somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সালেহ মতীন
ভাঙতে নয়, গড়তে চাই। গড়তে চাই সম্প্রীতি ও সৌহার্দ্যের একটি বিশ্ব সৌধ। আগামী প্রজন্মকে হানাহানিমুক্ত একটি শান্তিময় সুন্দর পৃথিবী উপহার দিতে চাই। সুন্দরকে আরো সুন্দর করে সাজানো এবং পরিশীলিত ব্লগিং চর্চার মাধ্যমে পরিশুদ্ধ ও ঐক্যবদ্ধ জাতি গঠনই আমার সাধনা।

টিভির প্রতি শিশুর আসক্তি ক্ষতিকর !

২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৩১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আপনার শিশু কি সারাক্ষণ টিভি দেখতে পছন্দ করে? টিভি বন্ধ করলেই কান্না জুড়ে দেয়? টিভির প্রতি এই অতি আসক্তি কিন্তু আপনার সন্তানের পরবর্তী জীবনে বিপদ ডেকে আনতে পারে।

নিউজিল্যান্ডের একদল গবেষক বলছেন, টেলিভিশনে অতি-আসক্ত শিশুদের ভবিষ্যতে দাগি অপরাধীতে পরিণত হওয়ার আশঙ্কা থাকে। এ ছাড়া তাদের মধ্যে আগ্রাসী প্রবণতাও বেড়ে যায়।

তবে শিশুদের আচরণে ইতিবাচক পরিবর্তন আনতে পরামর্শও দিয়েছেন বিজ্ঞানীরা। যুক্তরাষ্ট্রের একদল গবেষক বলছেন, টেলিভিশনে মারামারি বা সহিংস দৃশ্যের পরিবর্তে শিক্ষামূলক অনুষ্ঠান দেখতে ৫ বছরের কম বয়সী শিশুদের অনুপ্রাণিত করতে হবে।

নিউজিল্যান্ডের ওটাগো বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা ১৯৭০-এর দশকে জন্মগ্রহণকারী এক হাজার শিশুর ওপর গবেষণা চালান। তাদের ৫ -১৫ বছর বয়স পর্যন্ত টিভি দেখার অভ্যাস এবং ২৬ বছর বয়স পরবর্তী জীবনাচরণের তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে দেখা যায়, শৈশবে নিয়মিত টিভি দেখায় অভ্যস্ত শিশুদের ৩০% পরবর্তী জীবনে সমাজবিরোধী কর্মকাণ্ডে জড়িয়ে পড়ার সম্ভাবনা থাকে। মার্কিন সাময়িকী পেডিয়াট্রিকস ওই গবেষণা প্রতিবেদন প্রকাশ করে। এতে আরও বলা হয়, বেশি বেশি টিভি দেখলে শিশুদের ব্যক্তিত্বে আগ্রাসী ও নেতিবাচক প্রভাব পড়ে। পরিসংখ্যানের পাশাপাশি সংশ্লিষ্টদের বুদ্ধিমত্তা, সামাজিক অবস্থান ও তাদের ওপর মা-বাবার নিয়ন্ত্রণ প্রভৃতি বিষয় ওই গবেষণায় বিবেচনা করা হয়েছে।

সংশ্লিষ্ট গবেষক বব হ্যানকক্স বলেন, ব্যাপারটা এমন নয় যে টিভি দেখলেই শিশুদের মধ্যে সমাজবিরোধী প্রবণতা তৈরি হয়। তবে টিভি দেখা কমিয়ে দিলে তাদের অপরাধ প্রবণতাও কমে। কম্পিউটার গেমসও শিশুদের আগ্রাসী করে তোলে। কিন্তু এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার মতো পর্যাপ্ত তথ্য-উপাত্তের ঘাটতি রয়েছে।

অপরদিকে, শিক্ষামূলক টিভি অনুষ্ঠানের প্রভাব নিয়ে গবেষণায় নেতৃত্ব দেন যুক্তরাষ্ট্রের সিয়াটল শিশু গবেষণা ইনস্টিটিউটের বিজ্ঞানী দিমিত্রি ক্রিস্তাকিস। তিনি বলেন, শিশুরা কতক্ষণ টিভি দেখছে, সেটা যেমন গুরুত্বপূর্ণ, তেমনি তারা টিভিতে কী দেখছে, সেটারও তাৎপর্য রয়েছে। সহিংস অনুষ্ঠান দেখে শিশুরা আগ্রাসী হয়ে ওঠে এবং ভবিষ্যতে নিজেরাও আগ্রাসনের শিকার হতে পারে। টিভির সামনে বসে না থেকে মাঠের খেলাধুলায় সময় কাটানোই শিশুদের জন্য বেশি উপকারী। তবে টিভিতে শিক্ষামূলক বিভিন্ন অনুষ্ঠানের জন্য সীমিত সময় ব্যয় করে তারা ইতিবাচক ফল পেতে পারে।

আমেরিকান একাডেমি অব পেডিয়াট্রিকসের পরামর্শ অনুযায়ী, শিশুদের দিনে ১ থেকে ২ ঘণ্টার বেশি টিভি দেখা উচিত নয়।
সর্বশেষ এডিট : ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৪৯
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

# প্রেম, আকর্ষণ ও একগামিতা: মানুষ কি সত্যিই একজনের মধ্যেই সীমাবদ্ধ?

লিখেছেন প্রগতি বিশ্বাস, ১৬ ই নভেম্বর, ২০২৬ সকাল ১০:২৯



চ্যাটজিপিটি কর্তৃক আমার সাক্ষাৎকার ও আমা কর্তৃক চ্যাটজিপিটি সাক্ষাৎকার!

### ভূমিকা

প্রেম মানুষের জীবনের অন্যতম জটিল অনুভূতি। এর মধ্যে রয়েছে জীববিজ্ঞান, যৌনতা, আবেগ, আকর্ষণ, সামাজিক সংস্কৃতি, নৈতিকতা এবং ব্যক্তিগত প্রতিশ্রুতি।

কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)... ...বাকিটুকু পড়ুন

এই কি পরিচয়

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৬ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০৫


তুমি নরপিশাচ হইও না,
মানুষ দেখো, স্বার্থের পূজারী হইও না,
ক্ষমতার আগুন চেও না,
সন্ত্রাসের উল্কা ভূত হচ্ছো!
দেখছি জঙ্গীবাদের ধোয়ার ছুঁয়া,
এই কি তোমার পরিচয়?
প্রশ্ন কাকে ভালোবাসতে চাও
মানুষ নাকি অন্য কিছু... ...বাকিটুকু পড়ুন

বর্ষায় সালথা গ্রামে

লিখেছেন রাজীব নুর, ১৬ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১৩

গ্রাম দেখতে বেড়িয়েছি, গ্রামের নাম সালথা।
আঁষাঢ় মাস। নদী-খাল-বিল পানিতে একদম টইটম্বুর।
যেদিকে তাকাই শুধু পানি আর পানি। স্বচ্ছ কাঁচের মতো।
ছলাৎ ছলাৎ শবে নৌকায় করে অনেকটা পথ গেলাম।
শহর থেকে... ...বাকিটুকু পড়ুন

সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

লিখেছেন জুল ভার্ন, ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:১৪



সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

হাউকাউ উপভোগ করতে টিভিতে সংসদীয় কার্যক্রমের নিয়মিত দর্শক আমি। বিশেষ ভাবে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ স্যারের সংসদ পরিচালনা আমি উপভোগ করি। বাংলাদেশের সংসদীয় ইতিহাসে শামসুল... ...বাকিটুকু পড়ুন

বিআরটিএ (BRTA)র সেবার অন্তত: দুটি ক্ষেত্রে নিন্দা জানাই

লিখেছেন অপলক , ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৫৬



বিআরটিএ(বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ) তথা সরকারের উপর আমার কিছু সরল মনের ক্ষোভ আছে। কারনটা হল, টাকা দিয়ে সেবা না পাওয়া, যা কিনা স্পষ্ট ফাকিবাজি, জিম্মি করে টাকা আদায়ের পর্যায়ে... ...বাকিটুকু পড়ুন

×