কাছে থাকলেই, সব সময় কথা আদান-প্রদান হলেই কি কাছের মানুষ হওয়া যায় ।
দূরে থেকেও কি কাছের মানুষ বা বলতে পারি মনের মানুষ হওয়া যায়না ।
আমি তো মনে করি যায়, কারণ দূরত্ব কাছে পাওয়ার আগ্রহকে বারিয়ে দেয় ।
দূরত্ব অনেক কিছু বুঝতে শেখায় । অনেক সময় কাছে থেকেও একটি মানুষ চেনা যায়না,
দূরত্বের মাধ্যমেই বোঝা যায় মানুষগুলো কত কাছের ।
অবশ্য এর জন্য গভীর অনুভূতির প্রয়োজন যা অনেকের মাঝে নেই কারণ তাদের কাছে
দূরত্ব মানেই কিছু হারিয়ে ফেলা ।
কিন্তু যাদের এই অনুভুতি আছে তাদের কাছে দূরত্ব থাকলেও মনের মানুষ মনেই থাকে
হারিয়ে যায় না কারণ তাদের ধৈয্য ও অটুট বিশ্বাস রয়েছে ..................।

সর্বশেষ এডিট : ১২ ই এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৭:৫১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




