নামে কি আসে যায়, 'কাম'-এর চিন্তা শরীর
দামের দাবির ভবিষ্যতটা অচল একটা ঘড়িরে,
'রাম'-এ কোন মহাপুরুষ! ডানে-বামে নিত্য গীতা
শ্যামের বাঁশীর থোড়াই কেয়ার, আমার চিন্তা হাজার সীতা!
লক্ষ্য করলে রক্ষে থাকে, এক্কেবারে সঠিক চাল
ভালোবাসা ঠিকই আছে, বাধ সেধেছে ধুম্রজাল,
কৃষ্ণলীলে লাঈলী পাগল, যুগলবন্দি নির্বিচারে
উন্মোচিত ভালোবাসা আমি বাসি অন্ধকারে!
সুখ দেখা যায় কাপড়খুলে, নির্বিলুপ্ত যুগের প্রথা
ঈমানদোলে অঙ্গতালে, বাকির খাতায় সত্য কথা,
আইন এখন 'আঈন-গাঈন', ফাইন নাকি পরকালে
এই চান্সে ইহকালটা নাচায় আমি নিজের চালে!!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




