somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমাদের ক্রিকেট প্রেম...

০৫ ই মার্চ, ২০১৫ রাত ১১:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ফেব্রুয়ারির ১৮ তারিখ বিকেলে বইমেলায় ঢোকার আগে টিএসসি’র মোড়ে দাঁড়িয়ে ভাজা-পোড়া খাচ্ছিলাম। সারাদিন অফিস করলেও চোখ পড়ে ছিল ক্রিকইনফো’র স্কোরকার্ডে। আফগানিস্তানকে উড়িয়ে দিয়েই বাংলাদেশ জিতেছে। এটাইতো স্বাভাবিক। হঠাৎই বিরাট মিছিল। মোটর বাইকের মিছিল। বাংলাদেশ আফগানিস্তানকে হারিয়েছে সেই আনন্দে মিছিল! বাসায় ফিরে টিভির স্ক্রলে দেখলাম, প্রধানমন্ত্রী/প্রেসিডেন্ট দলকে অভিনন্দন জানিয়েছেন। কী আবেগি জাতি! বাংলাদেশ আফগানিস্তানকে হারাবে এটাই স্বাভাবিক না?

এবার ২৭ তারিখের কয়েকটি পত্রিকার শিরোনাম: ক্যাচ ফেলেই ম্যাচ শেষ (প্রথম আলো), স্বপ্নটা শেষ হয়ে গেল শুরু হতে না হতেই (কালের কণ্ঠ), এ কোন টাইগার (সমকাল), কাল হয়ে দাঁড়াল ফিল্ডিং ব্যর্থতা (ইত্তেফাক), নত হয়ে মাঠ ত্যাগ মাশরাফিদের (বাংলাদেশ প্রতিদিন), ম্যাচে মনই বসাতে পারেনি বাংলাদেশ (নয়া দিগন্ত) এবং ইত্যাদি.....। এভাবেই ২৬ তারিখে শ্রীলংকার সাথে হারার পর বিভিন্ন মিডিয়া রিপোর্ট করেছে।

এসব তো পত্রিকার শিরোনাম। আপামর জনতার প্রতিক্রিয়াতো আর এখানে লেখা সম্ভবনা। সম্ভবনা বিভিন্ন টিভি’র বিশ্লেষকদের (!) বক্তব্য উপস্থাপনেরও। কী করে লিখবো ডাইনিং টেবিলে বসে, শিক্ষিত মানুষের অশ্রাব্য বিশ্লেষণ! ব্যাপারখানা এমন যে, বাংলাদেশ প্রায়ই শ্রীলংকাকে হারায়। এই গুরুত্বপূর্ণ ম্যাচটা হেরে বিরাট অন্যায় করে ফেলেছে...কী ভীষণ আবেগি জাতি আমরা? কী ভীষণ অযৌক্তিক!

৫ তারিখ (আজ) সকালে ঘুম থেকে উঠে টিভি ছেড়ে দেখলাম প্রথম ইনিংস শেষ। স্কটল্যান্ডের রান ৩১৮। বিশ্বাস করতে বেশ কষ্ট হচ্ছিল। চোখ ঘষতে ঘষতেই গাজী টিভিতে আলোচনা শুরু হয়ে গেছে। উপস্থাপিকার সাথে ফারুক আহমেদ আর নূর তুষার আলোচক। কেন বাংলাদেশ টসে জিতে ফিল্ডিং নিলো? কেনো সাকিবকে দিয়ে বোলিং ওপেন করানো হলো? কেন একজন স্পিনার খেলানো হলো? রীতিমত কচুকাটা অবস্থা....খুব মন খারাপ করেই অফিসে রওয়ানা করলাম।

মিটিংএ বসেই দলের জেতার খবরটা পেলাম। রীতিমত স্কটল্যান্ডকে কচুকাটা করেছে। ৬ উইকেট হাতে রেখে, প্রায় ২ ওভার না খেলেই।
একে একে সবগুলো মুখ ভেসে আসছিলো সামনে। ফারুক আহমেদ, মারিয়া নূর, নূর তুষার, ডাইনিংয়ের সহকর্মী, পত্রিকার প্রতিবেদক, বিশিষ্ট ‘সাহিত্যিক’ উৎপল শুভ্র....

এদের চেহারাটা খুব দেখতে ইচ্ছে করছিলো তখন...
ইস! আগেকার দিনের ক্যাসেটের ফিতার মতো যদি একবার টেনে দেখতে পারতাম!!

প্লিজ আবেগের সুতোয় লাগাম দিন। যুক্তিকে সামনে নিয়ে আসেন। নাহলে মুক্তি নাই...
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

তারা ভারতের এই সফট টুলস রবীন্দ্রনাথকে রক্ষা করবে।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১২ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৩:০৩


কয়েকদিন আগে পাকিস্তান রাষ্ট্রের জাতীর পিতা মোহাম্মদ আলী জিন্নাহর ছবি ছিঁড়ে ফেলা হলো, সেখানে তো গ্রেপ্তার দেখলাম না! সেখানে কি পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের অবণতির শঙ্কা ছিলো না? পাকিস্তানের... ...বাকিটুকু পড়ুন

এআই মন্তব্যের পর ব্লগারগণের পোষ্ঠ ভালো বুঝে আসে

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১২ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২০



চাঁদগাজী/সোনাগাজী বলতেন অনেক ব্লগার গরুর রচনা এবং অনেক ব্লগার গার্বেজ লেখেন। তাঁর এমন মন্তব্যের কারণে তাঁর বিরোধী ব্লগার সংখ্যা বেড়ে যায়। ফলে তিনি বার বার ব্যানের শিকার... ...বাকিটুকু পড়ুন

=মনে রং নেই আর=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১২ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৫২


মন তো ছিল গোলাপী রঙ আভায় বন্দি, মন ছিল চন্দ্র মল্লিকা,
মন আর সেই মন নেই, মনের চারিপাশে এক সমুদ্দুর কুহেলিকা;
মন যেন পাথর হয়ে আছে, নেই অফুরন্ত ফুরসত
মন গোলাপী রঙ নয়... ...বাকিটুকু পড়ুন

দেয়ালে রবীন্দ্রনাথ, রাজনীতিতে আতঙ্ক

লিখেছেন সৈয়দ কুতুব, ১৩ ই অক্টোবর, ২০২৬ রাত ১:৫০


দেশে এখন যারা ক্ষমতায় আছেন, তারা মধ্য ডানপন্থী রাজনৈতিক দলের মানুষজন । সরকারের সংস্কৃতি মন্ত্রণালয়ে আছেন প্রবীণ নেতা নিতাই চন্দ্র রায়। এই অবস্থায় শিল্পকলা একাডেমির উদ্যোগে দেয়ালে... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথের ধর্মীয় পরিচয়, গ্রাফিতিতে চুনকালি ও পলিটিক্যাল ইসলাম

লিখেছেন শ্রাবণধারা, ১৩ ই অক্টোবর, ২০২৬ সকাল ১০:০৪


রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েকজন প্রগতিশীল লেখকের লেখা পড়ে আমি হতাশ ও বিস্মিত হয়েছি। তাঁদের মধ্যে একাধিকজন লিখেছেন, রবীন্দ্রনাথ হিন্দু ছিলেন না, তিনি ছিলেন ব্রাহ্ম।... ...বাকিটুকু পড়ুন

×