নৈরাজ্য থেকে যে রাজনৈতিক শূন্যতা সৃষ্টি হয় তা থেকেই একনায়কতন্ত্র
২৪ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৪৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
নৈরাজ্য থেকে যে রাজনৈতিক শূন্যতা সৃষ্টি হয় তা থেকেই একনায়কতন্ত্রের জন্ম হয়। ৫ই জানুয়ারির নির্বাচন একনায়কতন্ত্রের জন্ম দেবে এটা বলার অপেক্ষা রাখে না। মানুষ কি বলবে। তাদের কি বলার আছে। তাদের তো একটাই অস্ত্র ছিল ভোট। সেটা থেকেও তারা বঞ্চিত। ভোট তো দূরে কথা তারা এখন পালিয়ে বেড়াচ্ছে এক গ্রাম থেকে অন্য গ্রামে। তারা আঁতকে উঠে যৌথবাহিনীর আগমনে। জান যাচ্ছে যাক। কিন্তু সহায় সম্পদ? তাও যাচ্ছে। বুলডোজার কেড়ে নিচ্ছে তাদের ভবিষ্যতের স্বপ্ন। মাথা গোঁজার ঠাঁই। পরিবার পরিজনের জন্য কিছুই রেখে যেতে পারছে না। আমরা এমন এক সমাজে বাস করি যেখানে এক বাড়িতে জামায়াত যেমন আছে, তেমনি আছে আওয়ামী লীগ-বিএনপিও। একজনের অপরাধে যখন গোটা বাড়িটি গুঁড়িয়ে দেয়া হচ্ছে তখন অন্যদের স্বপ্নও ভেঙে চুরমার হয়ে যাচ্ছে।
এই রাজনীতির অবসান কবে হবে? মানুষ তো এই রাজনীতি চায় না। তারা তো পরিবর্তন চায়।মার্চ ফর ডেমোক্রেসী। শব্দটা খুবই সুন্দর। সঠিক ভাবে কর্মসুচী বাস্তবায়ন করতে পারলে বিষয়টা গান্ধীর অহিংস আন্দোলনের মতোই জনপ্রিয় হতে পারে। সরকারের উচিৎ বিরোধী দলকে কর্মসূচী বাস্তবায়নের সুযোগ দেয়া। দেশবাসী সহিংস অবরোধ থেকে মুক্তি পেলো। নিয়মতান্ত্রিক কর্মসূচীর মাধ্যমে সরকার আর বিরোধী দল নিজেদের যাচাই করে নিক। আমরা আর কোন প্রকার সহিংসতার শিকার হতে চাই না। জনগনকে জিম্মি করে কেও জনগনকে রক্ষা করেন আর কেও জনগনের জন্য যুদ্ধ করেন সেটা আমরা বুঝতে পারি এখন।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
জুল ভার্ন, ০৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১০:২০

৭ই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস....
দেখা হবে যুদ্ধ ফুরোলে সন্ধের মাহফিলে;
দেখা হবে ঠিক চেনা রাস্তার অচেনা-অন্ত্যমিলে।
ছড়াব আবার শস্যের দানা দেশ থেকে মহাদেশে
মানুষই জেতে, খুঁজে নেয় আলো অন্ধকারের শেষে...
তোমার গল্পে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
অপলক , ০৭ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:১৬

গত ১০ দিন হল দেশের বস্ত্র শিল্পের উপর আঘাত খুব চিন্তার বিষয়। অনেক আগে বিচ্ছিন্নভাবে বস্ত্রশিল্প নিয়ে কথা বলেছিলাম। আজ সব মিলিয়ে কিছু চিন্তা করলাম। তার কিছু এখানে নোট...
...বাকিটুকু পড়ুন
প্রস্তাবিত প্রকল্প: স্বাবলম্বী বাংলাদেশ - দারিদ্র্যমুক্তির নতুন নগর
আমি যদি সরকারের দারিদ্র্য নির্মূল বিভাগের প্রধান হতাম, তাহলে আমার প্রথম লক্ষ্য হতো বাংলাদেশের চরম দারিদ্র্য সীমার নিচে বাস করা ১ কোটি ৭০... ...বাকিটুকু পড়ুন

Sajna
Love is sacred;
Commences from the intense mystery of pure souls.
Has a beginning, but no end;
Here, only peace prevails.
So, love—
Solely for the sincere and the disenchanted,
Not for the pharisaic.
...বাকিটুকু পড়ুন
আজকে নাকি বিপ্লব সংহতি দিবস। দল ক্ষমতায় থাকলে অনেক রকমের দিবস পালিত হয়। আওয়ামী লীগের সময় শেখ জামাল-কামালের বিবাহ দিবস, শিশু শহীদ শেখ রাসেলের সুন্নাতে খৎতা দিবস আরো কতো কি?...
...বাকিটুকু পড়ুন