মেয়েটার ডায়েরীতে এমন কিছু কথা লেখা ছিল,
জানো অনিকেত,আজ তোমার জন্য আমি একটা চশমা কিনেছি,চশমাটিতে দারুণ মানাবে তোমাকে।বরাবরের থেকে একটু বেশী অন্যরকম দেখাবে।
আজকাল কেন জানিনা তোমাকে অনেক বেশী মিস করি।ঘুমের মধ্যেও কেমন সব ছাড়াছাড়া স্বপ্ন দেখি।দেখি তোমার সাথে আমার নতুন সম্পর্ক।মনে হয় সব কিছুই আমি জানি কিন্তু কিছুই মনে করতে পারিনা।
যাক বাদ দাও।এবার তোমার চশমাটার কথাই বলি।দারুণ একটা চশমা জানো?চশমাটা পরে তুমি আমাকে দেখবে।
তবে আমি জানি হয়ত অধিক যত্নে হারাবার কিংবা পুরাতন হবার ভয়ে তুমি কখনো তা চোখে পরবে না।এও তোমার অন্য এক বৈশিষ্ট্য।তবে শোন তোমার যখন খুব বেশী মন খারাপ হবে,আমার কথা খুব করে মনে পড়বে তখন স্থিরভাবে চশমাটি চোখে দিয়ে দুচোখ বন্ধ করে দেখবে তোমার সামনে আমি।সেও আমারই অস্তিত্ব।
ইতি
স্মৃতি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।
