somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একটা দেশ, পতাকাতো সবার! যতক্ষণ পর্যন্ত সেটা সবার হয়ে ওঠে না, ততক্ষণ অব্দি কী করে বলি যে বিজয় অর্জিত হয়েছে?

১৫ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১০:৪৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ওয়াশিংটন থেকে আমাদের এক সহকর্মী এসেছে। দশ বছর পরে। আমি তাকে খুব আগ্রহ নিয়ে জিজ্ঞেস করলাম, ‘এই দশ বছরের ব্যবধানে তুমি বাংলাদেশকে কেমন দেখলা?’

তার চোখেমুখে মুগ্ধতা, বললো, ‘বিস্ময়কর অগ্রগতি! বিশ্বাস করা যায় না, মাত্র কয়েক বছরের ব্যবধানে একটা দেশ এতোটা উন্নতি করতে পারে। আমিতো রাস্তাঘাট, বাড়িঘর কিছুই চিনতে পারছি না। কয়েক বছরের ব্যবধানে এত বড় বড় দালানকোঠা উঠেছে যে, এই শহরকে চেনাই যায় না।’

আমি এই খেলাটা নিয়মিত খেলি। অন্যের চোখে বাংলাদেশকে আবিস্কারের একটা নেশা বলা যেতে পারে। মজার ব্যাপার হলো, শুধু ঢাকা থেকে ঘুরে যাওয়া বিদেশী, আর ঢাকার বাইরের কোন শহর বা গ্রাম এলাকা থেকে ঘুরে যাওয়া বিদেশীদের প্রতিক্রিয়া সম্পূর্ণ ভিন্ন হয়।

শুধু ঢাকা থেকে যারা ‍ঘুরে যায়, তারা এই শহরের বড় বড় দালানকোঠা, ভিক্ষুক, ট্রাফিক জ্যাম আর দূষনের কথা বলে! আর যারা ঢাকার বাইরে যাওয়ার সুযোগ পায়, তারা বলে, ‘তোমাদের দেশটা অপূর্ব সুন্দর। ধনধান্যে পুষ্পে ভরা।’ সবার আগে এদেশের মানুষের আতিথেয়তার প্রশংসা করে তারা।

আসলেইতো আমাদের দেশটা অনেক এগিয়েছে। আজ থেকে ৭/৮ বছর আগেও ৬০/৬৫ ভাগ শিশু স্কুলে ভর্তিই হতো না। এখন সেটা ৯৬ ভাগ। প্রায় ৩০ ভাগ মানুষ খোলা জায়গায় পায়খানা করতো, এখন সেটা মাত্র ১ ভাগে নেমে এসেছে। হাসপাতালের সংখ্যা বেড়েছে। শহরগুলো বড় হয়েছে, বাজেটের আকার বেড়েছে, মানুষের হাতে কত কত টাকা।

গত ১০ বছরে কোটিপতির সংখ্যা কয়েক’শ’ গুণ বেড়েছে। কুড়িগ্রাম, গাইবান্ধায় এখন আর মানুষ মঙ্গায় আক্রান্ত হয়ে কচু-ঘেচু খেয়ে মরে যায় না। পোলিও, ডিপথেরিয়ার মতো রোগ প্রায় জাদুঘরে চলে গেছে।

তবু কোথায় যেন কিছুটা বেসুরো লাগে-

আমাদের দারোয়ান মেয়েটার হাজবেন্ড প্রায় অসুস্থ থাকে। সেদিন দেখলাম মাথা ন্যাড়া করছে। আমি জিজ্ঞেস করলাম, ‘শীত আসছে, এখন আর মাথা ন্যাড়া করার দরকার কি?’ উত্তরে যা আসলো, তার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। বললো, ‘এখন ৫০ টাকার নিচে চুল কাটা যায়না। মাসে মাসে এত টাকা পামু কই?’ আমি থমকে গেলাম।

এক গর্ভবতী মা ৫০০ টাকা ভাতা নেয়ার জন্য পেটে ৯ মাসের বাচ্চা নিয়ে ইউনিয়ন পরিষদে সারাদিন বসে থাকার পর সেখানেই বাচ্চা প্রসব করে ফেলেছে। কতোটা অনটনে থাকলে কেউ সারাদিন ৫০০ টাকার আশায় বসে থাকে?

শহরে বাস করা কোটি মানুষের অবস্থা ভাল নয়। তারা বস্তিতে দিন যাপন করে। সেখানে জীবন যাপনের সুবিধাদি নেই। দ্রব্যমূল্যের বাজার হুটহাট লাগাম ছাড়া হয়ে যায়। কে যেন পেছন থেকে তাড়া করে। মানুষ এখনো বিচার পায় না। হুটহাট করে কেউ গায়েব হয়ে যায়। রাস্তাঘাটে নিরাপত্তা নাই। কোন কারণ ছাড়া মহাসড়কে ঘণ্টার পর ঘণ্টা জ্যাম লেগে থাকে। বছর বছর, একই নিয়মে পরীক্ষার প্রশ্ন ফাঁস হয়...কিছুদিন পর পর জঙ্গিগোষ্ঠি মাথাছাড়া দিয়ে উঠে...

এসব সামলাতে না পারলে তো দেশের বড় একটা জনগোষ্ঠির দু:খ-কষ্ট লাঘব হয় না। সাধারণ মানুষ খুব অসহায় বোধ করে।

একটা দেশ, পতাকাতো সবার!
যতক্ষণ পর্যন্ত সেটা সবার হয়ে ওঠে না, ততক্ষণ অব্দি কী করে বলি যে বিজয় অর্জিত হয়েছে?

সকলকে বিজয় দিবসের শুভেচ্ছা জানাই।
সর্বশেষ এডিট : ১৫ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১০:৪৬
৮টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গণজাগরণের ১৩ পেরিয়ে আজও অনিশ্চিত বাংলাদেশ ‼️ প্রজন্মের ভুল পথে চলা .....!

লিখেছেন ক্লোন রাফা, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ ভোর ৫:৪৫


গণজাগরণ মঞ্চের শুরুটা খুবই অকল্পনীয় ছিল/ ব্লগারদের অতি ক্ষুদ্র একটি অংশ হঠাৎ করেই ডাক দিয়েছিলো। মহান মুক্তিযুদ্ধের শহীদদের বিচার সঠিকভাবে বাস্তবায়ন করা সংকটের কারণেই ছিলো এই জাগরণ।আমারও সৌভাগ্য... ...বাকিটুকু পড়ুন

জামাত কি আদতেই বাংলাদেশে রাজনীতি করার অধিকার রাখে?

লিখেছেন এমএলজি, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ৮:৫৯

স্পষ্টতঃই, আসন্ন নির্বাচনে প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপি এবং জামাত। দুই পক্ষের কর্মীরা মাঠ পর্যায়ে যেমন সক্রিয়, একইভাবে ফেইসবুকেও সরব।

বিএনপি'র কিছু কর্মী বলছে, জামাত যেহেতু ১৯৭১-এ স্বাধীনতার বিরোধিতা করেছিল, তাই,... ...বাকিটুকু পড়ুন

আল্লাহ্‌কে কীভাবে দেখা যায়?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৬:২৩

যে কোন কিছু দেখতে হলে, তিনটি জিনিসের সমন্বয় লাগে। সেই জিনিসগুলো হচ্ছে - মন, চোখ এবং পরিবেশ। এই তিন জিনিসের কোন একটি অকেজো হয়ে গেলে, আমরা দেখতে পারি না। চিন্তা... ...বাকিটুকু পড়ুন

শতরুপা

লিখেছেন মোঃ ফরিদুল ইসলাম, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৬:৫২

তুমি কি কোন স্বপ্ন রাজ্যের পরী?
কিভাবে উড়ো নির্মল বাতাসে?
ঢেড়স ফুলের মতো আখি মেলো-
কন্ঠে মিষ্টি ঝড়াও অহরহ,
কি অপরুপ মেঘকালো চুল!
কেন ছুঁয়ে যাও শ্রীহীন আমাকে?
ভেবে যাই, ভেবে যাই, ভেবে যাই।
তুমি কি কোন... ...বাকিটুকু পড়ুন

ভূমি-দেবতা

লিখেছেন রূপক বিধৌত সাধু, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৮:৪৩


জমিজমা নিয়ে দ্বন্দ্বে ভাইয়ে ভাইয়ে
মারামারি-কাটাকাটি-খুনোখুনি হয়;
শুধু কি তাই? নিজের বোনকে ঠকিয়ে
পৈতৃক সম্পত্তি নিজ নামে করে লয়।
অন্যদের জমির আইল কেটে নিয়ে
নিজেরটুকু প্রশস্ত সময় সময়;
অন্যদের বাড়ি কব্জা- তাদের হটিয়ে
সেখানে বানায় নিজেদের... ...বাকিটুকু পড়ুন

×