অপলক তাকিয়ে থাকা দু'টি কোমল চোখ
আমাকে তাতিয়ে দেয় শ্রদ্ধেয় কোন আবেশে ;
আমি বধির হয়ে যাই; কিছুই শুনি না তখন।
নক্ররাজ যেন আঘাতের পর আঘাত হানে কানে
আমার বধিরতা উচ্চসীমা কাছাকাছি পৌঁছে যায়;
ভেসে আসে একটা মৃদু হাসির অনুচ্চ আওয়াজ;
উন-বধির আবেশ মুক্তি পায় সে হাসির স্নিগ্ধতায়।
আমি বিস্মিত হয়ে খুঁজতে থাকি হাসির উৎস ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





