জীবন একটি বিষয় যা প্রতিটা মুহূর্তই যেন একটা বিস্ময়।
বেঁচে থাকা,প্রকৃতির বিশ্বাস্য অবিশ্বাস্য ঘটনা, বর্তমান প্রযুক্তি সব কিছুই বিস্ময়কর।
এর ঠিক উল্টো একটি বিষয় হলো হতাশা।যা আমাদের এই বিস্ময়কর পৃথিবীতে বেঁচে থাকার স্পৃহাকে ম্লান করে দেয়।
হতাশার কারণে নষ্ট হয় সময়,অর্থ,জীবনের অস্তিত্ব।প্রতিটা দিন প্রতিটি ক্ষনে পৃথিবীতে কত কিছুই না ঘটে যাচ্ছে
আমি বা আমরা কে-ই কতটুকু জানি। হয়তো সকল কিছু জানা সম্ভব নয়। কিন্তু যতটুকু হয়তো জানা প্রয়োজন
তাও আমরা পূরণ করতে পারিনা কারণ আমরা মনের মাঝে লালন করি হতাশা ।
এই বিষয়-সেই বিষয় সব কিছু মিলিয়ে হতাশা লেগেই থাকে মনে । অবশ্য হতাশা আসে পারিপার্শ্বিকতার কারণে ।
কিন্তু যতটুকু হতাশ হওয়া দরকার তার চেয়ে বেশি হতাশ হয়ে পড়ি জীবনে আর
তখনিই পাশ কেটে চলে যায় বিস্ময়কর কত কিছু। বর্তমানে বিস্ময় নিয়েই থাকতে হয়।
আবিস্কারের পর আবিস্কার হচ্ছে কতকিছু।তাই বলতেই হয় জীবন একটা বিস্ময়।।।।।।।

সর্বশেষ এডিট : ১১ ই এপ্রিল, ২০২০ রাত ১০:৪৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




