অনেক আশা নিয়ে এই বছরের প্রথম দিন বাসা change করে নতুন বাসা নিলাম। কিন্তু সেই আশা সব গুড়েবালি হয়ে গেল বাসায় উঠেই। এই বাসার অবস্থা আগের বাসার চেয়ে ভীষন খারাপ। আগের বাসাটা প্রায় সব দিক দিয়ে ভালই ছিল, শুধু Anty মানে মালিকের স্ত্রী ছাড়া। শুধু শুধু আমাদের সাথে ঝামেলা পাকালো। তাই বাসা ছাড়তে বাধ্য হলাম। যাই হোক, ও সব কথা বলে মজাটা মাটি করতে চাইনা আর।
নতুন বাসায় উঠেই বড় সমস্যায় পড়লাম network নিয়ে। B.link ছাড়া কোন sim এর ই network থাকে না। আমার একটা robi আর একটা airtel। তাই আমি খুব সমস্যায় পড়েছিলাম। সবাই মোটামুটি ভালই সমস্যায় ছিল network নিয়ে। অনেকেই আবার Tower খোজাখুজি শুরু করে দিয়েছিল। এটা নিয়ে আর বেশী কিছু বলবো না। এবার আসল কথায় আসি।
এই বাসার আরও একটা বড় সমস্যা হল পানি সমস্যা। একটু পর পর পানি থাকেনা। এ নিয়ে সবার বিড়ম্বনার অন্ত নেই। আমিও একবার গোসল করতে গিয়ে গায়ে সাবান মেখে পানির অভাবে Bathroom এ আটকা পড়েছিলাম। শেষে অনেক কষ্টে একটু একটু পানি নিয়ে আধা বালতি পানি দিয়ে গোসল সারালাম।
তো একদিন হল কী, আমাদের বাসার #সেন্টু_ভাই (বেচারা অনেক Request করাতে ছদ্দনাম use করলাম) গেলেন প্রকৃতি ডাকে সাড়া দিতে। প্রাকৃতিক সব বিপর্যয় কাটিয়ে উঠে দেখেন পানি নেই। বালতিতেও পানি ছিল না। হায়রে কপাল! সেন্টু ভাই তো চিল্লাচিল্লি শুরু করল bathroom এ থেকে। তাড়াতাড়ি Antyr কাছে গিয়ে পানি ছাড়তে বলা হল। কিন্তু anty হয়ে গেলেন ভারত। ভারত যেমন বাংলাদেশের সাথে পানি চুক্তি করবে করবে বলে করেনা, Anty ও পানি ছাড়বেন বলে ছাড়লেন না। বেচারা সেন্টুভাই প্রায় ৩০ মিনিট ধরে বেগম খালেদা জিয়ার মত অবরুদ্ধ হয়েছিলেন।
ঘটনাটা যদি ওখানেই সমপ্ত হত তাহলেও বোধহয় ভাল ছিল। কিন্তু বিধিবাম। সেন্টুভাই প্রকৃতির টানে এতটাই মুগ্ধ হয়ে গিয়েছিলেন যে Bathroom এর lock ঠিক মত লাগালেন না।
তারপর সেন্টুভাইয়ের বিড়ম্বনার শেষটুকু পূর্ণ করতে বন্ধু জুয়েল সেন্টু ভাইয়ের অবস্থান সম্পর্কে অবগত না হয়ে হাতমুখ ধুতে গেল Bathroom এ।
দরজা খুলে দেখল সেন্টুভাইয়ের লুঙ্গি উপরে Stand এ ঝুলানো,
#আর_নিচে_যাহা_দেখিল_তাহা_বর্ণনা_করিবার_ভাষা_লেখক_হারিয়ে_ফেলেছেন।
আপাতত এখানেই ইতি টানিলাম। :p

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


