এরপর আরো বছর পেরিয়ে যাবে
ডিকশনারিতে যোগ হতে থাকবে
নতুন ধারার বিচিত্র অনেক শব্দ
কেবল কয়েকটি শব্দের তীব্র ক্ষুধা
অতৃপ্ত মনের তৃষ্ণা জাগিয়ে রাখবে
কেউ কেউ তখনও জানতে চাইবে
কি নিয়ে আলোচনা হয়েছিল সেদিন
অথচ আজকের মতো সেদিনও
আমরা কোনো জবাব দিতে পারবো না
আমাদের কাছে কোনো শব্দ থাকবে না
শব্দ থাকবে না উত্তর করার মতো
কেবল তাকিয়ে থেকে আমরাই বলবো
এ নিয়ে আমাদের আর কিছু বলার ছিল না
কয়েকটি শব্দের অভাব আমাদের আজীবন থাকবে
হয়তো এ শব্দগুলোর খুজেঁই অনাগতরা পৃথিবীতে আসবে।
সর্বশেষ এডিট : ০৪ ঠা অক্টোবর, ২০২০ সকাল ১১:২১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


