somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সালেহ মতীন
ভাঙতে নয়, গড়তে চাই। গড়তে চাই সম্প্রীতি ও সৌহার্দ্যের একটি বিশ্ব সৌধ। আগামী প্রজন্মকে হানাহানিমুক্ত একটি শান্তিময় সুন্দর পৃথিবী উপহার দিতে চাই। সুন্দরকে আরো সুন্দর করে সাজানো এবং পরিশীলিত ব্লগিং চর্চার মাধ্যমে পরিশুদ্ধ ও ঐক্যবদ্ধ জাতি গঠনই আমার সাধনা।

১ গ্লাস ডাবের পানি ৫০ টাকা, 7up ১৫ টাকা : একটি প্রস্তাব

০৬ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ঢাকায় ৫০ টাকায় যে ডাব পাওয়া যায় ভাগ্য ভালো হলে তাতে ১ গ্লাস পানি হতে পারে। পক্ষান্তরে এখানে ১ লিটার 7up বা এ জাতীয় অন্যান্য কোমল পানীয়র দাম ৬০ টাকা যাতে ৪ গ্লাস পানীয় হবেঅর্থাৎ ১ গ্লাস 7up এর দাম পড়লো ১৫ টাকা। চিত্রটি বেমানান মনে হয় বরং এর উল্টোটা হতে পারত। একটির উৎপাদনে কোন মেশিনারিজ কিংবা কাঁচামাল প্রয়োজন হয়না, অন্যটির সবই প্রয়োজন। অবর্শ প্রাকৃতিক পানীয় হিসাবে ডাবের পানির সাথে কয়েক গুণনের কৃত্রিম পানীয় কখনই তূল্য নয়। ডাবের এই অস্বাভাবিক দামের পেছনে মূল কারণ হলো চাহিদার তুলনায় সরবরাহ কম। দেশের দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলা থেকে দেড় কোটি জনতার আবাস এই ঢাকায় ডাব আসতে পরিবহণ ব্যয় পড়ে যায় অনেক বেশি।

পেশাগত কারণে মহানগরীর শেরেবাংলা নগরস্থ জাতীয় সংসদ ভবন এলাকার দক্ষিণ ও পশ্চিম পাশের রাস্তা দিনে ২ বার আমাকে অতিক্রম করতে হয়। বিশাল এ এলাকা পার হবার সময় একজন উন্নয়ন গবেষক হিসাবে আমার মধ্যে কিছু চিন্তার জন্ম দিয়েছে যা আজ একটি প্রস্তাব আকারে সুপ্রিয় ব্লগার ভাই-বোনদের সাথে শেয়ার করছি।

জাতীয় সংসদ ভবন এলাকার চতুর্পার্শ্বে ২ বা ৩ সারি নারিকেল গাছ লাগানো যেতে পারে। এই হাজার হাজার নারিকেল গাছ মহানগরীর বাসিন্দাদের ডাবের চাহিদা পূরণ করবে। এ ছাড়াও এতে সংসদ ভবন এলাকার সীমানা সুরক্ষিত হওয়ার পাশাপাশি এলাকার প্রাকৃতিক দৃশ্য আরো শোভনীয় হবে এবং এখান থেকে প্রতি বছর সরকারের কয়েক শ’ কোটি টাকা রাজস্ব আহরণ সম্ভব। এ লাভজনক সহজ প্রকল্পটি হাতে নেয়া যায় কিনা জনস্বার্থে জাতীয় সংসদই তা ভেবে দেখতে পারে।

অবশ্য অনেকেই মনে করতে পারেন- যে সংসদের অর্ধেকের বেশি সদস্য বিনা ভোটে এবং বাকী সদস্যরা এমন বিতর্কিত ও কলঙ্কিত ভোটে নির্বাচিত দেশপ্রেমী ও দায়িত্বশীল সাংবাদিক ভাইদের ক্যামেরায় যে ভোটের দিন ভোটারবিহীন বহু ভোট কেন্দ্রের বারান্দায় কুত্তা-বিলাইয়ের আরাম শয়নের ছবি জাতি লক্ষ্য করেছে সে সংসদ জাতির প্রতি দায়িত্বশীল হবে এমন ভাববার কোন কারণ নেই। কিন্তু আমি মনে করি এ সংসদও জাতিকে ভালো কিছু উপহার দিতে পারে।

নির্বাচন নিয়ে যতই বিতর্ক ও কলূষতা থাকুক- সংসদ সীমানার এই নিষ্কলূষ মাটি নগরীর ডাবের চাহিদা পূরণের মাধ্যমে জাতির আকাঙ্ক্ষা ও ঋণ কিছুটা পরিশোধ করলে ক্ষতি কী ?
সর্বশেষ এডিট : ০৬ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:৩৯
১৬টি মন্তব্য ১৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

অন্ধকারের আলোকবর্তিকা

লিখেছেন স্প্যানকড, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:৩৬




একটা দেশ যখন শিক্ষিত চাপাবাজ, ক্ষমতার দরবারে নতজানু বুদ্ধিজীবী এবং মুখোশধারী ডাকাতদের হাতে পড়ে, তখন সেই দেশ আর মানচিত্রে থাকা একটি ভূখণ্ড থাকে না, হয়ে যায় আলীবাবার চল্লিশ চোরের... ...বাকিটুকু পড়ুন

মৃত্যুর আগে কি মানুষ টের পায়, সে মারা যাচ্ছে!

লিখেছেন রাজীব নুর, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৫৭



মৃত্যুর কয়েক মুহুর্ত আগে, টের পাওয়া যায়- মরে যাচ্ছি।
সময় শেষ। তবে সবাই বুঝতে পারে না। কেউ কেউ বুঝতে পারে। আমার বাবা একদিন মাকে বলল, আমার দোষ ত্রুটি... ...বাকিটুকু পড়ুন

সে আমার এআইনোক্কিও

লিখেছেন শায়মা, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:৪৪


এক জীবনে কত কিছু দেখা হয় কত কিছু জানা হয় মানুষের! আসলেই কত অজানারে! লেখক শংকরের এই নামে একটি বই আছে। কবিগুরুর আছে কবিতা কত অজানারে জানাইলে তুমি,... ...বাকিটুকু পড়ুন

ব্লগ সাইটের জন্য ডোমেইন নাম সাজেস্ট করুন

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৪:৫৫


বাংলায় ব্লগিং করার জন্য একটি ওয়েব সাইট তৈরী করতে চাচ্ছি। আপাতত মূল উদ্দেশ্য হলো সামুতে লিখা আমার সবগুলো পোস্ট ধীরে ধীরে সাইটটিতে আর্কাইভ করে রাখা। সামুতে অনেকে নিবেদিত প্রাণ ব্লগার... ...বাকিটুকু পড়ুন

মানুষ গত কয়েক বছর ধরে অতিমাত্রায় স্বার্থপর হয়ে গেছে! আগেই কি ভালো ছিলাম?

লিখেছেন শেহজাদ আমান, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:৫৬



মানুষ গত কয়েক বছর ধরে অতিমাত্রায় আত্মকেন্দ্রিক বা স্বার্থপর হয়ে যাচ্ছে! আগে এমনটা দেখা গেলেও গত কয়েক বছর এটা অতি বেশিমাত্রায় দেখা যাচ্ছে। কেন??

দেশের অর্থনৈতিক অবস্থা বেশি খারাপ... ...বাকিটুকু পড়ুন

×