একটা অপারেটরের SMS আসলো: Kom rate e kotha bolun….
আমি পড়লামঃ কমরাতে কথা বলুন!
গেল মেজাজ খারাপ হয়ে। ব্যাটা, আমার ফোন, আমি কম রাতে কথা বলবো না বেশি রাতে কথা বলবো তাতে তোর কি? তারপর মনে হলো আমিতো বেশি রাতে কথা বলি না, তাহলে সমস্যা কি? আবার পড়লাম। না ‘rate’ মানে রাতে না এটা ‘rate-e’ [রেট-এ]! হায়রে অভাগা বাংরেজী!
মাঝে এক সকাল বেলা সরকারি একটা SMS পেয়ে বিরাট মজা পেলাম। “ভোটকা অধিকার দিবস”!! আমি আমার ‘মোটকা’ বন্ধুদের ফাজলামি করে অনেক সময় “ভোটকা” বলি! তাই বলে সরকার তাদেরকে “ভোটকা” বলে তাদের অধিকার চাইবে! আবার SMSটি পড়তে হলো। না, সেটা VOTKA না VOKTA ODHIKAR DIBOSH!!
হয় বাংলায় লিখতে হবে, না হলে ইংরেজিতে। এখন মোটামুটি সবধরনের মোবাইলেই বাংলা পড়া যায়। নিয়ন্ত্রক সংস্থাগুলোই যদি জগাখিচুড়ি ‘মুরাদ টাকলা’ লেখে তাহলে “পথ প্রদর্শককে পথ প্রদর্শন করিবে কে?”

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




