somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নারী কেবল আরেকটা মানুষই, বুকের ভাঁজের মধ্যে থাকুক!!

০৮ ই মার্চ, ২০১৬ বিকাল ৩:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


নভেম্বরের শুরুর দিকের ঘটনা!

প্রচন্ড অফিসের চাপ। সারাদিন প্রবল খাটুনি। স্ত্রী হাসপাতালে। তার মাথার কাছে ল্যাপটপ নিয়ে বসে থাকি। অফিস-হাসপাতালই তখন সংসার!

এরকমই এক দিনে, ঘুমাতে গেছি মধ্যরাতের পরে। আধো আধো ঘুম এসে ভিড় করেছে, হঠাৎ শুনি কে যেন খুব ধাক্কাচ্ছে। মুখের উপর বালিশ ছুঁড়ে মারছে। ধড়মড় করে উঠে বসলাম। দেখি আমার স্ত্রী! চোখের পানিতে ভরে আছে সারা মুখ। হাউমাউ করে কাঁদছে। আমার বুকের ভেতরটা মোচড় দিয়ে ওঠলো্।

আমার চেনাজানা প্রায় সকলেই জানে যে, ওই একই সপ্তাহে অামাদের জীবনে বড় ধরনের একটা ঘটনা ঘটে গেছে! আমার স্ত্রীকে একটা বড়সড় অপারেশনের ভেতর দিয়ে যেতে হয়েছে। এই প্রথম আমি দেখলাম বিশ্ববিদ্যালয়ের এ্যাথলেট একটা মেয়ে, প্রচন্ড শক্তপোক্ত একটা মেয়ে, যে কীনা হ্যান্ডবল খেলতো, ১০০ মিটার/৪০০ মিটারে কয়েকবার চ্যাম্পিয়ন- কী করে ভেঙ্গে গুড়িয়ে যায়। হঠাৎ করে তীব্র পেটে ব্যথা শুরু হলে, অথবা অপারেশনের পরে কাটা জায়গাটায় ব্যথা শুরু হলে, কেমন করে একটা ছোট্ট শিশুর মতো হাত-পা ছুঁড়ে, হাউমাউ করে কাঁদতে পারে। ওই প্রথম নিজ চোখে দেখলাম, শুধু মা হওয়ার প্রক্রিয়ায় একজন নারীকে কী তীব্র কষ্টের ভেতর দিয়েই না যেতে হয়।

নারীর এই রূপটা, এই প্রথম আমার দেখা!

বড় ভাইয়ের মেয়েটা পড়ালেখায় খুব ভাল। আমিও খুব খেয়াল-যত্ন করে রাখি। একটুখানি বকা দিলেই শুনি বাবা বলছে- আরে! কী হবে অত পড়ালেখা করে। পরের বাড়ির মেয়ে। অাজ বাদে কাল চলে যাবে। আমার ঘরের দিকে তাকালেও দেখি, নারীর আসলে কোন ঘর নেই!

এই রাস্তা-বাড়ি-এই অফিস ঘর, কোথায় আসলে নারী নিরাপদ?

গত ক’বছরে যত জায়গায় কাজ করেছি, সবখানেই অসংখ্য দায়িত্বশীল নারীর সাথে আলাপ হয়েছে আমার। আগের অফিসের এক সহকর্মী, যেভাবে রাত/দিন, মাঠে-ঘাটে যখন তখন ঘুরে বেড়িয়ে সব কাজ তুলে এনেছে, সন্দেহ হয় কোন পুরুষ পারতো কীনা! এখনকার অফিসেও তাই!

তবু নারীর প্রমোশন মানে হলো বাঁকে চোখের আলাপ! ‘ওই দেখো, বসকে ম্যানেজ করে উপরে ওঠে গেছে।’ যদি তা হয়ও, তবু খুঁজে দেখুন ওই বস কিন্তু পুরুষই! অর্থ্যাৎ পুরুষই শেষমেষ চালিত শক্তি! পুরুষের কাছেই নাটাই!

আজ নারী দিবস। চারিদিকে বড় বড় বক্তৃতার স্রোত! অনুষ্ঠামালা। টিভিতে নারীকে মহান করা বিষয়ক নাটিকা। অফিসে অফিসে উৎসব। আর ঘরে ঘরে নির্যাতিত নারী।

আমি বলি কী, থাকুক সব অনুষ্ঠান! বইয়ের ভাঁজ বন্ধ রাখুক!
নারী কেবল আরেকটা মানুষই, বুকের ভাঁজের মধ্যে থাকুক!!

নারী দিবসের শুভেচ্ছা!
সর্বশেষ এডিট : ০৮ ই মার্চ, ২০১৬ বিকাল ৩:৫৯
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাংলাদেশ সরকারের কাছে সোলার এনার্জি বিক্রি করা কতটা লাভজনক?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৩৭



যারা আগামী ৬ মাসের মধ্যে বাড়ির ছাদে সোলার সিস্টেম ইন্সটল করবেন, তাঁদেরকে বাংলাদেশ সরকার প্রত্যেক ইউনিট ইলেক্ট্রিসিটির জন্যে ১০.৫০ টাকা করে দিবে। রুফটপে সোলার এনার্জি প্ল্যান্ট বসিয়ে লাভ... ...বাকিটুকু পড়ুন

সম্পর্ক ও আত্মহত্যা

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৪৭



কাউকে আত্মহত্যার ভয় দেখিয়ে বিয়ে করা অথবা আত্মহত্যার ভয় দেখিয়ে অথবা ব্ল্যাকমেইল করে গুরুতর মানসিক ও মনস্তাত্ত্বিক নির্যাতনের মাধ্যমে কাউকে বিয়েতে বাধ্য করা। - বিশ্বের যে কোনো দেশের আইনে... ...বাকিটুকু পড়ুন

২ লাখ কর্মীর খবর ভুয়া - তবে ২৫ টা সাদা হাতি আসছে!

লিখেছেন মাথা পাগলা, ০৩ রা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:০২



স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানিয়েছিলেন, মালয়েশিয়া সেপ্টেম্বর মাস থেকে ধাপে ধাপে ২ লাখ কর্মী নেবে ।

আগামী ছয় মাসে বাংলাদেশ থেকে ২ লাখ কর্মী নেবে... ...বাকিটুকু পড়ুন

একজন কর্মী ও তার ন্যায্য পাওনা

লিখেছেন কিরকুট, ০৩ রা সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:২০

বাংলাদেশের বেসরকারি খাত নিয়ে কথা বলতে গেলে আমরা সাধারণত বিনিয়োগ, মুনাফা, ব্যবসায়িক প্রবৃদ্ধি, বাজার সম্প্রসারণ কিংবা উদ্যোক্তার ঝুঁকির কথা ভাবি। কিন্তু এই পুরো ব্যবস্থার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ কর্মীর শ্রম নিয়ে... ...বাকিটুকু পড়ুন

গ্যাস বিদ্যুৎ সংকটের জন্য দায়ী কে?

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৩ রা সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:১১



২৮ ফেব্রুয়ারি ২০২৬।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানের সামরিক, পারমাণবিক ও সরকারি স্থাপনাগুলোতে আকস্মিক বড় ধরনের বিমান হামলা চালায়।প্রথম দফার হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেয়ীসহ বেশ কয়েকজন... ...বাকিটুকু পড়ুন

×