কুলখানি । কবিতা।
৩১ শে মে, ২০১৯ বিকাল ৩:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মন্ত্রীর মায়ের কুলখানির ছবি ।
সোনালু বিকেলে হঠাৎ মেঘ-নীলের খেলা,
কাক শালিকগুলো একে একে দলে যোগ দিচ্ছে।
নয়না নয়নে দেখছে ,বয়ে নেওয়া বিষাদের ভেলা ।
নিস্তব্ধতার অসহায়ত্বের দৃষ্টি ফেলে দেখছে ওরা নয়নমুদে।।
অশ্রুহীন মলিন পথ চলায়,হাঁটছিলাম অবলীলায়।
ভুল সময়ে খসে পড়া ফুল ,
ওজরহীন ওজনে নুয়ে পড়িনি,
যেন এক পৃথিবীর শক্তি ভর করেছিলো আমার দেহে ।
শীতল পাঠিতে শীতল নিথর দেহ রাখতেই ,
চারপাশ কান্নাপল্লি হয়ে উঠেছিল !
কান্নাই এঁদের ধর্ম-কর্ম কিংবা জীবিকা ;
কিন্তু আমি পাষণ্ড সে দিন কাদিঁনি !
কারও নয়নধারার বাঁকে হাতও বুলায়নি !
আজ ভুঁরি উৎসব! রন্ধনের গন্ধে ,
আনন্দ উৎসবের ছন্দে,
যেমনি ছিল ছিয়াত্তরের মন্বন্তরে।
র্নিলজ্জ হাসিমাখা মুখ -
গরুটা দাও,মুরগিটা আরেকটু দাও ….
খাও,চেটেপুটে খাও !
বিত্তবান কাঙ্গালের ভিরে ;
কই পাব আমার ফকির ,মিসকীন ,এতিম-অনাথ ভাইরে ?
অদৃশ্যের দৃশ্যগুলো এখনও আঘাত হানে ,
হৃদয় পোড়া গন্ধ বের হয়ে আসে ।
কুলখানির কুল নেই ইসলামে ,
রক্ষা কর জাহানে প্রভু ,এ অন্তজ্বালা থেকে ।গেঁয়ো সুখ কবিতাকিছু কথা : অদক্ষ হাতে নিতান্তই চেষ্টা মাত্র । আমি নিশ্চিত আপনারা এই টপিকে ভালো লিখতে পারেন এবং পারবেন। ব্লগে অনিয়মিত । কথা হয়নি অনেকের সাথে। আশা করছি সবাই ভালো আছেন । ইদের শুভেচ্ছা রইলো অগ্রিম ।
সর্বশেষ এডিট : ৩১ শে মে, ২০১৯ বিকাল ৫:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
রাজীব নুর, ০৩ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০০

সকাল ৭ টা। আশ্বির্নের মাঝামাঝি।
হাজী শারাফত আলীর ছেলে মন খারাপ করে আকাশের দিকে তাকিয়ে আছেন। রাতে তার ভালো ঘুম হয়নি। তার ভাই বোনদের কথা মনে পড়লেই...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
ভুয়া মফিজ, ০৩ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৫:১৭

টুং করে একটা নোটিফিকেশান আসলো।
ফাৎনার নড়াচড়া দেখে বুঝলাম, বড়শিতে একটা 'ব্রাউন ফিস' ধরা পড়েছে। এখন টেনে তোলার আগে খানিকটা খেলতে হবে। মৎস্য শিকারীরা জানে, এই কাজটা খুবই রোমাঞ্চকর...
...বাকিটুকু পড়ুনগানঃ 'My Name Is Palestine' - Garth Hewitt
লিংকঃ Click This Link

জ্ঞানী মানুষ যুক্তি পছন্দ করেন। জ্ঞানী মানুষ অজ্ঞানতার বেড়াজাল থেকে নিজেকে বের করে যুক্তির মাপকাঠিতে নিজের জীবনকে সাজায় বলে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
অর্ক, ০৩ রা অক্টোবর, ২০২৬ রাত ১০:১৭

আমি নিজের লেখা ও অনুবাদ করা কিছু বই বের করতে চাই। এক্ষেত্রে কেউ কোনওভাবে সহযোগিতা করতে পারলে জানাবেন। গতকাল একজন নিয়মিত ব্লগারের মন্তব্যে ব্লগ বন্ধ হবার জোর সম্ভাবনার কথা জেনে...
...বাকিটুকু পড়ুন
পাকিস্তান সৃষ্টির বছরখানেক আগে ১৯৪৬ সালে বোম্বে শহরের দুই নামকরা পার্সি ডাক্তার বুঝতে পেরেছিলেন যে ভারতের অন্যতম শীর্ষস্থানীয় রাজনীতিবিদ এবং আইনজীবী মোহাম্মদ আলী জিন্নাহর আয়ু আর বেশিদিন নেই। ডা....
...বাকিটুকু পড়ুন