somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সালেহ মতীন
ভাঙতে নয়, গড়তে চাই। গড়তে চাই সম্প্রীতি ও সৌহার্দ্যের একটি বিশ্ব সৌধ। আগামী প্রজন্মকে হানাহানিমুক্ত একটি শান্তিময় সুন্দর পৃথিবী উপহার দিতে চাই। সুন্দরকে আরো সুন্দর করে সাজানো এবং পরিশীলিত ব্লগিং চর্চার মাধ্যমে পরিশুদ্ধ ও ঐক্যবদ্ধ জাতি গঠনই আমার সাধনা।

ঢাকায় যখন কুমিল্লার রসমালাই তখন কিছু কথা

১৩ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


কুমিল্লার মাতৃভাণ্ডারের রসমালাই এক নামেই সবাই চিনে। জগদ্বিখ্যাত না হলেও সারা দেশেই কুমিল্লা এই রসমালাইয়ের জন্য খ্যাতি ছড়িয়েছে তা হলফ করেই বলা যায়। রাজধানী শহর ঢাকার খ্যাত-অখ্যাত প্রচুর মিষ্টির দোকানে তাই পরিষ্কার করে লেখা দেখতে পাওয়া যায়, “এখানে কুমিল্লার মাতৃভাণ্ডারের রসমালাই পাওয়া যায়।” কয়েক দোকানে জিজ্ঞাসাও করেছি- তারা বলেছে, “জী ! কুমিল্লার আসল মাতৃভাণ্ডারের রসমালাই এটি।” হতেও পারে- কেননা, ঢাকা থেকে কুমিল্লার দূরত্ব তো খুব বেশি নয়। যে দেশ থেকে রসগোল্লা ফ্রান্সে রপ্তানী হয় সে দেশে পাশের জেলার খ্যাতনামা রসমালাই রাজধানীতে পৌঁছানো বিষ্ময়ের কিছু থাকতে পারে না।

কিন্তু বাস্তবতা ভিন্ন সত্যের সাক্ষ্য দেয়। ঢাকা থেকে কুমিল্লা যেতে দাউদকান্দি থেকেই আপনার চোখে পড়বে বড় বড় সাইনবোর্ড- ‘মাতৃভাণ্ডারের রসমালাই পাওয়া যায়।’ আর কুমিল্লা শহরে তো কথাই নেই, ছোট বড় প্রায় সব মিষ্টির দোকানেই ঐ একই সাইনবোর্ড শোভা পাচ্ছে। তাদের দাবী যে, তারা আসল মাতৃভা-ার রসমালাই উৎপাদনকারী। এমনকি পরোটা তৈরির দোকানেও আমার নজরে পড়েছে যেখানে লেখা আছে, ‘মাতৃভাণ্ডারের রসমালাই পাওয়া যায়।’

গত সপ্তাহে অফিসের কাজে কুমিল্লা গিয়ে আসল সত্য জানতে পারি। দেশ-বিদেশে, বইয়ের পাতা ও মানুষের মুখে মুখে বহুদিন থেকে কুমিল্লার মাতৃভাণ্ডারের যে রসমালাইয়ের কথা শুনে আসছি তার উৎপাদনকারী কুমল্লিা শহরের মনোহরপুর এলাকায় অবস্থিত ১টিই মাত্র দোকান। দেশের কোথাও এর কোন শাখা নেই। দুধের যোগান পর্যাপ্ত না হওয়ায় তারা উৎপাদনও বাড়াতে সক্ষম হচ্ছে না। চাহিদার তুলনায় এখানের রসমালাই উৎপাদন এতই সীমিত যে, দিনে দু’ দফায় রসমালাই সরবরাহ করার সময় ঠিক ট্রেনের অগ্রিম টিকেট কাটার মতই ক্রেতাদের লাইনে দাঁড়াতে হয়। ভাগ্য ভালো না হলে অনেক ক্রেতাকে রসমালাই ছাড়াই দোকান ত্যাগ করতে হয়। এটা নাকি ঐ দোকানের নিত্য দিনের চিত্র।

জীবনে অনেক কিছুর জন্যই লাইনে দাঁড়িয়েছি- এ পার্যায়ে এসে রসমালাইয়ের জন্য লাইনে দাঁড়ানোর শখ আমাকে পেয়ে বসল। বিকেল ৪.০০টা থেকে বিক্রি শুরু হবে, আমরা দোকানে পৌঁছলাম ৩.৩০ মিনিটে। কিন্তু আমার দুই প্রিয় সহকর্মী মোমিনুল ও তাজুল ইসলাম এর পূর্ব সতর্কতার কারণে আমার সে শখ পূর্ণ হয়নি- কারণ তারা সকালেই নাকি ৪টি বক্সের জন্য অর্ডার দিয়ে রেখেছিল। গাড়ী থেকে নামতেই দোকানের এক কর্মচারী সসম্মানে আমাদের দিকে ৪ বক্সের একটি প্যাকেট এগিয়ে দিল। দোকানে তখন মোটামুটি ভিড় লক্ষ্য করছি। অর্ডারের কিছু কিছু মাল তারা তখন সরবরাহ করছে। যারা অর্ডার ছাড়াই এসেছে তারা লাইনে দাঁড়ানোর জন্য প্রস্তুতি নিচ্ছে। আমি একটু আড় নজরে অপেক্ষমানদের সংখ্যা গুণে দেখলাম ৬, তার মানে আমাকে লাইনে দাঁড়াতে হলে ৭ নম্বরে পড়তে হতো।

এই যখন বাস্তবতা- তখন আপনারাই বলবেন, ঢাকায় কুমিল্লার মাতৃভাণ্ডারের রসমালাই প্রাপ্তির আসল রহস্যটা কী ?
সর্বশেষ এডিট : ১৩ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:৫১
৬টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জুলাই আগস্ট সেপ্টেম্বর কোন মাসেই নয় দুর্নীতি সেদিনই বন্ধ হবে-----

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৫৪



জুলাই আগস্ট সেপ্টেম্বর কোন মাসেই নয় ..।

দুর্নীতি সেদিনই বন্ধ হবে
যেদিন মানুষ নিজের কাছে
মিথ্যে বলা বন্ধ করবে
অন্যায়ের সঙ্গে আপস না করে
সত্যের পথে দৃঢ় পায়ে চলবে।

যেদিন বিবেক জাগবে মনে
লোভ হারাবে... ...বাকিটুকু পড়ুন

মধু মাসে বিয়া

লিখেছেন রোকসানা লেইস, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১:৫৮


সকাল থেকেই মেঘলা আকাশ অথচ রাতের বেলা দেখেছিলাম অনেক তারার মেলা আকাশে। একটুখানি অরোরার আলো ও ঝিলিক দিয়েছিল। রাত ভোরের দিকে অনেকটা সময় আকাশের নিচে দাঁড়িয়ে ছিলাম। জরুরী কিছু... ...বাকিটুকু পড়ুন

সরকার কি ইউনূস সাহেবকে ভয় পাচ্ছে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:০৩


ব্যাপারটা এখন আর কোনো সন্দেহের অবকাশ রাখে না। বাংলাদেশে যে সরকারই আসুক, আওয়ামী লীগ হোক কিংবা বর্তমান সরকার, সবাই যেন একজন কমন করফাঁকিদাতা খুঁজে পেয়েছে। সেই করফাঁকিদাতার নাম... ...বাকিটুকু পড়ুন

অন্ধকারের আলোকবর্তিকা

লিখেছেন স্প্যানকড, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:৩৬




একটা দেশ যখন শিক্ষিত চাপাবাজ, ক্ষমতার দরবারে নতজানু বুদ্ধিজীবী এবং মুখোশধারী ডাকাতদের হাতে পড়ে, তখন সেই দেশ আর মানচিত্রে থাকা একটি ভূখণ্ড থাকে না, হয়ে যায় আলীবাবার চল্লিশ চোরের... ...বাকিটুকু পড়ুন

মৃত্যুর আগে কি মানুষ টের পায়, সে মারা যাচ্ছে!

লিখেছেন রাজীব নুর, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৫৭



মৃত্যুর কয়েক মুহুর্ত আগে, টের পাওয়া যায়- মরে যাচ্ছি।
সময় শেষ। তবে সবাই বুঝতে পারে না। কেউ কেউ বুঝতে পারে। আমার বাবা একদিন মাকে বলল, আমার দোষ ত্রুটি... ...বাকিটুকু পড়ুন

×