক নিয়মের অধিকার । কিন্তু প্রকৃতির এই সহজবোধ্য নীরব ভাষা অত্যাধুনিক মানবসভ্যতা অনুধাবন করার চেষ্টা করেনি । প্রসঙ্গত উল্লেখ্য—গুজরাতে প্রবল ভূমিকম্প ও ধংসাত্মক লীলা দর্শনের পরেও মানুষ যেভাবে ধর্ম হানাহানিতে উন্মত্ত হয়ে উঠেছিল, এই দ্বীপপুঞ্জ ঠিক তার বিপরীত । জাতি-ধর্ম নির্বিশেষে দ্বীপপুঞ্জ’র অশিক্ষিত, অর্ধ-শিক্ষিত সাধারণ মানুষ একে অপরের সহায়তার কাজে এগিয়ে এসেছে । নিজের প্রাণ-সংশয় জেনেও অপরের প্রাণরক্ষার প্রাণপণ চেষ্টা করেছে । একসাথে পাহাড়ে-জঙ্গলে অনাহারে অনিদ্রায়, ধ্বংসস্তুপের মাঝে, ত্রাণশিবিরে সর্বত্র সকলের সহাবস্থান দেখার মতো ঘটনা ।
‘সুনামি’ প্রাকৃতিক দুর্যোগ নয়—শুভক্ষণ; সত্যিকারের মানুষ হয়ে বেঁচে থাকার এ এক প্রাকৃতিক সৌভাগ্য । ‘সুনামি’র উপহার সকলের সাধারণ বোধগম্যতায় না এলেও , পোর্টব্লয়ার শহরের অনতিদূর ব্রুক্সাবাদে প্রবল ভূমিকম্প’র ফলে মাটি ফুঁড়ে বের হওয়া ‘মিষ্টি জলের ঝর্ণা’ যে আরব-ভূমির মক্কা হজ-যাত্রীদেরও করুণাসিন্ধুবারি আব্-এ জম্ জম্-এর চেয়ে কিছু কম নয়—এ কথা হতবুদ্ধিসম্পন্ন ব্যক্তিবর্গও স্বীকার করেন ।
‘সুনামি’র স্রোতে ‘কাছাল’ দ্বীপের ৯০ শতাংশ মানুষ হারিয়ে গেলেও প্রথম সূর্য-রশ্মি আজও তেমন বিচ্ছুরিত হয় । নতুন দিনের নতুন সূর্যালোকে এই দ্বীপ আবার সবুজ হয়ে উঠেছে ! নারকেল সুপারির সবুজ পাতারা এখনও খিলখিলিয়ে হাসে ! এই নির্মল হাসির মধ্যে আমি আমার মেয়ে পাখি’র হাসিমুখ দেখতে পাই !
‘স্মৃতির পথ ধ’রে আন্দামানে’ নিবন্ধে আমি বলতে চেয়েছি, সকল দ্বন্দ্ব’র অবসান হোক ! সুন্দর পৃথিবী হয়ে উঠুক আরও সুন্দর ! বাঙলার পূব থেকে পশ্চিম, আমার—আমাদের সকলের ; এই সত্য আরও সত্য হয়ে উঠুক ! পদ্মা-গঙ্গা, সারি-বাউল, রমণা-পলাশি, বরকত-রামেশ্বর, লালন-কবীর, রবীন্দ্র-নজরুল, ওপার-এপার সব আমার, সব আমাদের !!

সর্বশেষ এডিট : ২১ শে এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:২৩
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিয়োগের রূপকথা

লিখেছেন ইসিয়াক, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৩



মা বরাবরই পাতে ভাত কম নিতো , বলতো- ভাতে না-কি  বাত বাড়ে।
বিশেষ বিশেষ দিনে বাড়ি পোষা মোরগের ঝোল কিংবা রুই মাছের তরকারীর সবটুকু  আমাদের... ...বাকিটুকু পড়ুন

দৃষ্টিকটু পোশাক ও দৃষ্টিকটু আচরণ

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:১৪



আপডেট - হাফপেন্ট আন্দোলন: ৩০/০৯/২০২৬
হাফপেন্ট পরে মেট্রো ট্রেন ও বাসে চলাচল বাংলাদেশের একটি নাগরিক চাহিদা হতে পারে। যেহেতু সমস্যা মেট্রোতে হয়েছে, আমি ধারণা করেছি বাংলাদেশে ফেসবুকে “হাফপেন্ট আন্দোলন” হওয়ার সম্ভবনা... ...বাকিটুকু পড়ুন

কঠিনতম সব চ্যালেঞ্জের মুখে বিএনপির ভবিষ্যৎ কি অন্ধকার??

লিখেছেন শেহজাদ আমান, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:১০



বিএনপির সামনে অনেক কঠিন সব চ্যালেঞ্জ...

তাদের মোকাবেলা করতে হচ্ছে দ্বিমুখী বিরোধী-দলীয় রাজনীতি বা কর্মকাণ্ড (যেটা কিনা বাংলাদেশের রাজনীতিতে আগে কখনো দেখা যায়নি)।

জামাত-এনসিপি যতই লীগের ফিরে আসার বিরুদ্ধে বিএনপির... ...বাকিটুকু পড়ুন

আমার নানা মরহুম শাহাবুদদীন মাহমুদ জায়গীরদার

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৯:২৫



আমার আম্মার সেঝ চাচা’র লেখা ‘My life is not mine’ বইটি পড়ছি। বইটিতে ‘মাইজম ভাই’ নামের একটি অধ্যায় আছে। এতে সেঝ নানা আমার নানার বিভিন্ন সত্য... ...বাকিটুকু পড়ুন

মৃত্যু পেরিয়ে আবার ব্লগে------

লিখেছেন মোঃ মাইদুল সরকার, ৩০ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:০৬




প্রায় ০৩ মাস হয়ে গেলো ব্লগে আসনা হয় না, আসা হয়না মানে লিখা হয়না। প্রিয়জনের মৃত্যু শোক কাটিয়ে ব্লগে উকি দেওয়া হয় কিন্তু পোস্ট দেওয়া হয় না।


গত... ...বাকিটুকু পড়ুন

×