somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সালেহ মতীন
ভাঙতে নয়, গড়তে চাই। গড়তে চাই সম্প্রীতি ও সৌহার্দ্যের একটি বিশ্ব সৌধ। আগামী প্রজন্মকে হানাহানিমুক্ত একটি শান্তিময় সুন্দর পৃথিবী উপহার দিতে চাই। সুন্দরকে আরো সুন্দর করে সাজানো এবং পরিশীলিত ব্লগিং চর্চার মাধ্যমে পরিশুদ্ধ ও ঐক্যবদ্ধ জাতি গঠনই আমার সাধনা।

দড়িতে পাখি বসা নিষেধ

০৭ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:২৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


[লেখাটি ফেসবুকে পোস্ট করেছিলাম ২৫ আগস্ট ২০১৫ তারিখে। আমার মনে হলো সামহোয়্যার ব্লগের আমার প্রিয় সহব্লগার ভাই-বোনদের উদ্দেশে এটি নিবেদন করলে মন্দ হয় না।]
মহানগরীতে আমার বাসার পূবের বারান্দায় দাঁড়িয়ে হাত দিয়ে মেহগনি গাছের পাতা ছিঁড়তে পারার আনন্দ যেমন আছে তেমনি কিছু বিড়ম্বনাও আছে। সকাল-বিকাল পাখিদের বিশেষ করে এক ঝাঁক চড়ুই পাখির কলতান আমাকে অন্য জগতে নিয়ে যায়। আবার অফিস থেকে ফিরে যখন পুত্রের মায়ের কাছ থেকে মৃদু বিরক্তির স্বরে শুনতে হয়, ‘কাপড়-চোপড়গুলো আবার ধুতে হবে- দেখ পাখিগুলো কী করেছে!’ আমিও লক্ষ্য করছি কিছুদিন ধরে চড়ুইগুলো বারান্দার গ্রিলে অথবা কাপড় টানানোর দড়িতে বসে মনের সুখে টয়লেট সারছে।

পুত্রের মা আমাকে প্রায়ই বলছে- একটা ব্যবস্থা নাও দয়া করে। কিন্তু কী ব্যবস্থা নিব ওদের বিরুদ্ধে ? ওরা যাবে কোথায় ? কোথাও তো নিরাপত্তা নেই! তাছাড়া আশপাশের অনেক বিল্ডিং রেখে আমাদের অতি সাধারণ ভবনকে তারা বসবাসের জন্য চয়েজ করেছে এটাই তো আমাদের জন্য সৌভাগ্যের। সূর্য ওঠার আগে কিংবা গোধূলীতে পাখির লাইভ কিচির মিচির রাজধানীর কয়টা বাসার বাসিন্দাদের ভগ্যে জুটে !

গত শুক্রবার জুমার নামাজের প্রস্তুতি নিচ্ছি ভেজা লুঙ্গিসহ কয়েকটি কাপড় সাথে পাঞ্জাবীটাও দড়িতে ঝুলিয়ে এসেছি একটু রোদ লাগবে চিন্তা করে। মিনিট বিশেক পর পাঞ্জাবী আনতে গিয়ে দেখি পাখিগুলো তাদের দায়িত্ব ঠিকই সেরে ফেলেছে। একটা না দুইটা না তিন তিনটে চড়ুই একই সরল রেখায় বসে একই তালে পাঞ্জাবীটাতে টয়লেট করেছে। সারাদিনে তাদের যন্ত্রণার মাত্রা কত সহজেই অনুমান করা যায়।

না, আর চুপ থাকা যায় না, ব্যবস্থা একটা নিতেই হবে। কিন্তু কী ব্যবস্থা নিব ? কার কাছে অভিযোগ করব ? কে ওদের নিয়ন্ত্রণ করবে ? শাসকগোষ্ঠীর হাতে নির্বাহী ক্ষমতা মজুদ থাকা সত্ত্বেও শিক্ষিত চ্যালারা তাদের নিয়ন্ত্রণ মানা তো দূরের কথা- তাদের থোড়ায় কেয়ার করছে। শিক্ষিত মানুষেরা যদি এত অনিয়ন্ত্রিত বেপরোয়া হয় তবে এ পরিবেশে অবলা-অশিক্ষিত পক্ষীগুলো তাদের নেতা-নেত্রীর কোন নিয়ন্ত্রণের ধার ধারবে বলে বিশ্বাস হলো না।

তবু ব্যবস্থা নিতেই হবে, নিরব থাকলে চলবে না। নীতি কথা প্রচার করতে হবে, শাসনের বার্তা তাদের শুনাতেই হবে। কোন ব্যবস্থা না নিলে পুত্রের মা এবার আর সহ্য করবে বলে মনে হয় না। যে চিন্তা সেই কাজ- লাল কালি দিয়ে সাইনবোর্ড লিখে দড়িতে ঝুলিয়ে দিলাম- ‘গ্রিলে/দড়িতে চড়ুইসহ যে কোন প্রকার পাখি বসা নিষেধ।’

লেখার প্রতি পক্ষীগুলো সম্মান দেখাল কিনা জানিনা, তবে ৩/৪দিন পার হয়ে গেল পাখিদের দড়িতে বসতে তো দেখিইনি, বউয়ের কোন নালিশও এ ক’দিনে আর শুনতে হয়নি। এমনকি পক্ষীগুলোর টয়লেও আর নজরে পড়ছে না।
সর্বশেষ এডিট : ০৭ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:২৬
১৪টি মন্তব্য ১৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

৫ আগস্ট-পরবর্তী ৩ দিনের বাংলাদেশ-

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:৩৯



৫ আগস্ট-পরবর্তী ৩ দিনের বাংলাদেশ-

২০২৪ সালের ৫ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগের পর বাংলাদেশ জুড়ে যে সহিংসতা ছড়িয়ে পড়ে, তার ক্ষয়ক্ষতি ছিল ব্যাপক ও বহুমাত্রিক। সংবাদমাধ্যম ও তদন্তকারী সংস্থাগুলোর... ...বাকিটুকু পড়ুন

অন্ধকারের আলোকবর্তিকা

লিখেছেন স্প্যানকড, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:৩৬




একটা দেশ যখন শিক্ষিত চাপাবাজ, ক্ষমতার দরবারে নতজানু বুদ্ধিজীবী এবং মুখোশধারী ডাকাতদের হাতে পড়ে, তখন সেই দেশ আর মানচিত্রে থাকা একটি ভূখণ্ড থাকে না, হয়ে যায় আলীবাবার চল্লিশ চোরের... ...বাকিটুকু পড়ুন

মৃত্যুর আগে কি মানুষ টের পায়, সে মারা যাচ্ছে!

লিখেছেন রাজীব নুর, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৫৭



মৃত্যুর কয়েক মুহুর্ত আগে, টের পাওয়া যায়- মরে যাচ্ছি।
সময় শেষ। তবে সবাই বুঝতে পারে না। কেউ কেউ বুঝতে পারে। আমার বাবা একদিন মাকে বলল, আমার দোষ ত্রুটি... ...বাকিটুকু পড়ুন

সে আমার এআইনোক্কিও

লিখেছেন শায়মা, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:৪৪


এক জীবনে কত কিছু দেখা হয় কত কিছু জানা হয় মানুষের! আসলেই কত অজানারে! লেখক শংকরের এই নামে একটি বই আছে। কবিগুরুর আছে কবিতা কত অজানারে জানাইলে তুমি,... ...বাকিটুকু পড়ুন

ব্লগ সাইটের জন্য ডোমেইন নাম সাজেস্ট করুন

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৪:৫৫


বাংলায় ব্লগিং করার জন্য একটি ওয়েব সাইট তৈরী করতে চাচ্ছি। আপাতত মূল উদ্দেশ্য হলো সামুতে লিখা আমার সবগুলো পোস্ট ধীরে ধীরে সাইটটিতে আর্কাইভ করে রাখা। সামুতে অনেকে নিবেদিত প্রাণ ব্লগার... ...বাকিটুকু পড়ুন

×