somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

যে বইটি পাঠ করলে আত্ম উন্নয়নের টনিক হিসাবে কাজ করবে !

২৯ শে আগস্ট, ২০১৮ রাত ১২:৫৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আজ সবাই খুব ভাল ভাল পোস্ট দিচ্ছে ,দেখে পড়ে আরাম পাচ্ছি B-) । আমিও একটি দিতে চেয়েছিলাম । দিচ্ছি একটু ভিন্নধর্মী,মানে প্রাণের বই নিয়ে । বইয়ের রিভিউ ঠিক মত দিতে জানি না । পাঠপ্রতিক্রিয়া জানানোর চেষ্টা মাত্র ।




বাংলা অনুবাদ-অনীশ দাস অপু
বইয়ের ধরণ -আত্মউন্নয়ন ও মনোস্তাত্বিক
দাম-৩০০ টাকা(কমেও পাবেন)

মন! পৃথিবীর সকল কিছু ঘটার আগে তাঁর প্রারম্ভিক সূচনা হয় অামাদের মহাশক্তিশালী মনে । আমাদের এই মনের শক্তিকে সঠিক ভাবে ব্যবহার করার, প্রায় সকল কলা কৌশল লেখক তুলে ধরেছেন । দিয়েছেন বৈজ্ঞানিক নানান ব্যাখ্যা ;যা আপনাকে সত্যিই বিন্দুমাত্র হতাশ করবে না । হতাশা বা ব্যর্থতা,রোগ-শোক,সাফল্য ,অর্জন কিংবা বর্জনে মনের শক্তির বিকল্প নেই,সেটাই বুঝাতে চেয়েছেন লেখক । মোটিভেশনাল বক্তব্য শুনতে শুনতে কান জ্বালাপালা করেছেন হয়তো,বিরুক্তি এসে গেছে ? তাহলে এই বই টি পড়ে দেখতে পারেন । শত শত আত্ম উন্নয়নমূলক বইয়ের ভিড়ে ,এই বই টি কে ব্যতিক্রম বলবো আমি । সারা বিশ্বে সেরা আত্ম উন্নয়নমূলক বইগুলোর মাঝে এটি একটি । ব্যক্তিগত ভাবে উপকৃত হয়েছি আমি । বেশ কিছু চিন্তাধারার পরিবর্তন এনেছি । বইয়ে দেওয়া নির্দেশনা মত কাজ করলে ;যে কেউ আরও বেশ উপকৃত হবে । আমাদের মানসিক ও আবেগীয় ইচ্ছাগুলো বাস্তব রুপে রুপ দিতে বইটা সহায়ক হবে । সচেতন মন ও অচেতন মনের রহস্য উন্মোচন হয়েছে এখানে । অবচেতন মনের অসীম শক্তি দিয়ে সুফল পেতে পারি । অবচেতন মন ভুল করে না কখনও ;সবার ই দু ধরনের মন বিদ্যামান কিন্তু অবচেতন মন কে আমরা বুঝি না অনেক সময় বা সঠিক ভাবে রিড করতে পারি না , বইটি পড়লে সেগুলোর সঠিক ভাবে ব্যবহার করার রসদ পেয়ে যাবেন । এই সৃজনী শক্তি ব্যবহার করেই আজ অনেকে স্বরণীয় বরণীয় । ভয়-ভীতি,অসুস্থতা এবং মানসিক অশান্তি দূর করার পরামর্শ গুলো খুব ভাল লেগেছে অামার ।আমার বিশ্বাস কেউ বইটির দেওয়া পরামর্শ গুলো যদি ৮০% ও সে মোতাবেক কাজ করতে পারে ;তাঁর অসম্ভব ও সম্ভব হওয়া সময়ের ব্যাপার মাত্র । প্রশ্ন করতে পারেন ,আপনি কতটুক নিয়েছেন। তখন বলবো ,বইটির বিষয় বস্তু আয়ত্ত করার সময় ও সাধনার ব্যাপার,সময় লাগবে ।তবে আমি ব্যক্তিজীবনে সুফল পাচ্ছি । ভাল আছি ,ভাল থাকার ও ভাল রাখার কিছু জানতে পেরেছি । কেউ কেউ বইটি পড়ে তাঁদের পুরো জীবন বদলে ফেলেছে । ১৯৬৩ সালে বইটি প্রকাশিত হয়েছে ;এখনও সেরা ৫ টি আত্মউন্নয়ন মূলক বইয়ের তালিকায় থাকবেই বলে আমার বিশ্বাস । এলোমেলা করে কয়েকটা কথা বললাম । আরও বলার ছিল ,বেশি বড় হয়ে যাচ্ছে । বইটির ব্যাপারে যদি মোটামুটি আইডিয়া পান তাহলেই লেখা
স্বার্থক আমার । পড়লে খুব খুশি হবো । আত্ম উন্নয়ন মূলক পড়া বইয়ের মাঝে সেরা তিনের মধ্যে আছে এ বই । রকমারি থেকে নিতে পারেন ।এখানে দাম বেশি নিচ্ছে খুব । নীলক্ষেত থেকে নিলে ভাল হবে ।

জ্ঞানের বিপ্লব হোক

বইয়ের ছবির সাথে কপি ফ্রি দিলাম =p~ ,খেয়েছেনি কি? :)
ছবি সূত্র-google
সর্বশেষ এডিট : ০৩ রা অক্টোবর, ২০১৮ বিকাল ৩:৫৩
৩৪টি মন্তব্য ৩৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চাকরির জন্য সুপারিশ

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৩ শে জুলাই, ২০২৬ রাত ১২:৫৮



গত কয়েকদিন যাবত ফেসবুক, ইউটিউব সহ অনলাইন সকল পত্র-পত্রিকা, টিভি নিউজ সহ এমন কোনো স্থান বাদ নেই যেইখানে এক ব্যক্তির রাজনীতি, সাংসদ, সংসদ, চরিত্র, বিবাহ, কাবিন নামা, প্রথম স্ত্রী,... ...বাকিটুকু পড়ুন

আপনার একান্ত মুহূর্ত কি লুকানো ক্যামেরায় বন্দি হচ্ছে, জেনে নিন শনাক্তের উপায়

লিখেছেন নতুন নকিব, ২৩ শে জুলাই, ২০২৬ দুপুর ১:৩৬

আপনার একান্ত মুহূর্ত কি লুকানো ক্যামেরায় বন্দি হচ্ছে, জেনে নিন শনাক্তের উপায়

USB Charger এর ভেতরে লুকানো ক্যামেরার ছবিটি অন্তর্জাল থেকে নেওয়া।

ভূমিকা

ভ্রমণ মানেই নতুন জায়গা দেখা, প্রিয়জনের সাথে সময় কাটানো... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের সেই মানুষগুলো কোথায় গেলো

লিখেছেন অর্ক, ২৩ শে জুলাই, ২০২৬ দুপুর ২:২৬



স্বাধীনতা পরবর্তী, পচাত্তর পরবর্তী সময়ের ঘটনা। পচাত্তরের পনেরোই আগস্ট বঙ্গবন্ধুকে নৃশংসভাবে সপরিবারে হত্যা করা হয়েছে। ক্যু হয়েছে দেশে। সামরিক বাহিনীতে সংঘাত। বহু সদস্য হতাহত। জেনারেল জিয়া অবৈধভাবে ক্ষমতা দখল... ...বাকিটুকু পড়ুন

ঝাঝা

লিখেছেন রাজীব নুর, ২৩ শে জুলাই, ২০২৬ বিকাল ৩:০৬



বর্তমানে জনসংখ্যার বিচারে 'বিহার' ভারতের তৃতীয় বৃহত্তম রাজ্য।
বিহারের রাজধানী পাটনা। বিহার মূলত দরিদ্র অঞ্চল বলা যেতে পারে। এখানে নালন্দা বিশ্ববিদ্যালয় আছে। অনেক পুরাতন বিশ্ববিদ্যালয়। নালন্দা ছিলো মূলত... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ কি ক্যাশলেস সোসাইটি এর জন্য কি পারফেক্ট?

লিখেছেন নাহল তরকারি, ২৩ শে জুলাই, ২০২৬ বিকাল ৩:৪০



এটা বাংলা কিউ আর কোড। বাংলাদেশ ব্যাংক সকল ব্যাবসায়ীদের বাংলা কিউ আর কোড বাধ্যতামূলক করেছেনভ এটার ভালো দিক ও খারাপ দিক দুইটাই আছে। বাংলাদেশের সিস্টেম, কারিগরি দক্ষতা,... ...বাকিটুকু পড়ুন

×