somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সালেহ মতীন
ভাঙতে নয়, গড়তে চাই। গড়তে চাই সম্প্রীতি ও সৌহার্দ্যের একটি বিশ্ব সৌধ। আগামী প্রজন্মকে হানাহানিমুক্ত একটি শান্তিময় সুন্দর পৃথিবী উপহার দিতে চাই। সুন্দরকে আরো সুন্দর করে সাজানো এবং পরিশীলিত ব্লগিং চর্চার মাধ্যমে পরিশুদ্ধ ও ঐক্যবদ্ধ জাতি গঠনই আমার সাধনা।

তুই আমারে চেনোছ ?

১০ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৮:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ভদ্রলোকের বয়স ৬০ থেকে ৬৫এর মধ্যে হবে বলে ধারণা করা যায়। মাথার চুল প্রায় সব সাদা বর্ণের রূপ নিয়েছে। চেহারা সুস্পষ্ট এই বার্তা প্রকাশ করছে যে, তিনি ভালো মানের কোন সরকারি/বেসরকারি কর্মকর্তা ছিলেন, বর্তমানে অবসর জীবন যাপন করছেন।

কয়েকদিন আগে অফিস টাইমে ফার্মগেট এলাকার ঘটনা। ভদ্রলোক কোন্ স্টপেজ থেকে বাসে উঠেছেন তা না দেখলেও তার হাতে বাজারের ২টি মাঝারি সাইজের ব্যাগ যার একটির মধ্যে এক আঁটি কচুর লতিও রয়েছে দেখে অনুমান করা যায় তিনি কারওয়ান বাজার থেকে বাসে উঠে থাকতে পারেন। বলে রাখা ভালো যে, আমিও ছিলাম ঐ পাবলিক বাসের একজন যাত্রী।

ফার্মগেট এলাকায় লোকটির নামার সময় বাসের গেটে দায়িত্বরত ব্যক্তির সাথে অতি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সামান্য বচসা লক্ষ্য করলে সেদিকে অনেকের মতো আমারও দৃষ্টি আকৃষ্ট হয়। ভদ্রলোক গাড়ি থেকে নেমে হাঁটছেন, কিন্তু যানজটের কারণে গাড়ি ধীরে ধীরে চলাতে লোকটির সাথে একই তালে বাসের গেটম্যানেরও কথা কাটাকাটি চলছে। একটুখানি কথা কাটাকাটির পরই ভদ্রলোক হেলপারকে লক্ষ্য করে প্রশ্ন ছুঁড়লেন, ‘তুই আমারে চেনোছ ?’ যেহেতু ঘটনার দৃশ্যপট কিংবা বিবৃতি তুলে ধরা আমার এ লেখার উদ্দেশ্য নয় সেহেতু ভদ্রলোকের ঐ প্রশ্নের উত্তরে হেলপার কী জবাব দিয়েছিল তা উল্লেখ করা থেকে বিরত থাকছি। তবে সম্মানিত পাঠকবৃন্দ নিশ্চয়ই অনুমান করতে পারছেন জবাবটা মোটেও সম্মানজনক ছিল না।

‘তুই আমারে চেনোছ ?’- এ ধরনের অর্থহীন জিজ্ঞাসা মহানগরীতে প্রায়ই শোনা যায়। এ সব ক্ষেত্রে প্রেক্ষাপট যাই থাক প্রশ্ন ছুঁড়ে দেয়া ভদ্রলোক নিজেই নিজের অসম্মান করে থাকেন নিঃসন্দেহে বলতে পারি। কিছু সময়ের জন্য বাসে চড়ে যাত্রী মর্যাদা ধারণ করার ক্ষেত্রে আমার আর অন্য পরিচয় কি বাসের হেলপারের কাছে কোন গুরুত্ব বহন করে ? আমি উঁচু বংশের কিংবা বিশাল ক্ষমতাধর কোন ব্যক্তি যেই হইনা কেন যাত্রী পরিচয়ের বাইরে আমার সেসব পরিচয় জানা হেলপারের জন্য কি খুব জরুরি ? অথচ অযাচিত পরিচয় প্রতিষ্ঠিত করার জন্য আত্মম্ভরিতা মিশিয়ে কথা বলতে গিয়ে অবশেষে আমরা এমন কিছু ব্যবহার পেয়ে থাকি যা ভয়ঙ্কর মাত্রায় ব্যক্তিমর্যাদা হানিকর। আত্মমর্যাদাসম্পন্ন ব্যক্তি মাত্রই অনাকাঙ্ক্ষিত এই ব্যাপারটি থেকে দূরে থাকলেই বোধ করি কল্যাণ হবে।
সর্বশেষ এডিট : ১০ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৮:৩৩
৯টি মন্তব্য ৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

৫ আগস্ট-পরবর্তী ৩ দিনের বাংলাদেশ-

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:৩৯



৫ আগস্ট-পরবর্তী ৩ দিনের বাংলাদেশ-

২০২৪ সালের ৫ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগের পর বাংলাদেশ জুড়ে যে সহিংসতা ছড়িয়ে পড়ে, তার ক্ষয়ক্ষতি ছিল ব্যাপক ও বহুমাত্রিক। সংবাদমাধ্যম ও তদন্তকারী সংস্থাগুলোর... ...বাকিটুকু পড়ুন

আমি আত্মহত্যা করতে যাচ্ছি।

লিখেছেন সুম১৪৩২, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:৩৬




আমি আত্মহত্যা করতে যাচ্ছি।

সিদ্ধান্তটা গতকাল নিইনি। অনেক দিন ধরে একটু একটু করে নিয়েছি।

আজ শুধু বাস্তবায়ন করতে বের হয়েছি।

ঘর থেকে বের হওয়ার সময় বিদ্যুৎ ছিল না।

আমি এমন এক জায়গায়... ...বাকিটুকু পড়ুন

অন্ধকারের আলোকবর্তিকা

লিখেছেন স্প্যানকড, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:৩৬




একটা দেশ যখন শিক্ষিত চাপাবাজ, ক্ষমতার দরবারে নতজানু বুদ্ধিজীবী এবং মুখোশধারী ডাকাতদের হাতে পড়ে, তখন সেই দেশ আর মানচিত্রে থাকা একটি ভূখণ্ড থাকে না, হয়ে যায় আলীবাবার চল্লিশ চোরের... ...বাকিটুকু পড়ুন

মৃত্যুর আগে কি মানুষ টের পায়, সে মারা যাচ্ছে!

লিখেছেন রাজীব নুর, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৫৭



মৃত্যুর কয়েক মুহুর্ত আগে, টের পাওয়া যায়- মরে যাচ্ছি।
সময় শেষ। তবে সবাই বুঝতে পারে না। কেউ কেউ বুঝতে পারে। আমার বাবা একদিন মাকে বলল, আমার দোষ ত্রুটি... ...বাকিটুকু পড়ুন

ব্লগ সাইটের জন্য ডোমেইন নাম সাজেস্ট করুন

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৪:৫৫


বাংলায় ব্লগিং করার জন্য একটি ওয়েব সাইট তৈরী করতে চাচ্ছি। আপাতত মূল উদ্দেশ্য হলো সামুতে লিখা আমার সবগুলো পোস্ট ধীরে ধীরে সাইটটিতে আর্কাইভ করে রাখা। সামুতে অনেকে নিবেদিত প্রাণ ব্লগার... ...বাকিটুকু পড়ুন

×