somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মামা নামা

২১ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৩:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

“এখানে চাহিদা অনুযায়ী মামা-চাচা সরবরাহ করা হয়!”

ভাবছি চাকরী ছেড়ে ব্যবসায় শুরু করবো। এদেশের জন্য সবথেকে জনপ্রিয় ব্যবসার আইডিয়া হতে পারে মামা চাচা সরবরাহের ব্যবসা। কেন?

১। ‘মামা-চাচা ছাড়া চাকরী হয়না’ বহুব্যবহারে ক্লিসে হয়ে যাওয়া এই কথা নিয়ে আর নতুন করে ত্যানা প্যাচানোর ইচ্ছা নেই। ছোটখাটো নিত্য প্রয়োজনীয় কাজেও মামা-চাচার প্রয়োজনীয়তা অপরিসীম।

২। ঈদ-পুজার সময় বাসের টিকিট পেতে হলে মামা-চাচা ছাড়া গতান্তর নেই। এমনকি সামনের তিন দিনের বন্ধে আপনি কোথাও ঘুরতে যেতে চান? ভাল বাসের সিট পাবেন না, ভাল হোটেলের রুম পাবেন না। লিংক লাগবে ভাইয়া!!

৩। ব্যাংকে কোন কারনে টাকা জমা দিতে হবে? লম্বা লাইন...। পরিচিত কেউ আছে ভাইয়া!

৪। কোন জায়গা থেকে কোন সার্টিফিকেট বা এই ধরনের কিছু দরকার?

৫। বাচ্চাকে স্কুলে, ক্লাস ওয়ানে ভর্তি করাবেন?

...... আসলে মামার প্রয়োজনীয়তা লিস্ট করে লিখে শেষ করা সম্ভব না। কারন এই দেশে মামা ছাড়া বেঁচে থাকা সম্ভব না! পাড়ার গলির সব্জির দোকানদার ‘মামার’ সাথে সম্পর্ক ভালো না হলে, ভাল সব্জিটাও আপনার ঘরে যাবেনা! মামার এই ক্ষমতা বুঝতে পেরে ঢাকা শহরের মানুষ বহুদিন হলো চা’র দোকানদার, রিক্সা ওয়ালা, বাসের হেল্পার থেকে শুরু করে যত জনকে দরকার সবাই কে মামা ডাকা শুরু করেছে!

একটা মানুষের এত মামা থাকা সম্ভবনা যে তার প্রয়োজন মত সব জায়গায় একটা করে মামা বসে থাকবে। আর আমার মত দুর্ভাগা হলেতো তার কোন মামা চাচাই থাকবে না! আসলে অধিকাংশ মানুষেরই মামা-চাচা জিনিসটার ব্যপক অভাব আছে। সুতরাং যার যেখানে প্রয়োজন সেখানেই একটা মামা সরবরাহ করবে আমার প্রতিষ্ঠান! কিভাবে? সহজ! প্রথমে সকল ধরনের প্রতিষ্ঠানে কর্মরত লোকদের মধ্য থেকে কিছু মামা ‘তৈরী’ করা হবে যারা ‘কল বেসিস’-এ বিভিন্ন জনের মামা হিসাবে ‘সেবা’ দেবে! সার্ভিস অনুযায়ী চার্জ নেয়া হবে।

আপাতত আমার ব্যবসা শুরু করতে কিছু ‘মামা’ প্রয়োজন। কয়েকটা মামা জোগাড় করতে পারলেই কেল্লা ফতে। ব্যবসা শুরু করলেই সকল কে জানিয়ে দেয়া ‘হইবেক’! শুধু মামা লাগলে আওয়াজ দিবেন!

দুনিয়া মামা ময়!! B:-/
সর্বশেষ এডিট : ২১ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৩:১৪
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চা এর আড্ডা।

লিখেছেন নাহল তরকারি, ০৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:১৬



শনিবার
৭ নভেম্বর ২০২৬
২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
২৬ জমাদিউল আ. ১৪৪৮ হিজরি

কিছু মুহূর্ত কখনো হারিয়ে যায় না, সময়ের স্রোতে শুধু স্মৃতি হয়ে মনের গভীরে জমা থাকে।

২০১১ সাল। তখন আমি ইন্টারে পড়ি। নানীর... ...বাকিটুকু পড়ুন

২৪'র ৫ আগস্ট পরবর্তী সময়ে দেশে ডানপন্থা ও মৌলবাদী চেতনা-রাজনীতির চরম উত্থান

লিখেছেন শেহজাদ আমান, ০৮ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৩



২৪-এর ৫ আগস্টের পর দেশ দীর্ঘদিনের স্বৈ/রাচারী শাসন থেকে মুক্ত হয়েছিল ঠিকই; কিন্তু দুঃখজনকভাবে দেশ চলে গিয়েছিল বিপুল সংখ্যক ডা*নপন্থী বা মৌ*লবাদী চেতনা বা রাজনীতির ধারক-বাহক-সমর্থকদের কবলে।
হ্যাঁ, হাসিনার পতনে... ...বাকিটুকু পড়ুন

৭ নভেম্বরঃ যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

লিখেছেন জুল ভার্ন, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০৭

৭ নভেম্বরঃ
যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

১৯৭৫ থেকে ২০২৬, মাঝখানে পেরিয়ে গেছে অর্ধশত বছর! এই সময়ের মধ্যে ঘুরেফিরে সরকার পরিচালনা করেছে- বিএনপি, জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ... ...বাকিটুকু পড়ুন

পদ্মা সেতু চালুই কি বিআইডব্লিউটিসির লোকসানের একমাত্র কারণ? নাকি প্রশাসনিক স্থবিরতার মাশুল?

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:০১

টানা পাঁচ বছর ধরে ধারাবাহিক লোকসান গুনছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি)। সম্প্রতি নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে সংস্থার নিজস্ব মূল্যায়নে সোজাসাপ্টা বলে দেওয়া হলো—পদ্মা সেতু চালু হওয়ার... ...বাকিটুকু পড়ুন

পুরানো সেই দিনের কথা ....

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৫৭


নওগাঁর বদলগাছীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১৫ জন শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে এলোমেলোভাবে কেটে দিয়েছেন। তাঁর যুক্তি, শিশুদের চুল বড় হয়ে চোখের ওপর পড়ছিল, দেখতে... ...বাকিটুকু পড়ুন

×